Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 20, 2026
প্রবাসীদের জন্য ২০২৩ সালের সবচেয়ে ভালো ও খারাপ ১০ শহর

আন্তর্জাতিক

ব্লুমবার্গ
12 December, 2023, 08:25 pm
Last modified: 12 December, 2023, 08:38 pm

Related News

  • ‘ঝুঁকিপূর্ণ’ বাতাস; বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা
  • দুষিত বাতাস, আবর্জনার স্তূপ… যেসব কারণে ভারতের বড় শহরগুলো বসবাসের অযোগ্য হয়ে উঠছে
  • গ্রামাঞ্চলের দারিদ্র্য হ্রাসে অগ্রগতি শহরের চেয়ে দ্রুত: বিশ্বব্যাংক
  • টোকিওকে টপকে জনসংখ্যায় বিশ্বের সবচেয়ে বড় শহর এখন জাকার্তা, দ্বিতীয় বৃহত্তম ঢাকা
  • হেনলি পাসপোর্ট ইনডেক্সে ৪ ধাপ এগিয়ে ৯৩তম স্থানে বাংলাদেশি পাসপোর্ট

প্রবাসীদের জন্য ২০২৩ সালের সবচেয়ে ভালো ও খারাপ ১০ শহর

চলতি বছরের তালিকার শীর্ষে রয়েছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। অন্যদিকে তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে সুইজারল্যান্ডের শহর জুরিখ।
ব্লুমবার্গ
12 December, 2023, 08:25 pm
Last modified: 12 December, 2023, 08:38 pm
ভিয়েনা, অস্ট্রিয়া; ছবি: সংগৃহীত

বিদেশে বসবাস কিংবা কাজের জন্য যাওয়া বেশ বড় সিদ্ধান্ত। বিশেষ করে পরিবারসহ এই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সব থেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়, "কোথায় যাওয়া উচিত হবে?"

সেক্ষেত্রে আপনি ভিয়েনা, জুরিখ কিংবা অকল্যান্ডের মতো শহরে যাওয়ার চেষ্টা করতে পারেন। কেননা এই শহরগুলো গ্লোবাল কন্সালটিং ফার্ম মার্সারের চলতি বছরের প্রবাসীদের জীবনযাত্রার মানের জরিপে শীর্ষে জায়গা করে নিয়েছে। 

চলতি বছরের তালিকার শীর্ষে রয়েছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। এর আগে ২০১৯ সালে সর্বশেষ তালিকাটি প্রকাশ করা হয়েছিল। এতে শহরগুলোর প্রাণবন্ত সাংস্কৃতিক দৃশ্য, স্থাপত্য এবং ইতিহাসকেও তুলে আনা হয়।

অন্যদিকে তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে সুইজারল্যান্ডের শহর জুরিখ। শহরটির রাজনৈতিক স্থিতিশীলতা ও উচ্চ মানের অবকাঠামোর জন্য বেশ প্রশংসিত হয়েছে।

আর তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে নিউজিল্যান্ডের শহর অকল্যান্ড। শহরটি উন্নতমানের স্বাস্থ্যসেবা ও সাংস্কৃতিক চর্চার জন্য বেশ প্রশংসিত হয়েছে। ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন আর সুইজারল্যান্ডের শহর জেনেভা আছে যথাক্রমে তালিকার চার ও পাঁচ নম্বরে।

তালিকার শীর্ষ দশের বেশিরভাগ শহরই পশ্চিম ইউরোপের। এক্ষেত্রে নর্থ আমেরিকার একমাত্র শহর হিসেবে ভ্যানকুভার আছে আট নম্বরে। 

তালিকার মোট ২৪১ টি শহরের নাম উঠে এসেছে। সেক্ষেত্রে এশিয়ার শহর হিসেবে সবচেয়ে শীর্ষে আছে সিঙ্গাপুর সিটি; তালিকায় যার অবস্থান এডিলেডের সাথে যৌথভাবে ২৯ নম্বরে। আর হংকংয়ের অবস্থান ৭৭ নম্বরে।

যুক্তরাষ্ট্রের বিখ্যাত শহর নিউ ইয়র্ক তালিকায় ৪০ তম অবস্থানে রয়েছে। আর যুক্তরাজ্যের লন্ডনের অবস্থান ৪৫ তম। 

মধ্যপ্রাচ্যের শহরগুলোর মধ্যে সবচেয়ে শীর্ষে আছে দুবাই। তালিকায় শহরটির অবস্থান ৭৯ নম্বরে। আর আফ্রিকার শীর্ষ শহর হিসেবে মরিশাসের রাজধানী পোর্ট লুইস আছে তালিকার ৮৮ নম্বর অবস্থানে।

শীর্ষ ১০ এ জায়গা করে নিয়েছে সিডনি; তালিকায় শহরটির অবস্থান ৯ নম্বরে। অন্যদিকে মেলবোর্ন আর পার্থ আছে যথাক্রমে ২১ ও ২২ নম্বর অবস্থানে।

তালিকার সবচেয়ে নিচে অর্থাৎ ২৪১ তম অবস্থানে আছে সুদানের রাজধানী খার্তুম। আর ২৪০ তম অবস্থানে রয়েছে ইরাকের রাজধানী বাগদাদ। 

তালিকাটি সম্পর্কে মার্সারের গ্লোবাল হেড অব মোবিলিটি ইভন ট্রাবার বলেন, "বর্তমান বৈশ্বিক দৃষ্টিকোণ ভূ-রাজনৈতিক অস্থিরতা, প্রাকৃতিক দুর্যোগ এবং অন্যান্য অর্থনৈতিক চ্যালেঞ্জ দ্বারা প্রভাবিত। এই বিষয়গুলোই শহরগুলির প্রতি আকর্ষণ ধরে রাখার ক্ষেত্রে প্রভাব হিসেবে কাজ করে।"

ইভন ট্রাবার আরও বলেন, "অনেক কর্মীই নিজেদের বসবাস, কাজের জায়গা ও পরিবারকে প্রদত্ত জীবনমানের ক্ষেত্রে অগ্রাধিকার ফিয়ে পুনর্বিবেচনা করছেন।"

তালিকাটি প্রস্তুতের ক্ষেত্রে মার্সার মূলত ৪৫০ টি শহরকে মূল্যায়ন করেছে। সেক্ষেত্রে তারা রাজনৈতিক ও সামাজিক পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা, বিনোদন, আবাসনসহ মোট ৩৯ টি ফ্যাক্টরকে বিবেচনা করেছে। 

তালিকার শীর্ষ ১০ শহর:
১। ভিয়েনা, অস্ট্রিয়া 
২। জুরিখ, সুইজারল্যান্ড 
৩। অকল্যান্ড, নিউজিল্যান্ড 
৪। কোপেনহেগেন, ডেনমার্ক 
৫। জেনেভা, সুইজারল্যান্ড
৬। ফ্রাঙ্কফুট, জার্মানি
৭। মিউনিখ, জার্মানি 
৮। ভ্যানকুভার, কানাডা 
৯। সিডনী, অস্ট্রেলিয়া 
১০। ডুসেলডর্ফ, জার্মানি 

তালিকার তলানিতে থাকা ১০ শহর:
২৪১। খার্তুম, সুদান 
২৪০। বাগদাদ, ইরাক 
২৩৯। ব্যাঙ্গুই, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক
২৩৮। সানা, ইয়েমেন 
২৩৭। পোর্ট-অ-প্রিন্স, হাইতি 
২৩৬। এনজামেনা, চাদ 
২৩৫। দামেস্ক, সিরিয়া 
২৩৪।  উয়াগাদুগু, বুরকিনা ফাসো 
২৩৩। ত্রিপলি, লিবিয়া 
২৩২। ব্রাজ্জাভিলে, কঙ্গো রিপাবলিক

Related Topics

টপ নিউজ

শীর্ষ / শহর / সেরা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে তেলের জন্য লাইন। ছবি: মেহেদি হাসান/টিবিএস
    সক্ষমতার চেয়ে অকটেনের মজুত বেশি, তাহলে পাম্পের লম্বা লাইন শেষ হবে কবে?
  • চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
    চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা
  • সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
    যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়
  • ফাইল ছবি: রয়টার্স
    ডলারের দাম নিয়ন্ত্রণে ব্যাংকগুলোকে ফরওয়ার্ড বুকিং এড়ানোর নির্দেশ
  • উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
    ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

Related News

  • ‘ঝুঁকিপূর্ণ’ বাতাস; বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা
  • দুষিত বাতাস, আবর্জনার স্তূপ… যেসব কারণে ভারতের বড় শহরগুলো বসবাসের অযোগ্য হয়ে উঠছে
  • গ্রামাঞ্চলের দারিদ্র্য হ্রাসে অগ্রগতি শহরের চেয়ে দ্রুত: বিশ্বব্যাংক
  • টোকিওকে টপকে জনসংখ্যায় বিশ্বের সবচেয়ে বড় শহর এখন জাকার্তা, দ্বিতীয় বৃহত্তম ঢাকা
  • হেনলি পাসপোর্ট ইনডেক্সে ৪ ধাপ এগিয়ে ৯৩তম স্থানে বাংলাদেশি পাসপোর্ট

Most Read

1
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে তেলের জন্য লাইন। ছবি: মেহেদি হাসান/টিবিএস
বাংলাদেশ

সক্ষমতার চেয়ে অকটেনের মজুত বেশি, তাহলে পাম্পের লম্বা লাইন শেষ হবে কবে?

2
চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
বাংলাদেশ

চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা

4
সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
আন্তর্জাতিক

যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়

5
ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ডলারের দাম নিয়ন্ত্রণে ব্যাংকগুলোকে ফরওয়ার্ড বুকিং এড়ানোর নির্দেশ

6
উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net