Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 22, 2026
আত্মহত্যা ঠেকাতে ৮৭ বছর পর সান ফ্রান্সিসকোর গোল্ডেন গেট ব্রিজে যুক্ত হলো জাল

আন্তর্জাতিক

বিবিসি
05 January, 2024, 12:55 pm
Last modified: 05 January, 2024, 12:59 pm

Related News

  • চট্টগ্রামে নিজ মাথায় গুলি করে সাবেক ব্যাংক কর্মকর্তার আত্মহত্যা
  • আত্মহত্যায় প্ররোচনার মামলায় মডেল রিধিকা রিধির প্রেমিক কারাগারে
  • বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • এসএসসিতে আশানুরূপ ফল না পেয়ে রাজশাহীতে স্কুলছাত্রীর আত্মহত্যা
  • ‘টক্সিক’ কর্মপরিবেশ: ফ্রান্সের প্রধানমন্ত্রীর কার্যালয়ের একের পর এক কর্মীর আত্মহত্যা

আত্মহত্যা ঠেকাতে ৮৭ বছর পর সান ফ্রান্সিসকোর গোল্ডেন গেট ব্রিজে যুক্ত হলো জাল

১৯৩৭ সালে সেতুটি চলাচলের জন্য খুলে দেওয়া হয়। এর পর থেকে এ পর্যন্ত প্রায় দুই হাজার মানুষ সেতুটি থেকে লাফিয়ে আত্মহত্যা করেছে।
বিবিসি
05 January, 2024, 12:55 pm
Last modified: 05 January, 2024, 12:59 pm
ছবি: বিবিসি

আত্মহত্যা ঠেকাতে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর গোল্ডেন গেট ব্রিজের দুই পাশে লোহার তৈরি জাল বসিয়েছে কর্তৃপক্ষ।

১৯৩৭ সালে সেতুটি চলাচলের জন্য খুলে দেওয়া হয়। এর পর থেকে এ পর্যন্ত প্রায় দুই হাজার মানুষ সেতুটি থেকে লাফিয়ে আত্মহত্যা করেছে।   

সেতুটি থেকে যারা লাফিয়ে আত্মহত্যা করেছে, তাদের স্বজনরা কয়েক দশক ধরে আত্মহত্যা ঠেকানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের কাছে আহ্বান জানিয়ে আসছিলেন।

তাদের দাবির পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ ২০১৮ সালে সেতুর দুই পাশে বিশ ফুট চওড়া লোহার জাল বসানোর কাজ শুরু করে। ১.৭ মাইল (২.৭ কিলোমিটার) দীর্ঘ সেতুটির প্রায় ৯৫ শতাংশ জুড়ে জাল লাগানোর কাজ সম্পন্ন হয়েছে।

গোল্ডেন গেট ব্রিজ হাইওয়ে অ্যান্ড ট্রান্সপোর্টেশন ডিস্ট্রিক্ট এক বিবৃতিতে বলেছে, "এই জাল লাগানোর উদ্দেশ্য হলো ব্রিজ থেকে লাফিয়ে আত্মহত্যা ঠেকানো। সেতুর দুই পাশে এমনভাবে জাল লাগানো হয়েছে, যাতে কেউ লাফ দিলেও সেই জালে আটকে যায়। এতে আত্মহত্যার হাত থেকে সেই ব্যক্তিকে বাঁচানো সম্ভব হবে।"

আত্মহত্যার উদ্দেশে সেতুটি থেকে লাফ দেওয়ার পরও প্রায় ৪০ জন ব্যক্তি প্রাণে বেঁচে গিয়েছিলেন। তাদেরই একজন কেভিন হাইন্স। বেঁচে যাওয়ার পর থেকে তিনি নিজেই আত্মহত্যা প্রতিরোধে কাজ করছেন। অন্যদের সাথে কেভিনও সেতুটিতে জাল লাগানোর পক্ষে প্রচারণা চালিয়েছেন।

গোল্ডেন গেট ব্রিজ হাইওয়ে এবং ট্রান্সপোর্টেশন ডিস্ট্রিক্ট বলেছে যে ইতোমধ্যেই এই জাল কার্যকারিতা দেখা গেছে। 

গড়ে প্রতি বছর সেতুটি থেকে লাফিয়ে ৩০টি আত্মহত্যার ঘটনা ঘটত। কিন্তু সেতুটিতে জাল লাগানোর কাজ শুরুর পর আত্মহত্যার সংখ্যা কমেছে। গত বছর সেতুটি থেকে লাফিয়ে ১৪টি আত্মহত্যার ঘটনা ঘটেছে। 
 
Related Topics

টপ নিউজ

সান ফ্রান্সিসকো / সেতু / জাল / আত্মহত্যা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    কারা অধিদপ্তরে ফিরছেন এক-এগারোর আলোচিত সাবেক ডিআইজি শামসুল হায়দার সিদ্দিকী
  • ছবি: সংগৃহীত
    বিএনপি সরকারের মন্ত্রিসভায় প্রথম রদবদল; কে পাচ্ছেন কোন মন্ত্রণালয়
  • নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে সুপার প্রোটেকটিভ শুজ-এ জুতা সংযোজন ও ফিনিশিংয়ের কাজ করছেন শ্রমিকেরা। ছবি: রাজীব ধর
    ভিয়েতনামের বদলে বাংলাদেশে কারখানা দিয়েছিলেন ইউক্রেনের বাবা-ছেলে, এখন ৭০ দেশে রপ্তানি হয় তাদের জুতা
  • প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
    তারেক রহমানের সম্ভাব্য সফর নিয়ে দেওয়া বিবৃতি এক ঘণ্টার মধ্যে প্রত্যাহার করল ভারত
  • ছবি: সংগৃহীত
    মন্ত্রিসভায় নতুন যুক্ত হচ্ছেন পার্থসহ চারজন
  • ছবি: সংগৃহীত
    রাষ্ট্রপতির শপথ আজ; ঢাকায় যেসব রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে

Related News

  • চট্টগ্রামে নিজ মাথায় গুলি করে সাবেক ব্যাংক কর্মকর্তার আত্মহত্যা
  • আত্মহত্যায় প্ররোচনার মামলায় মডেল রিধিকা রিধির প্রেমিক কারাগারে
  • বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • এসএসসিতে আশানুরূপ ফল না পেয়ে রাজশাহীতে স্কুলছাত্রীর আত্মহত্যা
  • ‘টক্সিক’ কর্মপরিবেশ: ফ্রান্সের প্রধানমন্ত্রীর কার্যালয়ের একের পর এক কর্মীর আত্মহত্যা

Most Read

1
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

কারা অধিদপ্তরে ফিরছেন এক-এগারোর আলোচিত সাবেক ডিআইজি শামসুল হায়দার সিদ্দিকী

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিএনপি সরকারের মন্ত্রিসভায় প্রথম রদবদল; কে পাচ্ছেন কোন মন্ত্রণালয়

3
নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে সুপার প্রোটেকটিভ শুজ-এ জুতা সংযোজন ও ফিনিশিংয়ের কাজ করছেন শ্রমিকেরা। ছবি: রাজীব ধর
অর্থনীতি

ভিয়েতনামের বদলে বাংলাদেশে কারখানা দিয়েছিলেন ইউক্রেনের বাবা-ছেলে, এখন ৭০ দেশে রপ্তানি হয় তাদের জুতা

4
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

তারেক রহমানের সম্ভাব্য সফর নিয়ে দেওয়া বিবৃতি এক ঘণ্টার মধ্যে প্রত্যাহার করল ভারত

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মন্ত্রিসভায় নতুন যুক্ত হচ্ছেন পার্থসহ চারজন

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাষ্ট্রপতির শপথ আজ; ঢাকায় যেসব রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net