Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 26, 2026
ওপেনএআইয়ের অন্তর্বর্তীকালীন সিইও কে এই মিরা মুরাতি?

আন্তর্জাতিক

দ্য নিউ ইয়র্ক টাইমস
18 November, 2023, 02:15 pm
Last modified: 18 November, 2023, 02:17 pm

Related News

  • মামলা করতে দেরি করায় ওপেনএআই-এর সাথে আইনি লড়াইয়ে হারলেন ইলন মাস্ক
  • সন্তান নিতে ওপেনএআইয়ের সাবেক উপদেষ্টাকে শুক্রাণু দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন মাস্ক
  • ‘ব্যবস্থা নাও, নইলে ওরা মেরে ফেলবে’: এআই যেভাবে মানসিক বিভ্রমে জড়াচ্ছে ব্যবহারকারীদের
  • যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টির হত্যাকাণ্ড তদন্তে চ্যাটজিপিটি যেভাবে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সাহায্য করেছে
  • ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক

ওপেনএআইয়ের অন্তর্বর্তীকালীন সিইও কে এই মিরা মুরাতি?

মিরা প্রায় পাঁচ বছর ধরে ওপেনএআইয়ের শীর্ষপর্যায়ে কর্মরত আছেন। একইসাথে চ্যাটজিপিটি ও ডাল-ই এর মতো যুগান্তকারী সব প্রযুক্তি উদ্ভাবনে পর্দার আড়ালে থেকে কাজ করেছেন।
দ্য নিউ ইয়র্ক টাইমস
18 November, 2023, 02:15 pm
Last modified: 18 November, 2023, 02:17 pm
ছবি: গেটি ইমেজেস

চ্যাটজিপিটির মূল কোম্পানি ওপেনএআই থেকে চাকরি হারিয়েছেন এর সহ-প্রতিষ্ঠাতা ও সিইও স্যাম অল্টম্যান। এবার কোম্পানিটির অন্তর্বর্তীকালীন সিইও হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন এর চিফ টেকনিশিয়ান অফিসার হিসেবে দায়িত্ব পালন করা মিরা মুরাতি। 

৩৪ বছর বয়সী মুরাতি প্রায় পাঁচ বছর ধরে ওপেনএআইয়ের শীর্ষপর্যায়ে কর্মরত আছেন। একইসাথে চ্যাটজিপিটি ও ডাল-ই এর মতো যুগান্তকারী সব প্রযুক্তি উদ্ভাবনে পর্দার আড়ালে থেকে কাজ করেছেন।

ওপেনএআইয়ের পক্ষ থেকে জানানো হয়, মিরার অনন্য সব দক্ষতা রয়েছে। একজন স্থায়ী সিইও খুঁজে বের করার আগ পর্যন্ত তিনি এই নবনিযুক্ত দায়িত্ব পালন করবেন।

কোম্পানিটির বর্তমান ও সাবেক কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে জানা যায়, মুরাতি কোম্পানির হেড অব অপারেশন হিসেবেও কাজ করছিলেন। উপযুক্ত সময়ে চ্যাটজিপিটির ভার্সনগুলো তৈরি করার পেছনে তার অগ্রণী ভূমিকা রয়েছে।

মুরাতি ওপেনএআইয়ের সাথে মাইক্রোসফট ও অন্যান্য বিনিয়োগকারীদের যোগাযোগ রক্ষার দায়িত্বে ছিলেন। এছাড়াও ওয়াশিংটন ও ইউরোপে এআই পলিসি তৈরির সাথেও তিনি যুক্ত ছিলেন।

আলবেনিয়ায় জন্মগ্রহণ করা মুরাতি পড়াশোনা করেছেন কানাডায়। ২০১৮ সালে তিনি ওপেনআইয়ের সাথে যুক্ত হন।

ওপেনএআইয়ে যুক্ত হওয়ার আগে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে প্রশিক্ষণপ্রাপ্ত মুরাতি টেসলায় কর্মরত ছিলেন। সেখানে তিনি মডেল এক্স গাড়ী নির্মাণে এবং লিপ মোশনের কম্পিউটিং সিস্টেমের উন্নতিতে অবদান রাখেন। 

অন্যদিকে গতকাল (শুক্রবার) এক বিবৃতিতে ওপেনএআইয়ের বোর্ডের পক্ষ থেকে বলা হয়, "অল্টম্যান নেতৃত্ব প্রদানের আস্থা হারিয়েছেন। তাই কোম্পানিকে সামনে এগিয়ে নিতে নতুন নেতৃত্ব প্রয়োজন।" একইসাথে এই সহ-প্রতিষ্ঠাতা কোম্পানির বোর্ডের সদস্যপদ ছাড়তে যাচ্ছেন বলেও অনুমান করা হচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, "অল্টম্যানের সিইও পদ থেকে অব্যাহতি বোর্ডে একটি প্রক্রিয়ার মাধ্যমে করা হয়েছে। এক্ষেত্রে বোর্ড সিদ্ধান্ত নিয়েছে যে, তিনি ভালোভাবে যোগাযোগ রক্ষা করতে পারছিলেন না। এটি তার দায়িত্ব পালনের ক্ষমতাকে বাধাগ্রস্ত করছিল।"

অন্যদিকে কোম্পানির পক্ষ থেকে এত কঠোর বার্তা প্রদান করা হলেও অল্টম্যান খুবই স্বাভাবিকভাবে একটি টুইটের মাধ্যমে বিদায় জানিয়েছেন। তিনি বলেন, "আমি ওপেনএআইতে বেশ ভালো সময় কাটিয়েছি। এটা ব্যক্তিগতভাবে আমাকে বেশ পরিবর্তন করেছেন। আশা করি, বিশ্বকেও কিছুটা পরিবর্তন করেছে। আমি এখানে বহু বিজ্ঞ সব লোকদের সাথে কাজ করে উপভোগ করেছি। এরপর কী করতে যাচ্ছি সে সম্পর্কে পরবর্তীতে বিস্তারিত জানাব।"

ওপেনএআইয়ের বিবৃতিতে আরও জানানো হয়, "গ্রেগ ব্রকম্যান বোর্ডের চেয়ারের পদ থেকে সরে দাঁড়াবেন। কিন্তু তিনি কোম্পানির প্রেসিডেন্ট পদে বহাল থাকবেন।"

ব্রুকম্যান নিজেও এ তথ্য নিশ্চিত করে সোশ্যাল মিডিয়ায় গতকাল (শুক্রবার) পোস্ট করেন, "আজকের সংবাদের প্রেক্ষিতে জানাচ্ছি যে, আমি পদত্যাগ করছি (বোর্ডের চেয়ারের দায়িত্ব)।"

আচমকা এমন ঘোষণা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না ওপেনএআইয়ের অন্য কর্মকর্তারা। অনেকেই অভ্যন্তরীণভাবে কিংবা কোম্পানির পাবলিক ব্লগের মাধ্যমে তথ্যটি জেনে প্রথমে বেশ অবাকই হয়েছিলেন।

অল্টম্যানকে অপরসারণের পর ওপেনএআইয়ের পক্ষ থেকে গতকাল (শুক্রবার) বিকেলে একটি জরুরি মিটিং অনুষ্ঠিত হয়। এর সাথে সংশ্লিষ্ট ওপেনএআইয়ের একজন কর্মকর্তা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছেন।

২০২২ সালের নভেম্বর মাসে চ্যাটজিপিটি বাজারে উন্মুক্তের পর থেকে ৩৮ বছর বয়সী অল্টম্যান প্রযুক্তি বিশ্বে ওপেনএআইকে তুলে ধরতে বেশ সোচ্চার ভূমিকা পালন করেছেন। যার ফলশ্রুতিতে মাত্র এক বছরেরও কম সময়ে চ্যাটবটটি ১০০ মিলিয়ন ব্যবহারকারী লাভ করে।

২০১৫ সালে ইলন মাস্ক, পিটার থিয়েল ও লিংকডইনের প্রতিষ্ঠাতা রেইড হুফম্যানের মতো হাই-প্রোফাইল ব্যক্তিদের সহযোগিতায় ওপেনএআই প্রতিষ্ঠা করেন অল্টম্যান। পরবর্তীতে মাত্র ৩৮ বছর বয়সী এই প্রযুক্তিবিদের হাত ধরেই কোম্পানিটি শক্তিশালী 'আর্টিফিশিয়াল জেনারেল ইন্টিলিজেন্স সিস্টেম' তৈরি করে। 

Related Topics

টপ নিউজ

ওপেনএআই / চ্যাটজিপিটি / সিইও / এআই চ্যাটবট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ঠেকাতে একাধিক স্থানে সড়ক কেটে দেওয়া হয়। ছবি: টিবিএস
    জঙ্গল সলিমপুরে বুলডোজার দিয়ে র‍্যাব-পুলিশের ক্যাম্প গুঁড়িয়ে দিল ‘ইয়াসিন বাহিনী’, সড়ক কেটে অভিযানে বাধা
  • খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
    খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
  • ছবি: রয়টার্স
    হরমুজ, ইউরেনিয়াম, ইরানের জব্দ সম্পদ: ইরান যুদ্ধের অবসান ঘটাতে প্রস্তাবিত চুক্তিতে যা আছে
  • 'অবসেশন' সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত
    বাজেট মাত্র সাড়ে ৭ লাখ ডলার, আয় ৮০ মিলিয়ন, যেভাবে বছরের সবচেয়ে বড় ‘হিট’ এই ছবি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    টানা ৭ দিন ব্যাংক বন্ধ: এটিএম বুথে টাকার সংকট, ভোগান্তিতে গ্রাহকরা
  • ছবি: সংগৃহীত
    আওয়ামী লীগ আমলের আইএমএফ চুক্তি বাতিল, নতুন শর্তে ৫ বিলিয়ন ডলার ঋণ চাইল সরকার

Related News

  • মামলা করতে দেরি করায় ওপেনএআই-এর সাথে আইনি লড়াইয়ে হারলেন ইলন মাস্ক
  • সন্তান নিতে ওপেনএআইয়ের সাবেক উপদেষ্টাকে শুক্রাণু দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন মাস্ক
  • ‘ব্যবস্থা নাও, নইলে ওরা মেরে ফেলবে’: এআই যেভাবে মানসিক বিভ্রমে জড়াচ্ছে ব্যবহারকারীদের
  • যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টির হত্যাকাণ্ড তদন্তে চ্যাটজিপিটি যেভাবে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সাহায্য করেছে
  • ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক

Most Read

1
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ঠেকাতে একাধিক স্থানে সড়ক কেটে দেওয়া হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

জঙ্গল সলিমপুরে বুলডোজার দিয়ে র‍্যাব-পুলিশের ক্যাম্প গুঁড়িয়ে দিল ‘ইয়াসিন বাহিনী’, সড়ক কেটে অভিযানে বাধা

2
খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
অর্থনীতি

খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ, ইউরেনিয়াম, ইরানের জব্দ সম্পদ: ইরান যুদ্ধের অবসান ঘটাতে প্রস্তাবিত চুক্তিতে যা আছে

4
'অবসেশন' সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাজেট মাত্র সাড়ে ৭ লাখ ডলার, আয় ৮০ মিলিয়ন, যেভাবে বছরের সবচেয়ে বড় ‘হিট’ এই ছবি

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

টানা ৭ দিন ব্যাংক বন্ধ: এটিএম বুথে টাকার সংকট, ভোগান্তিতে গ্রাহকরা

6
ছবি: সংগৃহীত
অর্থনীতি

আওয়ামী লীগ আমলের আইএমএফ চুক্তি বাতিল, নতুন শর্তে ৫ বিলিয়ন ডলার ঋণ চাইল সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net