Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 28, 2026
গাজায় ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় নিহত অন্তত ৪০০ জন 

আন্তর্জাতিক

আল জাজিরা
23 October, 2023, 11:15 am
Last modified: 23 October, 2023, 11:17 am

Related News

  • ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে আটকের বিষয়ে যা জানা গেল
  • সীমান্তে ফের উত্তেজনা: কম্বোডিয়ায় থাইল্যান্ডের বিমান হামলায় ১ সেনা সদস্য ও ৪ বেসামরিক নাগরিক নিহত
  • নাইজেরিয়ায় সেনা মোতায়েন বা বিমান হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
  • যুদ্ধ থামলেও গাজার ব্যাংকে নগদ অর্থ সংকট, লোভী ব্যবসায়ীদের কাছে গিয়ে ঠকছেন অনেকেই
  • বিমান হামলা ও চীনের সহায়তায় বিদ্রোহীদের দখলে চলে যাওয়া এলাকা পুনরুদ্ধার করছে মিয়ানমারের জান্তা

গাজায় ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় নিহত অন্তত ৪০০ জন 

ফিলিস্তিনের নিউজ এজেন্সি ওয়াফার মতে, ফিলিস্তিনি ভূখণ্ডের আবাসিক এলাকাগুলোতে গত ২৪ ঘণ্টার অন্তত ২৫ টি ইসরায়েলি বিমান হামলার তথ্য পাওয়া গিয়েছে। অথচ ঘনবসতিপূর্ণ এই অঞ্চলেই প্রায় ২০ লক্ষ মানুষের বসবাস।
আল জাজিরা
23 October, 2023, 11:15 am
Last modified: 23 October, 2023, 11:17 am
ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টার ইসরায়েলি বিমান হামলায় গাজায় অন্তত ৪০০ জন নিহত হয়েছে। ফিলিস্তিনের গণমাধ্যমের মতে, গত ৭ অক্টোবর থেকে চলমান যুদ্ধে এটিই 'সবচেয়ে বেশি বোমা হামলার' রেকর্ড। 

ফিলিস্তিনের নিউজ এজেন্সি ওয়াফার মতে, ফিলিস্তিনি ভূখণ্ডের আবাসিক এলাকাগুলোতে গত ২৪ ঘণ্টার অন্তত ২৫ টি ইসরায়েলি বিমান হামলার তথ্য পাওয়া গিয়েছে। অথচ এই ঘনবসতিপূর্ণ অঞ্চলেই প্রায় ২০ লক্ষ মানুষের বসবাস।  

ওয়াফা জানায়, বেশিরভাগ হামলার আগেই ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে বাসিন্দাদের কোনো রকম সতর্কতা প্রদান করা হয়নি। ফলে বেসামরিক নাগরিকের হতাহতের সংখ্যাও বিপুল পরিমাণে বাড়ছে। 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, দুই সপ্তাহ ধরে চলমান এই সহিংসতায় প্রায় ৪,৬৫১ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের মধ্যে ১,৮৭৩ জন শিশু, ১,১০১ জন নারী ও ১,৬৭৭ জন পুরুষ। আর সবমিলিয়ে আহত হয়েছে প্রায় ১৪,২৪৫ জন। 

এদিকে বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে ইসরায়েলি বাহিনী গাজার উত্তরাঞ্চলের বাসিন্দাদের দক্ষিণাঞ্চলে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। কিন্তু দেখা যায়, চলমান যুদ্ধে উপত্যকাটির দক্ষিণাঞ্চলেও বিমান হামলায় ৮৩৯ জন ফিলিস্তিনে নিহত হয়েছে।  

এদিকে সর্বশেষ গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। বোমা-বিধ্বস্ত ভবনের ধ্বংসাবশেষের নিচ থেকে যে ৩০টি মরদেহ উদ্ধার করা হয়েছে, যার অধিকাংশই নারী ও শিশুর। সেখানকার সিভিল ডিফেন্স ইউনিট আল জাজিরাকে এ তথ্য জানিয়েছে।

গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, উপত্যকার আটটি শরণার্থী শিবিরের মধ্যে সবচেয়ে বড় আবাসিক ভবনটিতে রোববার (২২ অক্টোবর) গভীর রাতে ইসরায়েলি বিমান হামলার পর অনেকে হতাহতের শিকার হন। হামলায় কমপক্ষে ২৭ জন আহত হয়েছেন বলেও জানা যায়।

এর আগেও অবশ্য জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলার ঘটনা ঘটেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানায়, গত ৯ অক্টোবর ইসরায়েল এই শিবিরের একটি বাজারে বিমান হামলা চালায়। সে হামলায় ঠিক কত মানুষ নিহত হয়েছেন, তা এখনও অজানা। 

Related Topics

টপ নিউজ

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত / ইসরায়েল-ফিলিস্তিন / হামাস-ইসরায়েল যুদ্ধ / বিমান হামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • নিহত বুলেট বৈরাগী। ছবি: সংগৃহীত
    কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু: বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো বুলেট বৈরাগীর
  • নিখোঁজ শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। পুলিশের আশঙ্কা, তিনি আর বেঁচে নেই। ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির খোঁজে তল্লাশির সময় মিলল অজ্ঞাত দেহাবশেষ
  • হাতিটি মারা যাওয়ার পর টানা দুই দিন ধরে তার সঙ্গী একটি স্ত্রী হাতি মৃতদেহটি আগলে রেখে সেখানেই অবস্থান করছিল। ছবি: টিবিএস
    রাঙামাটিতে বন্যহাতির মৃত্যু: ময়নাতদন্তের আগেই রাতে শুঁড় ও পা কেটে নিল দুর্বৃত্তরা
  • ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত
  • ছবি: সংগৃহীত
    ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ
  • নিহত বুলেট বৈরাগী।
    কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার: চলন্ত সিএনজি থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা, বলছে র‍্যাব

Related News

  • ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে আটকের বিষয়ে যা জানা গেল
  • সীমান্তে ফের উত্তেজনা: কম্বোডিয়ায় থাইল্যান্ডের বিমান হামলায় ১ সেনা সদস্য ও ৪ বেসামরিক নাগরিক নিহত
  • নাইজেরিয়ায় সেনা মোতায়েন বা বিমান হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
  • যুদ্ধ থামলেও গাজার ব্যাংকে নগদ অর্থ সংকট, লোভী ব্যবসায়ীদের কাছে গিয়ে ঠকছেন অনেকেই
  • বিমান হামলা ও চীনের সহায়তায় বিদ্রোহীদের দখলে চলে যাওয়া এলাকা পুনরুদ্ধার করছে মিয়ানমারের জান্তা

Most Read

1
নিহত বুলেট বৈরাগী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু: বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো বুলেট বৈরাগীর

2
নিখোঁজ শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। পুলিশের আশঙ্কা, তিনি আর বেঁচে নেই। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির খোঁজে তল্লাশির সময় মিলল অজ্ঞাত দেহাবশেষ

3
হাতিটি মারা যাওয়ার পর টানা দুই দিন ধরে তার সঙ্গী একটি স্ত্রী হাতি মৃতদেহটি আগলে রেখে সেখানেই অবস্থান করছিল। ছবি: টিবিএস
বাংলাদেশ

রাঙামাটিতে বন্যহাতির মৃত্যু: ময়নাতদন্তের আগেই রাতে শুঁড় ও পা কেটে নিল দুর্বৃত্তরা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

6
নিহত বুলেট বৈরাগী।
বাংলাদেশ

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার: চলন্ত সিএনজি থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা, বলছে র‍্যাব

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net