Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
আজ থেকে গাজায় যুদ্ধবিরতি, মুক্তি পাবে ১৩ জিম্মি ও ১৫০ ফিলিস্তিনি

আন্তর্জাতিক

রয়টার্স
23 November, 2023, 10:00 pm
Last modified: 24 November, 2023, 09:17 am

Related News

  • ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ
  • ইরানের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের নতুন হামলা যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন: ইরান
  • হরমুজ, ইউরেনিয়াম, ইরানের জব্দ সম্পদ: ইরান যুদ্ধের অবসান ঘটাতে প্রস্তাবিত চুক্তিতে যা আছে
  • ‘কয়েক ঘণ্টার মধ্যেই ভালো খবর আসতে পারে’: ইরান যুদ্ধ নিয়ে মার্কো রুবিওর আভাস
  • গাজায় ইসরায়েলি হামলায় হামাসের সশস্ত্র প্রধান নিহত 

আজ থেকে গাজায় যুদ্ধবিরতি, মুক্তি পাবে ১৩ জিম্মি ও ১৫০ ফিলিস্তিনি

চলমান সংঘাতের প্রথম যুদ্ধবিরতিতে হামাসের হাতে বন্দি ইসরায়েলের ৫০ জন নারী ও শিশুকে মুক্তি দেওয়া হবে। তার বিনিময়ে ইসরায়েলের জেলখানায় বন্দি ১৫০ জন ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে। অবশ্য ইসরায়েলের জেলে আটক মোট কতজন ফিলিস্তিনি নারী ও শিশুকে মুক্তি দেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত জানাননি কাতার সরকারের মুখপাত্র। 
রয়টার্স
23 November, 2023, 10:00 pm
Last modified: 24 November, 2023, 09:17 am

ছবি: সংগৃহীত

শুক্রবার স্থানীয় সময় সকাল ৭টায় গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি শুরু হবে বলে জানিয়েছেন এ চুক্তির মধ্যস্থতাকারী কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র। তিনি জানান, প্রথম ব্যাচের জিম্মিদের মুক্তির মাধ্যমে যুদ্ধবিরতি শুরু হবে।

যুদ্ধবিরতির সময় গাজা উপত্যকার উত্তর ও দক্ষিণ উভয় অঞ্চলেই হামলা বন্ধ রাখবে ইসরায়েল। এ ছাড়া, যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইসরায়েলের জেলখানা থেকে বন্দি ফিলিস্তিনিদেরও মুক্তি দেওয়া হবে।

কাতারের মুখপাত্র জানান, মুক্তি দেওয়া জিম্মিদের প্রথম দলে ১৩ জন নারী ও শিশু থাকবে।

চার দিনের যুদ্ধবিরতিতে মোট ৫০ জন জিম্মিকে মুক্তি দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, 'জিম্মিদের মধ্যে একই পরিবারের একাধিক সদস্য থাকলে তাদের প্রথম ব্যাচে একসঙ্গে মুক্তি দেওয়া হবে।'

ইসরায়েল জানিয়েছে, হামাস যতদিন দৈনিক ১০ জন জিম্মিকে মুক্তি দেবে, যুদ্ধবিরতি ততদিন স্থায়ী হতে পারে।

চলমান সংঘাতের প্রথম যুদ্ধবিরতিতে হামাসের হাতে বন্দি ইসরায়েলের ৫০ জন নারী ও শিশুকে মুক্তি দেওয়া হবে। তার বিনিময়ে ইসরায়েলের জেলখানায় বন্দি ১৫০ জন ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে।

অবশ্য ইসরায়েলের জেলে আটক মোট কতজন ফিলিস্তিনি নারী ও শিশুকে মুক্তি দেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত জানাননি কাতার সরকারের মুখপাত্র। 

কাতারের রাজধানী দোহার একটি অপারেশন রুম থেকে যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তি পর্যবেক্ষণ করা হবে। সেইসঙ্গে সেখান থেকে ইসরায়েল, হামাসের দোহাস্থ রাজনৈতিক কার্যালয় এবং রেড ক্রসের মধ্যে যোগাযোগও রাখা হবে সেখান থেকে।

উল্লেখ্য, বুধবার চার দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল ও হামাস।  

গত ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় হামাস। এতে ১ হাজার ২০০ জন ইসরায়েলি নিহত হয়। একইসঙ্গে প্রায় ২৫০ জন ইসরায়েলিকে জিম্মিও করে হামাস। 

হামাসের হামলার জবাবে ওই দিনই গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল বাহিনী। এরপর থেকে অবিরাম হামলায় গাজার ১৪ হাজারের বেশি বাসিন্দা নিহত হয়েছে। তাদের বেশির ভাগই নারী ও শিশু।

Related Topics

টপ নিউজ

গাজা / হামাস / ফিলিস্তিন-ইসরায়েল / যুদ্ধবিরতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি/সংরক্ষিত
    বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
    টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
  • ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
    'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • ছবি: সংগৃহীত
    প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

Related News

  • ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ
  • ইরানের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের নতুন হামলা যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন: ইরান
  • হরমুজ, ইউরেনিয়াম, ইরানের জব্দ সম্পদ: ইরান যুদ্ধের অবসান ঘটাতে প্রস্তাবিত চুক্তিতে যা আছে
  • ‘কয়েক ঘণ্টার মধ্যেই ভালো খবর আসতে পারে’: ইরান যুদ্ধ নিয়ে মার্কো রুবিওর আভাস
  • গাজায় ইসরায়েলি হামলায় হামাসের সশস্ত্র প্রধান নিহত 

Most Read

1
প্রতীকী ছবি/সংরক্ষিত
বাংলাদেশ

বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ

2
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

4
টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
বাংলাদেশ

টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব

5
ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net