Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
ডিসটোপিয়ান উপন্যাস ‘প্রফেট সং’-এর জন্য বুকার পেলেন পল লিঞ্চ

আন্তর্জাতিক

বিবিসি
27 November, 2023, 04:25 pm
Last modified: 27 November, 2023, 04:25 pm

Related News

  • মনোনীত করেও মোহন রায়হানকে সাহিত্য পুরস্কার দেয়নি বাংলা একাডেমি
  • ‘ফ্লেশ’ উপন্যাসের জন্য বুকার জিতলেন ডেভিড সলয়
  • আমার হাঁটুর ক্ষত ও কাটা দাগ—আমার বন্য, অসম্পূর্ণ, পিতৃহীন জীবনের চিহ্ন: অরুন্ধতী রায়
  • দশেরা উৎসব উদ্বোধনে বুকারজয়ী বানু মুশতাকের আমন্ত্রণ ঘিরে ভারতে রাজনৈতিক বিতর্ক
  • কমনওয়েলথ ছোটগল্প প্রতিযোগিতায় এশিয়া অঞ্চলের বিজয়ী বাংলাদেশের ফারিয়া বাশার

ডিসটোপিয়ান উপন্যাস ‘প্রফেট সং’-এর জন্য বুকার পেলেন পল লিঞ্চ

বিবিসি
27 November, 2023, 04:25 pm
Last modified: 27 November, 2023, 04:25 pm
২০২৩ সালের বুকারজয়ী পল লিঞ্চ। ছবি: সংগৃহীত

২০২৩ সালের বুকার পুরস্কার জিতলেন আইরিশ লেখক পল লিঞ্চ। 'প্রফেট সং' উপন্যাসের জন্য এ পুরস্কার পেয়েছেন তিনি। ডিসটোপিয়ান এই উপন্যাসে উঠে এসেছে টোটালিটারিয়ান শাসনব্যবস্থার অধীনে ভবিষ্যৎ-আয়ারল্যান্ডের অবস্থা কেমন হবে।

৪৬ বছর বয়সি পল লিঞ্চের সঙ্গে আরও পাঁচজন লেখক সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছিলেন। 

পল লিঞ্চ হলেন পঞ্চম আইরিশ লেখক যিনি কিনা এই পুরস্কারে সম্মানিত হলেন, জিতলেন বুকার প্রাইজ। তার আগে এই পুরস্কার পেয়েছেন সলমন রুশদি, মার্গারেট অ্যাটউড, হিলারি ম্যান্টেল।

পুরস্কার নিতে উঠে লিঞ্চ জানান, 'এই বইটা লেখাটা অত সহজ ছিল না।' এবারের বুকার পুরস্কার জিতে তিনি ৫০ হাজার পাউন্ড অর্থপুরস্কার পেয়েছেন।

লিঞ্চের 'প্রফেট সং' উপন্যাসে উঠে এসেছে ডাবলিনের আগামী দিনে কী ঘটতে চলেছে, সেই আখ্যান। এক মায়ের গল্প ধরা পড়েছে এতে, যিনি তার চার সন্তানকে বাঁচাতে চাইছেন একনায়কতন্ত্র সরকারের থেকে। 

মজার বিষয় হচ্ছে 'প্রফেট সং'-এ বইতে কোনো অনুচ্ছেদ (প্যারাগ্রাফ) নেই। এটাই এ বইয়ের এবং লেখকের বিশেষত্ব। লিঞ্চের এটি পঞ্চম বই যেখানে কোনো অনুচ্ছেদ নেই। 

এ বইয়ের বিষয়ে লেখক বলেন, 'আমি যখন বইটা লিখছি তখন আমার অন্দরের বিবেকসম্পন্ন দিক আমাকে বারবার বলেছিল যে আমি এটা লিখে আমার ক্যারিয়ার নষ্ট করছি। তবুও ছাড়তে পারিনি এই বইটা লেখা। আমি জানতাম আমায় এটা যেভাবেই হোক লিখতে হবে।'

এ বইয়ে সামাজিক ও রাজনৈতিক টানাপোড়েন সুন্দরভাবে ধরা পড়েছে। গল্পটা পড়তে পড়তে পাঠকরা এতটাই মোহিত হয়ে যাবেন যে এটাকেই বাস্তব বলে তারা ধরে নেবেন, এমনকি এখানে যে সতর্কবাণী দেওয়া আছে সেটাও তারা ভুলে যাবেন—এমনটাই জানিয়েছেন বিচারকমণ্ডলীর অন্যতম বিচারক কানাডিয়ান লেখক এসি এডুগান।

বুকার পুরস্কারের জন্য আরও যেসব বই ও লেখক সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছিল

দ্য বি স্টিং—পল মারে

ওয়েস্টার্ন লেন—চেতনা মারু

দিস আদার ইডেন—পল হার্ডিং

ইফ আই সারভাইভ ইউ—জনাথান এসকফেরি

স্টাডি ফর অবিডিয়েন্স—সারাহ বার্নস্টাইন

Related Topics

টপ নিউজ

বুকার পুরস্কার / বুকার / সাহিত্য পুরস্কার / পল লিঞ্চ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
    চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ
  • ছবি: সিএনপি
    আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড
  • ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
    ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

Related News

  • মনোনীত করেও মোহন রায়হানকে সাহিত্য পুরস্কার দেয়নি বাংলা একাডেমি
  • ‘ফ্লেশ’ উপন্যাসের জন্য বুকার জিতলেন ডেভিড সলয়
  • আমার হাঁটুর ক্ষত ও কাটা দাগ—আমার বন্য, অসম্পূর্ণ, পিতৃহীন জীবনের চিহ্ন: অরুন্ধতী রায়
  • দশেরা উৎসব উদ্বোধনে বুকারজয়ী বানু মুশতাকের আমন্ত্রণ ঘিরে ভারতে রাজনৈতিক বিতর্ক
  • কমনওয়েলথ ছোটগল্প প্রতিযোগিতায় এশিয়া অঞ্চলের বিজয়ী বাংলাদেশের ফারিয়া বাশার

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
আন্তর্জাতিক

চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ

4
ছবি: সিএনপি
আন্তর্জাতিক

আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প

5
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

6
ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net