Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 29, 2026
বিশ্বের সেরা স্কুলের পুরস্কার পেল জেরুজালেম, ব্রাজিল ও ভারতের শিক্ষাপ্রতিষ্ঠান

আন্তর্জাতিক

রয়টার্স
05 November, 2023, 10:50 pm
Last modified: 05 November, 2023, 10:49 pm

Related News

  • পশ্চিমবঙ্গে স্কুলের দুপুরের খাবারে ডিম বাদ দিয়ে নিরামিষ দেওয়ার সিদ্ধান্তে বিতর্ক
  • প্যারিসের স্কুলগুলোতে শিশুদের ওপর একের পর এক যৌন হেনস্তার অভিযোগ, বাড়ছে ক্ষোভ
  • দেশের ১০,৭৪০ স্কুলে নেই খেলার মাঠ, বাড়ছে শিশুদের মোবাইল আসক্তি  
  • বুলিং ঠেকাতে ৯ বছর বয়সিদেরও বেত মারার অনুমতি পেলেন সিঙ্গাপুরের শিক্ষকেরা
  • ছিনতাইকারী ও চাঁদাবাজদের তথ্যের জন্য পুরস্কার ঘোষণা করল সিলেট পুলিশ

বিশ্বের সেরা স্কুলের পুরস্কার পেল জেরুজালেম, ব্রাজিল ও ভারতের শিক্ষাপ্রতিষ্ঠান

জেরুজালেমেভিত্তিক যে স্কুলটি পুরস্কার পেয়েছে সেটির নাম 'দ্য ম্যাক্স রেইন হ্যান্ড ইন হ্যান্ড জেরুজালেম স্কুল'। এটিতে ইহুদি ও আরব শিক্ষার্থীদের একসাথে শিক্ষাদানের জন্য প্রতিষ্ঠানটিকে 'ওভারকামিং অ্যাডভারসিটি' ক্যাটাগরিতে সেরা স্কুলের পুরস্কার দেওয়া হয়েছে।
রয়টার্স
05 November, 2023, 10:50 pm
Last modified: 05 November, 2023, 10:49 pm
জেরুজালেমের একই স্কুলে পড়াশোনা করে ইহুদি ও আরব শিক্ষার্থী; ছবি: ফ্ল্যাশ ৯০

পৃথিবীর নানা প্রান্তের মোট পাঁচটি স্কুলকে শিক্ষাবিদদের জন্য গঠিত নেটওয়ার্ক 'টি৪ এডুকেশন' এর পক্ষ থেকে বিশ্বের সেরা স্কুলের পুরস্কার প্রদান করা হয়েছে। এরমধ্যে জেরুজালেমভিত্তিক একটি স্কুল রয়েছে যেটিতে ইহুদি-আরব উভয় সম্প্রদায়ের শিক্ষার্থীরা পড়াশোনা করে।

গতকাল (শনিবার) সম্প্রীতি বৃদ্ধি, স্থানীয় সম্প্রদায়কে সাহায্য এবং মানসিক স্বাস্থ্যসহ ইত্যাদি নানা বিষয় নিয়ে কাজ করার কৃতিত্বস্বরুপ এই পুরস্কার দেওয়া হয়। এতে জেরুজালেম ছাড়াও ব্রাজিল, কলম্বিয়া, দক্ষিণ আফ্রিকা ও ভারতের একটি করে স্কুল রয়েছে। এই স্কুলগুলোর জন্য রয়েছে মোট আড়াই লাখ মার্কিন ডলারের পুরস্কার।

জেরুজালেমেভিত্তিক যে স্কুলটি পুরস্কার পেয়েছে সেটির নাম 'দ্য ম্যাক্স রেইন হ্যান্ড ইন হ্যান্ড জেরুজালেম স্কুল'। এটিতে ইহুদি ও আরব শিক্ষার্থীদের একসাথে শিক্ষাদানের জন্য প্রতিষ্ঠানটিকে 'ওভারকামিং অ্যাডভারসিটি' ক্যাটাগরিতে সেরা স্কুলের পুরস্কার দেওয়া হয়েছে।

জেরুজালেমের স্কুলটিতে হিব্রু ও আরবি ভাষায় প্রায় ৬০০ শিক্ষার্থীকে পাঠদান করানো হয়৷ গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধের মাঝে এ যেন বেশ ইতিবাচক এক খবর৷

পুরস্কারটি সম্পর্কে হ্যান্ড ইন হ্যান্ড স্কুলস নেটওয়ার্কের চিফ এক্সিকিউটিভ ড্যানি এলাজার বলেন, "বিশ্বের সেরা স্কুল হিসাবে একটি পুরস্কার জেতা সাধারণত উদযাপনের বিষয়। কিন্তু এখন যুদ্ধের সাথে সাথে হাজার হাজার মূল্যবান জীবন হারাচ্ছে। এটি উদযাপনের সময় নয়। এখন সময় সমস্যা সমাধানের।"

অন্যদিকে 'কমিউনিটি কোলাবোরেশন' ক্যাটাগরিতে সেরা স্কুলের পুরস্কার জিতেছে স্পার্ক সোয়েটো নামের দক্ষিণ আফ্রিকার এক স্কুল৷ এটিতে শিক্ষার্থীদের প্রথাগত পড়াশোনার পাশাপাশি কীভাবে ভোট দিতে হবে, বর্জ্য দূষণ নিয়ন্ত্রণ করতে হবে এবং লিঙ্গভিত্তিক সহিংসতা মোকাবেলা করতে হবে সেগুলো শেখানো হয়। এছাড়াও স্কুলটির শিক্ষার্থীরা একেবারে ছোট বাচ্চাদেরও পড়াতে শেখায়।

আর কলম্বিয়ার পিটালিটো শহরের একটি স্কুল 'এনভায়রনমেন্টাল একশন' ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে৷ স্কুলটি একটি স্টুডেন্ট প্রোগ্রাম পরিচালনা করে যেখানে শিক্ষার্থীদের মাধ্যমে কফি পাল্পের বর্জ্যকে জৈব সাবানের মতো পরিবেশ বান্ধব পণ্যে পরিণত করা হয়৷

অন্যদিকে ব্রাজিলের কার্নউবাল শহরের ইইএমটিআই জোয়াকিম বাস্তোস গনসালভেস স্কুল 'সাপোর্টিং হেলদি লাইভস' ক্যাটাগরিতে সেরা স্কুলের পুরস্কার পেয়েছে। স্কুলটি কোভিড-১৯ মহামারীর পর শিক্ষার্থীদের মনোবিজ্ঞানীদের কাছ থেকে পরামর্শ নেওয়া এবং মানসিক স্বাস্থ্য সম্পর্কে শিক্ষা প্রদানের ব্যবস্থা করে।

অন্যদিকে 'ইনোভেশন' ক্যাটাগরিতে সেরা স্কুলের পুরস্কার পেয়েছে ভারতের আহমেদাবাদের রিভারসাইড স্কুল৷ এটিতে শিক্ষার্থীদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি, সহানুভূতিশীলতা, সৃজনশীলতা এবং সামাজিক দায়বদ্ধতার উপর বিশেষভাবে শিক্ষা প্রদান করা হয়৷

পুরস্কার প্রদানকারী সংগঠন টি৪ এর পক্ষ থেকে পুরস্কারপ্রাপ্ত স্কুলগুলোর উদ্দেশ্যে বলা হয়, "সারা বিশ্বের শিক্ষাবিদদের আপনাদের স্কুলগুলির উজ্জ্বল উদাহরণগুলি দেখা উচিত৷ কেননা এগুলো শিক্ষার্থীদের জীবনে পার্থক্য গড়ে দিয়েছে।"

এছাড়াও বিবৃতিতে বলা হয়, "আজ আমরা বড় বড় চ্যালেঞ্জগুলের মুখোমুখি হচ্ছি। এইসব চ্যালেঞ্জ সমাধানে সরকারদেরকে অবশ্যই আপনাদের কাজগুলিকে দেখতে হবে।"

Related Topics

টপ নিউজ

স্কুল / পুরস্কার / পুরস্কার ঘোষণা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    টুথপেস্টের পর এবার সয়াবিন তেলেও মিলল মাইক্রোপ্লাস্টিক
  • ছবি: সংগৃহীত
    ডলারের দাম মৌখিকভাবে বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    ৩৮ হাজার কোটি টাকার ভ্যাট ফাঁকি রোধে এনবিআরের নজরে ১০ হাজারের বেশি প্রতিষ্ঠান
  • ছবি: ফিফা
    আর্জেন্টিনার বিপক্ষে এমবোলোকে লাল কার্ড দেখানোর ভিএআর প্রক্রিয়া ভুল ছিল: ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা
  • মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন। ছবি: সংগৃহীত
    চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার
  • ব্র্যাক ব্যাংকের অর্ধ-বার্ষিক মুনাফা ৫৭% বেড়ে ১,৪২৩ কোটি টাকা
    ব্র্যাক ব্যাংকের অর্ধ-বার্ষিক মুনাফা ৫৭% বেড়ে ১,৪২৩ কোটি টাকা

Related News

  • পশ্চিমবঙ্গে স্কুলের দুপুরের খাবারে ডিম বাদ দিয়ে নিরামিষ দেওয়ার সিদ্ধান্তে বিতর্ক
  • প্যারিসের স্কুলগুলোতে শিশুদের ওপর একের পর এক যৌন হেনস্তার অভিযোগ, বাড়ছে ক্ষোভ
  • দেশের ১০,৭৪০ স্কুলে নেই খেলার মাঠ, বাড়ছে শিশুদের মোবাইল আসক্তি  
  • বুলিং ঠেকাতে ৯ বছর বয়সিদেরও বেত মারার অনুমতি পেলেন সিঙ্গাপুরের শিক্ষকেরা
  • ছিনতাইকারী ও চাঁদাবাজদের তথ্যের জন্য পুরস্কার ঘোষণা করল সিলেট পুলিশ

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টুথপেস্টের পর এবার সয়াবিন তেলেও মিলল মাইক্রোপ্লাস্টিক

2
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ডলারের দাম মৌখিকভাবে বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক

3
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

৩৮ হাজার কোটি টাকার ভ্যাট ফাঁকি রোধে এনবিআরের নজরে ১০ হাজারের বেশি প্রতিষ্ঠান

4
ছবি: ফিফা
খেলা

আর্জেন্টিনার বিপক্ষে এমবোলোকে লাল কার্ড দেখানোর ভিএআর প্রক্রিয়া ভুল ছিল: ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা

5
মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার

6
ব্র্যাক ব্যাংকের অর্ধ-বার্ষিক মুনাফা ৫৭% বেড়ে ১,৪২৩ কোটি টাকা
অর্থনীতি

ব্র্যাক ব্যাংকের অর্ধ-বার্ষিক মুনাফা ৫৭% বেড়ে ১,৪২৩ কোটি টাকা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net