Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
প্রথমবারের মতো পাইলট ছাড়াই ফ্লাইট সম্পন্ন করল কার্গো প্লেন! 

আন্তর্জাতিক

সিএনএন
22 December, 2023, 11:55 am
Last modified: 22 December, 2023, 11:59 am

Related News

  • বোয়িং থেকে ১৪ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি সই বৃহস্পতিবার
  • মধ্যপ্রাচ্য সংকটে আকাশপথে কার্গো সক্ষমতা কমেছে, ভাড়া বেড়ে হয়েছে তিনগুণ
  • দুবাইয়ে আটকে পড়া বিমানের ২৭ ক্রুকে দেশে ফিরিয়ে আনলো ইউএস-বাংলা
  • বিশ্বজুড়ে কমে আসছে উড়োজাহাজ সচল রাখার কারিগর; সংকটে এভিয়েশন খাত
  • এশিয়ার ধনী গ্রাহকদের দিকে ঝুঁকছে বিমান নির্মাতারা, ব্যক্তিগত জেটের চাহিদা তুঙ্গে

প্রথমবারের মতো পাইলট ছাড়াই ফ্লাইট সম্পন্ন করল কার্গো প্লেন! 

সম্প্রতি পাইলটবিহীন এয়ার ট্যাক্সির ধারণাও বেশ জনপ্রিয় হয়েছে। এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে জার্মান কোম্পানি ভোলোকপ্টার। 
সিএনএন
22 December, 2023, 11:55 am
Last modified: 22 December, 2023, 11:59 am
ছবি: রিলায়েবল রোবটিক্স

বিশ্বের বহুল ব্যবহৃত একটি কার্গো প্লেন পুরোপুরি পাইলটবিহীন অবস্থায় একটি ফ্লাইট সম্পন্ন করেছে। কার্গো প্লেনের ইতিহাসে এমন ঘটনা এটিই প্রথম। 

ফ্লাইটটি সম্পন্ন হতে সময় লেগেছে মোট ১২ মিনিট। এটি গত নভেম্বরে উত্তর ক্যালিফোর্নিয়ায় হলিস্টার বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে মোট ৫০ মাইলের যাত্রা সম্পন্ন করে। 

এক্ষেত্রে ফ্লাইটটি সার্বিকভাবে পরিচালনা করেছে রিলায়েবল রোবটিক্স। কোম্পানিটি ২০২৯ সাল থেকে সেমি অটোমেটেড ফ্লাইং সিস্টেম নিয়ে কাজ করে যাচ্ছে। এটি ব্যবহারে দূরবর্তী স্থান থেকেই কার্গো প্লেনটিকে নিয়ন্ত্রণ করা যায়। 

বিমানটি ছিল সিঙ্গেল ইঞ্জিনের সেসনা ক্যারাভান। এটি ট্রেনিং, পর্যটন, মানবিক মিশন ও আঞ্চলিক কার্গো হিসেবে বেশি ব্যবহৃত হয়। 

এই বিষয়ে রিলায়েবল রোবটিক্সের সিইও রবার্ট রোস বলেন, "সেসনার পক্ষ থেকে মোট ৩০০ টি ক্যারাভান তৈরি করা হয়েছে। কম্পানিটি এই শিল্পের ওয়ার্কহর্স। কিন্তু এই বিমানের চ্যালেঞ্জ হল, এটি অনেক বড় বিমানের চেয়ে কম উচ্চতায় এবং প্রতিকূল আবহাওয়ায় উড়ে যায়।"

তাই এটিকে পরিচালনা করা বেশ ঝুঁকিপূর্ণ। ফলে বিমানগুলোর সার্বিক নিরাপত্তার সাথে অটোমেশন ব্যবস্থাকে আরও উন্নত করতে হবে বলে মনে করেন বিশ্লেষকেরা। 

কনসালটিং ফার্ম এভিয়েশন ভ্যালুসের তথ্যমতে, বর্তমানে প্রায় ৯০০ টি ক্যারাভান চালু রয়েছে। এরমধ্যে ১৯৮৫ সাল থেকে বর্তমানের ফেডএক্সের ২০০ টির মতো এই বিমান রয়েছে। 

এদিকে চালকবিহীন বিমানে রিমোট অপারেটর হিসেবে থাকে একজন মানব পাইলট। তিনি ককপিটে বসে থাকেন। স্যাটেলাইট সিগন্যালের মাধ্যমে প্লেন থেকে নির্দেশনা পাঠান। তবে সেক্ষেত্রে কোনোভাবেই পাইলট নিজে বিমান চালান না।   

রবার্ট রোজ বলেন, "এটা কোনও ভিডিও গেইমস খেলা না। কোন জয়স্টিক নেই এবং আপনার হাতে বিমানটিকে দূর থেকে উড়ানোর ক্ষমতাও নেই। এমন কোনো ভিডিও ফিড নেই যা আপনাকে রিয়েল-টাইম ফিডব্যাক দেয়। এক্ষেত্রে বিমানটি কোথায় আছে তার উপর ভিত্তি করে রুট পরিবর্তন করতে এক সেট নির্দেশনা পাইলটকে দিতে হয়। 

প্রথাগত অটোপাইলটের সাথে তুলনা করলে দেখা যায় যে, রিলায়েবল রোবটিক্স সিস্টেমও একটি ফ্লাইটের সকল পর্যায় সম্পন্ন করতে পারে। এরমধ্যে রয়েছে বিমান রানওয়ে দিয়ে ওঠা, অবতরণ, দরজা খোলা ইত্যাদি বিষয়গুলো।

এছাড়াও রোজ জানান, রিলায়েবল রোবটিক্স সিস্টেমে রিমোট অপারেটর রেডিও কলে সাড়া দেওয়া ও ভয়েজ কমিউনিকেশনের বিষয়টি বেশ ভালোভাবে সম্পন্ন করবে। এতে করে মনেই হবে না যে, বিমানে পাইলট হিসেবে কেউ নেই।     

বর্তমানে রিলায়েবল রোবটিক্সের পক্ষ থেকে ক্যারাভানের জন্য অনুমতি গ্রহণের চেষ্টা করা হচ্ছে। তবে নানা জটিলতায় ধারণা করা হচ্ছে যে, জেট কার্গো বিমানে এটি ব্যবহার করতে ৫ থেকে ১০ বছর বয়স পর্যন্ত সময় লাগতে পারে। 

রোজ মনে করেন, পাইলটের স্বল্পতা ও নিরাপত্তা বিবেচনায় স্বয়ংক্রিয় আঞ্চলিক কার্গো প্লেন বেশ ইতিবাচক প্রভাব রাখবে। তিনি বলেন, "পাইলটের ঘাটতি ছোট বিমানের উপর চাপ সৃষ্টি করছে। কারণ বড় বিমানগুলি সমস্ত পাইলটকে নিয়ে নিচ্ছে। তাই ছোট বিমান বহরের সাথে অপারেশন টিকিয়ে রাখা আরও কঠিন হয়ে উঠছে। এক্ষেত্রে স্বয়ংক্রিয় পাইলটিং সুদূর ভবিষ্যতে সমস্যাটি দূর করতে পারবে।"

আর নিরাপত্তা প্রশ্নে রোজ বলেন, স্বয়ংক্রিয় সিস্টেমটি পাইলটের ত্রুটিকে কমিয়ে আনবে। এছাড়াও ফ্লাইটের নিয়ন্ত্রণ যাতে হারিয়ে না যায় সেটিতেও কার্যকরী ভূমিকা রাখবে। বিমানে দুর্ঘটনার পেছনে এগুলোই বেশিরভাগ কারণ।  

এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের মেরলিন ল্যাবস ও এক্সউইং এবং যুক্তরাজ্যের ভোলান্ট কোম্পানিও রিলায়েবল রোবটিক্স প্রযুক্তি নিয়ে কাজ করে যাচ্ছে। এই প্রযুক্তিটিকে কার্গো বিমানের সেক্টরে কাজে লাগানোটাই তাদের আশা। 

সম্প্রতি পাইলটবিহীন এয়ার ট্যাক্সির ধারণাও বেশ জনপ্রিয় হয়েছে। এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে জার্মান কোম্পানি ভোলোকপ্টার। 

এদিকে পেন স্টেট ইউনিভার্সিটির অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ের প্রফেসর জ্যাক ডব্লিউ ল্যাঞ্জেলান মনে করেন, রিলায়েবল রোবটিক্স কোম্পানিটি বেশ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।  

ডব্লিউ ল্যাঞ্জেলান বলেন, "আমরা সবকিছু অনুমান করতে পারবো না। তবে আমাদের নিশ্চিত করতে হবে যে, রোবোটিক পাইলট অন্তত একজন ভালো মানব পাইলটের মতোই সক্ষম। কেননা প্লেন চালানোর সময় এয়ার ট্র্যাফিক কন্ট্রোল সিস্টেমের সাথে ফিট করাও বেশ কঠিন ব্যাপার।" 

Related Topics

টপ নিউজ

বিমান / জেট প্লেন / কার্গো ফ্লাইট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

Related News

  • বোয়িং থেকে ১৪ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি সই বৃহস্পতিবার
  • মধ্যপ্রাচ্য সংকটে আকাশপথে কার্গো সক্ষমতা কমেছে, ভাড়া বেড়ে হয়েছে তিনগুণ
  • দুবাইয়ে আটকে পড়া বিমানের ২৭ ক্রুকে দেশে ফিরিয়ে আনলো ইউএস-বাংলা
  • বিশ্বজুড়ে কমে আসছে উড়োজাহাজ সচল রাখার কারিগর; সংকটে এভিয়েশন খাত
  • এশিয়ার ধনী গ্রাহকদের দিকে ঝুঁকছে বিমান নির্মাতারা, ব্যক্তিগত জেটের চাহিদা তুঙ্গে

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

3
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

4
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

5
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

6
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net