Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 03, 2026
ইসরায়েলের বিরামহীন হামলা, গাজায় নিহতের সংখ্যা ২২ হাজার ছাড়াল

আন্তর্জাতিক

আল জাজিরা
02 January, 2024, 10:40 pm
Last modified: 02 January, 2024, 11:05 pm

Related News

  • ট্রাম্পের বোর্ড অভ পিসের সঙ্গে চুক্তি ঘোষণা: অস্ত্র ও গাজার শাসনভার ছাড়বে হামাস
  • গাজায় গণহত্যা চলাকালে ইসরায়েলে ২,৫৯৬টি অস্ত্রের চালান পাঠিয়েছে ভারত: অ্যামনেস্টি
  • দুই নারী ইসরায়েলি সেনার আত্মহত্যা, এ নিয়ে চলতি বছর ১৬ জনের প্রাণহানি
  • সস্তা, নিখুঁত ও প্রাণঘাতী: আরও ভয়ংকর হয়ে উঠছে ইরানের সেরা ক্ষেপণাস্ত্র
  • মার্কিন-সৌদি পরমাণু চুক্তি নিয়ে উদ্বেগ ইসরায়েলের, মধ্যপ্রাচ্যে অস্ত্র প্রতিযোগিতা উসকে দেওয়ার আশঙ্কা

ইসরায়েলের বিরামহীন হামলা, গাজায় নিহতের সংখ্যা ২২ হাজার ছাড়াল

ইসরায়েলের অব্যাহত হামলায় গাজা উপত্যকায় ২২ হাজার ১৮৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে লেবাননের দক্ষিণ বৈরুতের মাশরাফিয়া এলাকায় হামাসের কার্যালয় লক্ষ্য করে চালানো এক ড্রোন হামলায় হামাসের পলিটব্যুরোর ডেপুটি লিডার সালেহ আল-আরোরিসহ অন্তত চারজন নিহত হয়েছেন।
আল জাজিরা
02 January, 2024, 10:40 pm
Last modified: 02 January, 2024, 11:05 pm
দক্ষিণ গাজার রাফায় ইসরায়েলি বোমা হামলায় বিধ্বস্ত একটি বাড়ির সামনে দাঁড়িয়ে এক নারী। ছবি: এএফপি

গাজা উপত্যকায় ইসরায়েলের নিরবচ্ছিন্ন হামলায় নিহতের সংখ্যা ২২ হাজার ছাড়িয়েছে। এদিকে লেবাননের বৈরুতে হামাসের কার্যালয় লক্ষ্য করে চালানো ড্রোন হামলায় গোষ্ঠীটির শীর্ষ এক নেতাসহ অন্তত চারজন নিহতের খবর পাওয়া গিয়েছে।

গত ৭ অক্টোবরের পর থেকে মোট ২২ হাজার ১৮৫ জন ফিলিস্তিনি নিহত ও অন্তত ৫৭ হাজার আহত হয়েছেন বলে মঙ্গলবার (২ জানুয়ারি) জানিয়েছে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বোমা হামলায় গাজায় নিহতদের দুই-তৃতীয়াংশ নারী ও শিশু। এর আগে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলের দক্ষিণাঞ্চলে আচমকা হামলা চালিয়ে এক হাজার ১৪০ ইসরায়েলিকে হত্যা ও ২৪০ জনকে বন্দি করলে গাজায় পালটা আক্রমণ শুরু করে ইসরায়েলে।

গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের মোট ১৫টি হামলায় ২০৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। একই সময়ে ৩৩৮ জন আহত হয়েছেন বলে উল্লেখ করেছে এটি।

এদিকে লেবাননের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, দক্ষিণ বৈরুতের মাশরাফিয়া এলাকায় হামাসের কার্যালয় লক্ষ্য করে চালানো এক ড্রোন হামলায় চারজন নিহত হয়েছেন।

একাধিক গণমাধ্যমের খবরে জানানো হয়, এ হামলায় হামাসের পলিটব্যুরোর ডেপুটি লিডার সালেহ আল-আরোরি নিহত হয়েছেন। পরে হামাসের নিজস্ব মিডিয়া আল-আরোরি'র মৃত্যুর কথা নিশ্চিত করে।

বৈরুতে বিস্ফোরণে হামাসের শীর্ষ এক নেতা নিহত হয়েছেন। ছবি: আহমাদ আল কার্দি/রয়টার্স

এদিকে হাজারো বাস্তুহারা শরণার্থীর আশ্রয় নেওয়া দক্ষিণ গাজাসহ উপত্যকাজুড়ে ইসরায়েলের স্থল ও বিমান হামলা অব্যাহত রয়েছে।

খান ইউনিসে থাকা আল জাজিরা'র প্রতিনিধি হানি মাহমুদ জানিয়েছেন, মধ্য ও দক্ষিণ গাজায় গত রাতে ও মঙ্গলবার সকালে 'তীব্র বোমাবর্ষণ' করে ইসরায়েলি বাহিনী।

বোমাবর্ষণের তীব্রতা এবং সড়ক ও অবকাঠামো ধ্বংস হওয়ায় হামলার শিকার স্থানগুলোতে গিয়ে আহতদের হাসাপাতালে নিতে পারেনি অ্যাম্বুলেন্সগুলো।

ফিলিস্তিনের স্থানীয় সংবাদমাধ্যম ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে, মধ্য গাজার দেরি এল-বালাহয় ইসরায়েল একটি বাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছে। এতে নিহতদের বেশিরভাগই নারী ও শিশু।

মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি ড্রোন একটি বাজার লক্ষ্য করে গুলিবর্ষণ করলে অন্তত একটি বালিকা নিহত ও আরও কয়েকজন আহত হন।

গত ১৩ অক্টোবরের পর থেকে উত্তর গাজার প্রায় ১০ লাখের বেশি বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন।

হামাসের সশস্ত্র বিভাগ কাসাম ব্রিগেডস জানিয়েছে, এটি মধ্য গাজার বুরেইজ শরণার্থী ক্যাম্পের পূর্বদিকে ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে। এছাড়া এটি ইসরায়েলের একটি মারকাভা ট্যাংক লক্ষ্য করে হামলা চালানোর দাবিও করেছে।

বুরেইজ শরণার্থী ক্যাম্পে দুই পক্ষের এক লড়াইয়ে ইসরায়েলি সৈন্যরা আহত হয়েছেন বলে জানিয়েছে ইসলামিক জিহাদের সশস্ত্র বিভাগ আল-কুদস ব্রিগেডস।

এদিকে ইসরায়েলি বাহিনী দাবি করেছে, গাজার উপকূলীয় এলাকা ও আশপাশের ভবনগুলোতে মাইন বসানোর সময় কয়েকজন হামাস সদস্যকে হত্যা করেছে এটি।

এছাড়া অপর একটি বিমান হামলায় তিন হামাস সদস্যকে হত্যার কথাও জানিয়েছে বাহিনীটি।

Related Topics

টপ নিউজ

হামাস-ইসরায়েল যুদ্ধ / হামাস / ইসরায়েল / গাজা / গাজা যুদ্ধ / ফিলিস্তিনি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হোটেল শৈবাল। ফাইল ছবি: সংগৃহীত
    আশানুরূপ লাভ না হওয়ায় বেসরকারি অংশীদারত্বে যাচ্ছে পর্যটনের ৫৩ হোটেল, রেস্তোরাঁ ও বার
  • ছবি: সংগৃহীত
    ৪০ মিলিয়ন ডলার পাওনা শোধ না করেই বাংলাদেশে অর্ডার স্থগিতের ঘোষণা পোলিশ পোশাক জায়ান্ট এলপিপি’র
  • আসিয়ান জোটের একটি সম্মেলন। ছবি: সংগৃহীত
    বাংলাদেশের আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে: জোট মহাসচিব
  • সৈয়দ জিয়াউল হক। ছবি: সংগৃহীত
    মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক মেজর জিয়াকে দণ্ডমুক্ত করতে সাবেক সহকর্মীদের আইনি ও প্রশাসনিক তৎপরতা
  • পাঁচ টাকা দামের মধু আইসক্রিম।
    দিল ঠান্ডা মধু আইসক্রিম: যেভাবে ঢাকাবাসীকে আরাম দিচ্ছে গরমে
  • জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: রয়টার্স
    ‘পদত্যাগ করো, নইলে অনাস্থা ভোটে গদিচ্যুত করা হবে’—ফিফা-প্রধান ইনফান্তিনোকে উয়েফার আলটিমেটাম

Related News

  • ট্রাম্পের বোর্ড অভ পিসের সঙ্গে চুক্তি ঘোষণা: অস্ত্র ও গাজার শাসনভার ছাড়বে হামাস
  • গাজায় গণহত্যা চলাকালে ইসরায়েলে ২,৫৯৬টি অস্ত্রের চালান পাঠিয়েছে ভারত: অ্যামনেস্টি
  • দুই নারী ইসরায়েলি সেনার আত্মহত্যা, এ নিয়ে চলতি বছর ১৬ জনের প্রাণহানি
  • সস্তা, নিখুঁত ও প্রাণঘাতী: আরও ভয়ংকর হয়ে উঠছে ইরানের সেরা ক্ষেপণাস্ত্র
  • মার্কিন-সৌদি পরমাণু চুক্তি নিয়ে উদ্বেগ ইসরায়েলের, মধ্যপ্রাচ্যে অস্ত্র প্রতিযোগিতা উসকে দেওয়ার আশঙ্কা

Most Read

1
হোটেল শৈবাল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আশানুরূপ লাভ না হওয়ায় বেসরকারি অংশীদারত্বে যাচ্ছে পর্যটনের ৫৩ হোটেল, রেস্তোরাঁ ও বার

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৪০ মিলিয়ন ডলার পাওনা শোধ না করেই বাংলাদেশে অর্ডার স্থগিতের ঘোষণা পোলিশ পোশাক জায়ান্ট এলপিপি’র

3
আসিয়ান জোটের একটি সম্মেলন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশের আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে: জোট মহাসচিব

4
সৈয়দ জিয়াউল হক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক মেজর জিয়াকে দণ্ডমুক্ত করতে সাবেক সহকর্মীদের আইনি ও প্রশাসনিক তৎপরতা

5
পাঁচ টাকা দামের মধু আইসক্রিম।
ফিচার

দিল ঠান্ডা মধু আইসক্রিম: যেভাবে ঢাকাবাসীকে আরাম দিচ্ছে গরমে

6
জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: রয়টার্স
খেলা

‘পদত্যাগ করো, নইলে অনাস্থা ভোটে গদিচ্যুত করা হবে’—ফিফা-প্রধান ইনফান্তিনোকে উয়েফার আলটিমেটাম

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net