Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 26, 2026
বাসস্টপে খুঁজে পাওয়া টিশ্যানের ছবি বিক্রি হলো ২২.৩ মিলিয়ন ডলারে

আন্তর্জাতিক

সিএনএন
06 July, 2024, 01:20 pm
Last modified: 06 July, 2024, 01:39 pm

Related News

  • চট্টগ্রাম বন্দরের জট কমাতে বড় উদ্যোগ: নিলামে উঠছে ৩৭৮ কনটেইনার পণ্য
  • রুশ রাজপরিবারের হীরা-খচিত বিরল ‘ফ্যাবার্জে ডিম’ নিলামে রেকর্ড ২২.৯ মিলিয়ন পাউন্ডে বিক্রি
  • ছয় বছর পর ১০০ কোটি টাকার ড্রেজিং পাইপ নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টমস
  • বেক্সিমকোর কারখানা, সদর দপ্তর বেল টাওয়ারের নিলাম ডেকেছে জনতা ব্যাংক
  • পুনরায় চালুর সরকারি উদ্যোগ উপেক্ষা করে বেক্সিমকোর ৬ কারখানা নিলামে তুলছে জনতা ব্যাংক

বাসস্টপে খুঁজে পাওয়া টিশ্যানের ছবি বিক্রি হলো ২২.৩ মিলিয়ন ডলারে

২০০২ সালে লন্ডনের একটি বাসস্টপে প্লাস্টিকের ব্যাগ থেকে ছবিটি উদ্ধার করেন শিল্পকর্মের গোয়েন্দা চার্লস হিল।
সিএনএন
06 July, 2024, 01:20 pm
Last modified: 06 July, 2024, 01:39 pm
টিশ্যানের আঁকা 'দ্য রেস্ট অন দ্য ফ্লাইট ইনটু ইজিপ্ট'। ছবি: ক্রিস্টি'স

ইতালীয় রেনেসাঁ যুগের শিল্পী টিশ্যানের আঁকা 'দ্য রেস্ট অন দ্য ফ্লাইট ইনটু ইজিপ্ট' নামের একটি চিত্রকর্ম গত মঙ্গলবার (৩ জুলাই) ২২ দশমিক ৩ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে। 

যিশুর শৈশব নিয়ে আঁকা ছবিটি এর আগে দুবার চুরি হয়েছিল। সর্বশেষ লন্ডনের একটি বাসস্টপে প্লাস্টিকের ব্যাগে খুঁজে পাওয়া যায় ছবিটি।

ব্রিটিশ নিলামকারী প্রতিষ্ঠান ক্রিস্টি'সের অধীনে ছবিটি বিক্রি হয়েছে। বিক্রির আগে ধারণা করা হয়েছিল এর মূল্য দাঁড়াবে ১৫ থেকে ২৫ মিলিয়ন পাউন্ডে। ধারণাই সত্যি, ১৭ দশমিক ৫ মিলিয়ন পাউন্ডে (২২.৩ মিলিয়ন ডলার) বিক্রি হয়েছে রেনেসাঁ যুগের এই শিল্পকর্ম— যা টিশ্যানের আঁকা কোনো চিত্রকর্মের জন্য সর্বোচ্চ। 

ষোড়শ শতাব্দীর গোড়ার দিকে তেলরং দিয়ে আঁকা এ চিত্রকর্মটিতে যিশু, মেরি এবং জোসেফকে দেখা যায়। 

যিশু খ্রিষ্টের জন্মের পর তাকে হত্যা করতে মরিয়া হয়ে ওঠেন জুডিয়া রাজ্যের রোমান ইহুদি রাজা হেরোদ। ছোট্ট যিশুকে বাঁচাতে তাই মিশরের দিকে রওনা দেন মা মেরি আর জোসেফ। যাত্রাপথে কোলে ছোট্ট যিশুকে নিয়ে গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছিলেন তারা। টিশ্যান তার চিত্রকর্মটিতে এমন দৃশ্যই রংতুলির ছোঁয়ায় ফুটিয়ে তুলেছেন। 

ষোড়শ শতকের ভেনেশিয়ান স্কুলের প্রধান শিল্পী ইতালিয় রেনেসাঁর অন্যতম অবদানকারী টিশ্যানের পুরো নাম তিজিয়ানো ভেসেল্লি (কিংবা ভেসেল্লিও)। তার 'দ্য রেস্ট অন দ্য ফ্লাইট ইনটু ইজিপ্ট' চিত্রকর্মটির দৈর্ঘ্য ১৮ দশমিক ২৫ ইঞ্চি দৈর্ঘ্য ও প্রস্থ ২৪ দশমিক ৭৫ ইঞ্চি। 

বিভিন্ন সময়ে ইউরোপের বেশ কয়েকটি অভিজাত পরিবারে হাত বদলের পর, ১৮০৯ সালে ফরাসিরা ইতালির ভিয়েনা শহর দখল করার সময় নেপোলিয়নের সৈন্যরা চিত্রকর্মটি লুট করে প্যারিসে নিয়ে যায়।

অবশ্য ১৮১৫ সালে ছবিটিকে আবার ভিয়েনায় ফিরিয়ে আনা হয়েছিল। এরপর এটি ব্রিটিশ ভূস্বামী ও কূটনীতিক জন আলেকজান্ডার থিনের ব্যক্তিগত সংগ্রহে চলে যায়। 

১৯৯৫ সালে ইংল্যান্ডে থিনের বংশধরের বাড়ি থেকে ছবিটি আবার চুরি হয়। এরপর সাত বছর এর কোনো হদিস পাওয়া যায়নি।

পরে ২০০২ সালে লন্ডনের একটি বাসস্টপে প্লাস্টিকের ব্যাগ থেকে ছবিটি উদ্ধার করেন শিল্পকর্মের গোয়েন্দা চার্লস হিল।

ক্রিস্টি'স ইউকের চেয়ারম্যান অরল্যান্ডো রক বলেন, নিলামের উচ্চমূল্য চিত্রকর্মটির নিখুঁত ইতিহাস এবং সৌন্দর্যকে প্রতিফলিত করে। তিনি বলেন 'এই ছবিটি অর্ধ সহস্রাব্দেরও বেশি সময় ধরে দর্শকদের মন কেড়েছে এবং নিঃসন্দেহে এটি অব্যাহত থাকবে'। 


অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন

Related Topics

টপ নিউজ

রেনেসাঁ / চিত্রকর্ম / নিলাম / তিশান / টিশ্যান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
    মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত
  • ছবি: সংগৃহীত
    'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ফাইল ছবি: টিবিএস
    সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত
  • ছবি: সংগৃহীত
    আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 
  • ফাইল ছবি: সংগৃহীত
    জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ

Related News

  • চট্টগ্রাম বন্দরের জট কমাতে বড় উদ্যোগ: নিলামে উঠছে ৩৭৮ কনটেইনার পণ্য
  • রুশ রাজপরিবারের হীরা-খচিত বিরল ‘ফ্যাবার্জে ডিম’ নিলামে রেকর্ড ২২.৯ মিলিয়ন পাউন্ডে বিক্রি
  • ছয় বছর পর ১০০ কোটি টাকার ড্রেজিং পাইপ নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টমস
  • বেক্সিমকোর কারখানা, সদর দপ্তর বেল টাওয়ারের নিলাম ডেকেছে জনতা ব্যাংক
  • পুনরায় চালুর সরকারি উদ্যোগ উপেক্ষা করে বেক্সিমকোর ৬ কারখানা নিলামে তুলছে জনতা ব্যাংক

Most Read

1
ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ

3
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

4
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net