Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
ইসরায়েলে ড্রোন হামলার দাবি করল ইয়েমেনের হুতি গোষ্ঠী

আন্তর্জাতিক

আল জাজিরা
31 October, 2023, 05:10 pm
Last modified: 31 October, 2023, 05:11 pm

Related News

  • প্রথমবারের মতো ইরানি সস্তা ‘শাহেদ’ ড্রোনের আদলে তৈরি ড্রোন দিয়েই ইরানে মার্কিন বাহিনীর হামলা
  • গাজা যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প; জিম্মিদের মুক্তির অপেক্ষায় ইসরায়েল
  • দুই বছর পর ‘ঘরে ফেরা’—ঘর কোথায়, কেবলই ধ্বংসস্তূপ আর হাহাকার, তবু খুশির ঝিলিক
  • গাজায় যুদ্ধ অবসানের নিশ্চয়তা পেল হামাস, যুদ্ধবিরতিতে ইসরায়েলের অনুমোদন
  • যুক্তরাষ্ট্র যেভাবে অর্থ দিয়ে ইসরায়েলের গাজা, লেবানন ও ইরান যুদ্ধ জিইয়ে রেখেছে

ইসরায়েলে ড্রোন হামলার দাবি করল ইয়েমেনের হুতি গোষ্ঠী

আল জাজিরা
31 October, 2023, 05:10 pm
Last modified: 31 October, 2023, 05:11 pm

গাজায় যুদ্ধ শুরুর প্রতিবাদে ইসরায়লের উদ্দেশ্যে ড্রোন আক্রমণের দায় স্বীকার করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত বিদ্রোহী হুতি গোষ্ঠী।

হুতি সরকারের প্রধানমন্ত্রী আব্দেলআজিজ বিন হাবতুর বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, 'এসব ড্রোন ইয়েমেন রাষ্ট্রের।'

এর আগে লোহিত সাগরের তীরবর্তী এইলাত শহরের ওপর একটি ড্রোন গুলি করে ভূপাতিত করে ইসরায়েলি সেনাবাহিনী। এ ঘটনা এইলাতে আতঙ্ক ছড়ায়, বাসিন্দারা ভয় পেয়ে আশ্রয়ের জন্য ছোটাছুটি আরম্ভ করেন।

পরে এক সামরিক বিবৃতিতে জানানো হয়, ড্রোন আক্রমণে বেসামরিক নাগরিকদের জন্য কোনো হুমকি বা ঝুঁকি নেই।

আল জাজিরার পূর্ব জেরুজালেমের সাংবাদিক সারা খায়রাত বলেছেন, এ ঘটনা ইসরায়েলের জন্য উদ্বেগের বিষয়। কেননা দেশটি ইতিমধ্যে উত্তর-পশ্চিম ফ্রন্টে ইরান-সমর্থিত হুজবুল্লাহর সঙ্গে সঙ্ঘাতে লিপ্ত রয়েছে।

এর আগে গত ২৭ অক্টোবর মিসরের লোহিত সাগরের তীরবর্তী শহর তাবা ও নুয়েইবা-তে, ইসরায়েলি সীমান্তের কাছে ড্রোন বিস্ফোরণ হয়েছিল। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় তখন বলেছিল, এ বিস্ফোরণ হুতিদের কাজ।

গাজায় প্রতিনিয়ত ইসরায়েলের বিমান হামলায় নিহত হচ্ছে শত শত বেসামরিক নাগরিক। প্রতি ১০ মিনিটে গড়ে একটি শিশু নিহত হচ্ছে।

এছাড়া গাজা উপত্যকার একমাত্র ক্যানসার হাসপাতালেও হামলা চালিয়েছে ইসরায়েল।

তিন সপ্তাহের বেশি সময় ধরে চলতে থাকা হামলায় গাজায় মৃতের সংখ্যা ৮ হাজার ছাড়িয়েছে। এই নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু।

এই পরিস্থিতিতে গাজায় যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

নেতানিয়াহু বলেন, যুদ্ধবিরতির ব্যাপারে তিনি ইসরায়েলের অবস্থান স্পষ্ট করতে চান। ১৯৪১ সালে পার্ল হারবারে বোমা হামলা বা ২০০১ সালের সন্ত্রাসী হামলার পর যুক্তরাষ্ট্র যেমন যুদ্ধবিরতিতে রাজি হয়নি, তেমনি ৭ অক্টোবরের ভয়াবহ হামলার পর ইসরায়েলও যুদ্ধবিরতিতে রাজি হবে না বলে মন্তব্য করেন তিনি।

Related Topics

টপ নিউজ

ইসরায়েল-ফিলিস্তিন / হুতি / ড্রোন আক্রমণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ছবি: সংগৃহীত
    জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

Related News

  • প্রথমবারের মতো ইরানি সস্তা ‘শাহেদ’ ড্রোনের আদলে তৈরি ড্রোন দিয়েই ইরানে মার্কিন বাহিনীর হামলা
  • গাজা যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প; জিম্মিদের মুক্তির অপেক্ষায় ইসরায়েল
  • দুই বছর পর ‘ঘরে ফেরা’—ঘর কোথায়, কেবলই ধ্বংসস্তূপ আর হাহাকার, তবু খুশির ঝিলিক
  • গাজায় যুদ্ধ অবসানের নিশ্চয়তা পেল হামাস, যুদ্ধবিরতিতে ইসরায়েলের অনুমোদন
  • যুক্তরাষ্ট্র যেভাবে অর্থ দিয়ে ইসরায়েলের গাজা, লেবানন ও ইরান যুদ্ধ জিইয়ে রেখেছে

Most Read

1
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

2
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

5
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net