Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 03, 2026
চীনে ভয়াবহ ভূমিকম্প, নিহত অন্তত ১১৮

আন্তর্জাতিক

ডয়চে ভেলে; বিবিসি
19 December, 2023, 10:40 am
Last modified: 19 December, 2023, 03:28 pm

Related News

  • ঢাকায় ৭ বা তার বেশি মাত্রার ভূমিকম্প হলে ফায়ার সার্ভিস নিজেও ক্ষতিগ্রস্ত হবে: ডিজি
  • ভূমিকম্প প্রস্তুতিতে জাতীয় টাস্কফোর্স গঠন ও এক লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • চীনের কাছ থেকে কয়েক সপ্তাহের মধ্যেই কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র পাচ্ছে ইরান
  • জাপানে ভূমিকম্পে নিহত বেড়ে ১৩, ধসে পড়া শপিংমলে উদ্ধার অভিযান চলছে
  • জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্পে শপিংমলে ভয়াবহ বিস্ফোরণ, বহু হতাহতের আশঙ্কা

চীনে ভয়াবহ ভূমিকম্প, নিহত অন্তত ১১৮

যত সময় গড়াচ্ছে, ততই বাড়ছে হতাহতের সংখ্যা।
ডয়চে ভেলে; বিবিসি
19 December, 2023, 10:40 am
Last modified: 19 December, 2023, 03:28 pm
ভূমিকম্পের পর চলছে উদ্ধার কার্যক্রম। ছবি: রয়টার্স

সোমবার রাতে চীনের উত্তর-পশ্চিমে পার্বত্য অঞ্চলে ভয়াবহ ভূমিকম্পের আঘাতে এখনও পর্যন্ত অন্তত ১১৮ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে বলে জানিয়েছে বিবিসি। আহত হয়েছেন অন্তত ২৫০ জন; তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

এছাড়া ভূমিকম্পে বেশ কিছু ভবন ধসে পড়েছে। স্থানীয় সময় গতকাল সোমবার রাত ১১টা ৫৯ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। যত সময় গড়াচ্ছে, ততই বাড়ছে হতাহতের সংখ্যা।

মঙ্গলবার সকালে শিনজিয়াং অঞ্চলেও হালকা ভূমিকম্প হয়েছে বলে চীনের সংবাদমাধ্যম জানিয়েছে। তবে সেখানে ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

সোমবার রাতের ভূমিকম্পে কেবল গানসু অঞ্চলেই ১০০ জনের মৃত্যু হয়েছে। পার্শ্ববর্তী কিউইনঘাই অঞ্চল থেকে ১১ জনের মৃত্যুর খবর এসেছে। তবে সরকারিভাবে নিখোঁজ ব্যক্তির কোনো তালিকা এখনো পর্যন্ত প্রকাশিত হয়নি।

গানসুতে প্রথম কম্পন অনুভূত হয় রাত স্থানীয় সময় রাত ১২টা নাগাদ। গানসুর রাজধানী শহর লানঝাউ থেকে প্রায় ১০২ কিলোমিটার দূরে ভূমিকম্পের কেন্দ্র। মাটির ৩৫ কিলোমিটার নিচে কম্পন হয়েছে।

এদিকে মঙ্গলবার সকালে চীনের শিনজিয়াং অঞ্চলেও ৫.৫ মাত্রার ভূমিকম্প হয়েছে বলে জানা গেছে। চীনের আর্থ কোয়্যাক নেটওয়ার্ক সেন্টার এ খবর জানিয়েছে।

উদ্ধারকাজ চলছে

সোমবার ভূমিকম্প হওয়ার পর রাত থেকেই উদ্ধারকাজ শুরু হয়েছে। ভূমিকম্পের জেরে বহু জায়গায় আলো ও পানীয় জলের লাইন তছনছ হয়ে গেছে।

কিন্তু তীব্র ঠান্ডায় ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ। হিমাঙ্কের নিচে ১৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ঠিকমতো কাজ করতে পারছেন না উদ্ধাকর্মীরা। বেশিরভাগ রাস্তাই এখন বরফ ও তুষারে ঢাকা।

বহু জায়গায় রাস্তা এমনভাবে ভেঙেছে যে সেখানে পৌঁছানোই সম্ভব হচ্ছে না। বেশ কিছু জায়গার সঙ্গে এখনও যোগাযোগ স্থাপন করা যায়নি। 

বস্তুত, এলাকাটি পার্বত্য হওয়ায় সমস্যা আরো বেড়েছে। সরকারের তরফে একটি দল তৈরি করা হয়েছে, যারা দ্রুত ক্ষয়ক্ষতির পরিমাণ দেখে ত্রাণের সুপারিশ করবে।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দ্রুত উদ্ধারকাজ চালানোর কথা বলেছেন। তিনি জানিয়েছেন, আহতদের যত দ্রুত সম্ভব ধ্বংসস্তূপ থেকে বের করে হাসপাতালে নিয়ে যেতে হবে। চীনের ইমারজেন্সি ম্যানেজমেন্ট মন্ত্রণালয় লেভেল ফোর ডিজাস্টার ঘোষণা করেছে। সেইমতো উদ্ধারকাজ শুরু হয়েছে।

Related Topics

টপ নিউজ

ভূমিকম্প / চীন / ভূমিকম্পে হতাহত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হোটেল শৈবাল। ফাইল ছবি: সংগৃহীত
    আশানুরূপ লাভ না হওয়ায় বেসরকারি অংশীদারত্বে যাচ্ছে পর্যটনের ৫৩ হোটেল, রেস্তোরাঁ ও বার
  • ছবি: সংগৃহীত
    ৪০ মিলিয়ন ডলার পাওনা শোধ না করেই বাংলাদেশে অর্ডার স্থগিতের ঘোষণা পোলিশ পোশাক জায়ান্ট এলপিপি’র
  • আসিয়ান জোটের একটি সম্মেলন। ছবি: সংগৃহীত
    বাংলাদেশের আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে: জোট মহাসচিব
  • সৈয়দ জিয়াউল হক। ছবি: সংগৃহীত
    মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক মেজর জিয়াকে দণ্ডমুক্ত করতে সাবেক সহকর্মীদের আইনি ও প্রশাসনিক তৎপরতা
  • পাঁচ টাকা দামের মধু আইসক্রিম।
    দিল ঠান্ডা মধু আইসক্রিম: যেভাবে ঢাকাবাসীকে আরাম দিচ্ছে গরমে
  • জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: রয়টার্স
    ‘পদত্যাগ করো, নইলে অনাস্থা ভোটে গদিচ্যুত করা হবে’—ফিফা-প্রধান ইনফান্তিনোকে উয়েফার আলটিমেটাম

Related News

  • ঢাকায় ৭ বা তার বেশি মাত্রার ভূমিকম্প হলে ফায়ার সার্ভিস নিজেও ক্ষতিগ্রস্ত হবে: ডিজি
  • ভূমিকম্প প্রস্তুতিতে জাতীয় টাস্কফোর্স গঠন ও এক লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • চীনের কাছ থেকে কয়েক সপ্তাহের মধ্যেই কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র পাচ্ছে ইরান
  • জাপানে ভূমিকম্পে নিহত বেড়ে ১৩, ধসে পড়া শপিংমলে উদ্ধার অভিযান চলছে
  • জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্পে শপিংমলে ভয়াবহ বিস্ফোরণ, বহু হতাহতের আশঙ্কা

Most Read

1
হোটেল শৈবাল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আশানুরূপ লাভ না হওয়ায় বেসরকারি অংশীদারত্বে যাচ্ছে পর্যটনের ৫৩ হোটেল, রেস্তোরাঁ ও বার

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৪০ মিলিয়ন ডলার পাওনা শোধ না করেই বাংলাদেশে অর্ডার স্থগিতের ঘোষণা পোলিশ পোশাক জায়ান্ট এলপিপি’র

3
আসিয়ান জোটের একটি সম্মেলন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশের আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে: জোট মহাসচিব

4
সৈয়দ জিয়াউল হক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক মেজর জিয়াকে দণ্ডমুক্ত করতে সাবেক সহকর্মীদের আইনি ও প্রশাসনিক তৎপরতা

5
পাঁচ টাকা দামের মধু আইসক্রিম।
ফিচার

দিল ঠান্ডা মধু আইসক্রিম: যেভাবে ঢাকাবাসীকে আরাম দিচ্ছে গরমে

6
জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: রয়টার্স
খেলা

‘পদত্যাগ করো, নইলে অনাস্থা ভোটে গদিচ্যুত করা হবে’—ফিফা-প্রধান ইনফান্তিনোকে উয়েফার আলটিমেটাম

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net