Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 19, 2026
গাজায় পানির জন্য হাহাকার

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
24 October, 2023, 10:10 am
Last modified: 24 October, 2023, 10:13 am

Related News

  • নবজাতকদের বাঁচাতে প্রয়োজন জ্বালানি, ওষুধ; অথচ গাজা সয়লাব করে ফেলা হচ্ছে চকলেট পাঠিয়ে
  • যশোরে ৮ ট্রান্সফরমার চুরি, সেচের অভাবে ক্ষতির মুখে ৬০০ বিঘা জমির ফসল
  • সকালে গরম পানি খাওয়া কি সত্যিই শরীরের জন্য ভালো?
  • গাজার 'পুরনো ছকেই' ইরানে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল
  • বাতাস থেকে মিলবে বিশুদ্ধ পানি; দ্বীপবাসীর জীবন বাঁচাতে নোবেলজয়ী বিজ্ঞানীর যুগান্তকারী আবিষ্কার

গাজায় পানির জন্য হাহাকার

ত্রাণ হিসেবে আসা ৪৪ হাজার ইউনিট পানি প্রায় ২২ হাজার মানুষ মাত্র একদিনের জন্য ব্যবহার করতে পারবে। যা আবার উপত্যকাটির মোট জনসংখ্যার মাত্র ১ ভাগ।
টিবিএস ডেস্ক
24 October, 2023, 10:10 am
Last modified: 24 October, 2023, 10:13 am
ছবি: ফাইনান্সিয়াল টাইমস

চলমান ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধে তেল আবিবের নিষেধাজ্ঞার মাঝে গাজায় পানির তীব্র সংকট ও হাহাকার দেখা দিয়েছে। ত্রাণ হিসেবে যে ২০ টি ট্রাক রাফাহ সীমান্ত দিয়ে গত শনিবার প্রবেশ করেছিল, তার মধ্যে মাত্র ২ টিতে ছিল পানি। খবর বিবিসির। 

ঐ ট্রাকগুলোতে ইউনিসেফ থেকে সরবারাহকৃত মোট ৪৪ হাজার ইউনিট পানি ছিল। পানির এই পরিমাণ চাহিদার তুলনায় নগণ্য।

সাধারণ হিসেবে ত্রাণের এই পানি প্রায় ২২ হাজার মানুষ মাত্র একদিনের জন্য ব্যবহার করতে পারবে। যা আবার গাজার মোট জনসংখ্যার মাত্র ১ ভাগ। তবে আরও অল্প কয়েকটি বোতলজাত পানি গতকাল (সোমবার) অঞ্চলটিতে প্রবেশ করেছে। 

জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী, গাজায় পানির পাশাপাশি জ্বালানি তেলেরও তীব্র সংকট দেখা দিয়েছে। ফলে অঞ্চলটিতে ডিস্যালিনেশন প্ল্যান্ট এবং পানির পাম্প চালানো সম্ভব হচ্ছে না। হাসপাতালগুলোতে বিদ্যুৎ প্রাপ্তির জন্যও জেনারেটরের জরুরি প্রয়োজন মেটাতে হিমশিম খেতে হচ্ছে।

ছবি: বিবিসি

এদিকে গতকাল (সোমবার) আরও দুই ইসরায়েলি নারী জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। বিষয়টি জানিয়ে হামাসের সশস্ত্র শাখার মুখপাত্র আবু ওবাইদা এক টেলিগ্রাম বার্তায় বলেন, "আমরা মানবিক ও স্বাস্থ্যগত কারণে তাদেরকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।"

ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ও এক বিবৃতিতে হামাসের কাছ থেকে দুই নারী জিম্মিকে ফেরত পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

অন্যদিকে স্টকল্যান্ডের ফার্স্ট মিনিস্টার হামজা ইউসুফ জানিয়েছেন, ইসরায়েলের লাগাতার বোমাবর্ষণের মধ্যে গাজায় তার পরিবারের পানির মজুত ফুরিয়ে এসেছে। গাজায় আটকা পড়া তার শ্বশুর-শাশুড়ি ও পরিবারের সদস্যরা 'নির্যাতনের' মধ্যে বসবাস করছেন বলেও জানান তিনি।

বন্যাক্রান্ত ব্রেকিন শহর সফরকালে হামজা ইউসুফ সাংবাদিকদের বলেন, তার শাশুড়ি তাকে জানিয়েছেন, তারা ১০০ জন মানুষ মিলে একটি বাড়িতে থাকছেন। তাদের সঙ্গে দুই মাস বয়সি একটি শিশুও আছে। ১০০ জন মানুষের পান করার জন্য সুপেয় পানির বোতল আছে মাত্র ছয়টি। 

গত ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক আক্রমণ করে হামাস। এতে প্রায় ১ হাজার ৪০০ ইসরায়েলি নিহত হয়েছে। 

জবাবে গাজায় পাল্টা হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলায় এখন পর্যন্ত শিশুসহ প্রায় ৫ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে।

Related Topics

টপ নিউজ

ইসরাইল-ফিলিস্তিন দ্বন্দ্ব / হামাস-ইসরায়েল যুদ্ধ / গাজা / পানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান
  • ছবি: টিবিএস
    চিফ হুইপকে নিয়ে ‘বিভ্রান্তিকর তথ্য’ প্রচার: কন্টেন্ট ক্রিয়েটর নাসিম কারাগারে
  • ফাইল ছবি/রয়টার্স
    হরমুজ আবার বন্ধ করে ইরান ‘একটু কিউট’ আচরণ করেছে, আলোচনা ‘খুব ভালো এগোচ্ছে’: ট্রাম্প
  • প্রতীকী ছবি: টিবিএস
    জ্বালানি তেলের দাম বাড়াল সরকার: ডিজেল ১১৫, পেট্রোল ১৩৫ ও অকটেন ১৪০ টাকা লিটার
  • তেহরানের রাস্তায় একজন ইরানি নারী হেঁটে যাচ্ছেন। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব পর্যালোচনা করছে ইরান, আপস না করার ঘোষণা; হরমুজে জাহাজে গুলি

Related News

  • নবজাতকদের বাঁচাতে প্রয়োজন জ্বালানি, ওষুধ; অথচ গাজা সয়লাব করে ফেলা হচ্ছে চকলেট পাঠিয়ে
  • যশোরে ৮ ট্রান্সফরমার চুরি, সেচের অভাবে ক্ষতির মুখে ৬০০ বিঘা জমির ফসল
  • সকালে গরম পানি খাওয়া কি সত্যিই শরীরের জন্য ভালো?
  • গাজার 'পুরনো ছকেই' ইরানে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল
  • বাতাস থেকে মিলবে বিশুদ্ধ পানি; দ্বীপবাসীর জীবন বাঁচাতে নোবেলজয়ী বিজ্ঞানীর যুগান্তকারী আবিষ্কার

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু

2
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

চিফ হুইপকে নিয়ে ‘বিভ্রান্তিকর তথ্য’ প্রচার: কন্টেন্ট ক্রিয়েটর নাসিম কারাগারে

4
ফাইল ছবি/রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ আবার বন্ধ করে ইরান ‘একটু কিউট’ আচরণ করেছে, আলোচনা ‘খুব ভালো এগোচ্ছে’: ট্রাম্প

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

জ্বালানি তেলের দাম বাড়াল সরকার: ডিজেল ১১৫, পেট্রোল ১৩৫ ও অকটেন ১৪০ টাকা লিটার

6
তেহরানের রাস্তায় একজন ইরানি নারী হেঁটে যাচ্ছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব পর্যালোচনা করছে ইরান, আপস না করার ঘোষণা; হরমুজে জাহাজে গুলি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net