Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
আলিগড়ের নাম হয়ে যাচ্ছে ‘হরিগড়’!

আন্তর্জাতিক

হিন্দুস্তান টাইমস
10 November, 2023, 02:00 pm
Last modified: 10 November, 2023, 02:22 pm

Related News

  • ‘গরু পশু নয়, মা হিসেবে পূজনীয়’, গোহত্যা করলে চরম পরিণতি: মুসলিমদের হুমকি উত্তরপ্রদেশ মুখ্যমন্ত্রীর
  • এক অর্থে র‌্যাব আগের মতো থাকছে না, নামও সম্ভবত পাল্টাচ্ছে: জাহেদ উর রহমান
  • ভারতে প্রবল বাতাস ৫০ ফুট উঁচুতে উড়িয়ে নিয়ে গেল ব্যক্তিকে, ভাঙল হাত-পা
  • শাহজালাল বিমানবন্দরের নাম পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত হয়নি: বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী
  • র‌্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’

আলিগড়ের নাম হয়ে যাচ্ছে ‘হরিগড়’!

নাম পরিবর্তনের প্রস্তাবটি মূলত ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এর কর্পোরেটর সঞ্জয় পণ্ডিত পেশ করেছিলেন। গত সোমবার কাউন্সিলরদের উপস্থিতিতে একটি বোর্ড মিটিংয়ে সেটি পাশ করা হয়। 
হিন্দুস্তান টাইমস
10 November, 2023, 02:00 pm
Last modified: 10 November, 2023, 02:22 pm
ছবি: হিন্দুস্তান টাইমস

ভারতের উত্তর প্রদেশের শহর আলিগড়ের নাম পরিবর্তন করে 'হরিগড়' রাখা হচ্ছে। শহরটির সিটি কর্পোরেশনে সর্বসম্মতিক্রমে এই সংক্রান্ত একটি প্রস্তাব পাসের বিষয়টি নিশ্চিত করেছেন মেয়র প্রশান্ত সিংগাল। 

নাম পরিবর্তনের প্রস্তাবটি মূলত ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এর কর্পোরেটর সঞ্জয় পণ্ডিত পেশ করেছিলেন। গত সোমবার কাউন্সিলরদের উপস্থিতিতে একটি বোর্ড মিটিংয়ে সেটি পাস করা হয়। 

প্রশান্ত সিংগাল জানান, বিষয়টি এখন রাজ্য সরকারের কাছে অনুমোদনের জন্য প্রেরণ করা হবে। তারা অনুমোদন দিলে চূড়ান্তভাবে শহরটির নাম পরিবর্তন হবে। 

২০১৮ সালে উত্তর প্রদেশের রাজ্য সরকার ফৈজাবাদের নাম পরিবর্তন করে 'অযোধ্যা' রাখে। এছাড়াও চান্দৌলি জেলার মুঘলসরাই রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে 'দীনদয়াল উপাধ্যায় জংশন' রাখা হয়। আর ২০১৯ সালে এলাহাবাদের নাম পরিবর্তন করে 'প্রয়াগরাজ' রাখা হয়। 

মেয়র প্রশান্ত সিংগাল বলেন, "আলিগড়ের নাম পরিবর্তন করে 'হরিগড়' রাখার দাবিটি দীর্ঘদিনের। আমরা এবার আশাবাদী যে, দাবিটি হয়তো পুরণ হবে।"

আলিগড়ের বিজেপির সংসদ সদস্য সতীশ গৌতম প্রস্তাব অনুমোদনের বিষয়টিকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, "আমি নিজেও আগে নাম পরিবর্তনের জন্য মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে চিঠি লিখেছিলাম।"

অন্যদিকে রাজ্যটির কংগ্রেসের সংখ্যালঘু শাখার প্রধান শাহনেওয়াজ আলম বলেন, "আপনি ক্ষমতায় থাকলে যেকোনো কিছুই পরিবর্তন করতে পারেন। কিন্তু আমি ভাবছি যে, এই ধরনের নাম পরিবর্তনগুলি আমাদের ঐতিহ্য ও বহুত্ববাদী সমাজের ঐতিহ্যগত যে ধারণা, সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ কি-না।"

এদিকে আগে গত ২১ শে আগস্ট একটি জনসমাবেশে উত্তর প্রদেশের ডেপুটি চিফ কেশব প্রসাদ মৌর্য আলিগড়কে 'হরিগড়' বলে অভিহিত করে তার ভাষণ শুরু করেছিলেন। পরে বেশ কয়েকজন বিজেপি নেতাও একইভাবে তাদের বক্তব্য শুরু করেন। 

সাবেক মুখ্যমন্ত্রী কল্যাণ সিংয়ের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই সমাবেশের আয়োজন করা হয়েছিল। উক্ত সমাবেশে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও উপস্থিত ছিলেন।

Related Topics

টপ নিউজ

নাম পরিবর্তন / উত্তর প্রদেশ / আলীগড়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: এনডিটিভি
    ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • ‘গরু পশু নয়, মা হিসেবে পূজনীয়’, গোহত্যা করলে চরম পরিণতি: মুসলিমদের হুমকি উত্তরপ্রদেশ মুখ্যমন্ত্রীর
  • এক অর্থে র‌্যাব আগের মতো থাকছে না, নামও সম্ভবত পাল্টাচ্ছে: জাহেদ উর রহমান
  • ভারতে প্রবল বাতাস ৫০ ফুট উঁচুতে উড়িয়ে নিয়ে গেল ব্যক্তিকে, ভাঙল হাত-পা
  • শাহজালাল বিমানবন্দরের নাম পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত হয়নি: বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী
  • র‌্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

3
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net