Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 05, 2026
গাজা হামলা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট, ইসরায়েলি আরবদের গ্রেপ্তার 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
22 October, 2023, 03:05 pm
Last modified: 22 October, 2023, 03:17 pm

Related News

  • বাংলাদেশে নির্বাচনের আগে অপপ্রচারের বন্যা, বেশিরভাগের উৎসই ভারত
  • অপ্রাপ্তবয়স্কদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার সীমিত করতে যাচ্ছে তুরস্ক
  • শিশুদের সোশাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞার দাবি জোরাল হচ্ছে ভারতে
  • এবার ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের পরিকল্পনা স্পেনের
  • ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের পক্ষে ভোট দিলেন এমপিরা

গাজা হামলা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট, ইসরায়েলি আরবদের গ্রেপ্তার 

এদের মধ্যে নাজারেথের সুপরিচিত গায়িকা ও ‘ইনফ্লুয়েন্সার’ দালাল আবু আমনেহও রয়েছেন। বুধবার জামিনে মুক্তি পাওয়ার আগে দুই দিন পুলিশ হেফাজতে ছিলেন তিনি।
টিবিএস ডেস্ক
22 October, 2023, 03:05 pm
Last modified: 22 October, 2023, 03:17 pm
সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেয়ায় গায়িকা ও ‘ইনফ্লুয়েন্সার’ দালাল আবু আমনেহ-কে গ্রেপ্তার করে পুলিশ

গাজায় হামলা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টের অভিযোগে ইসরায়েলের বেশ কয়েকজন আরব নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। খবর বিবিসির।

এদের মধ্যে নাজারেথের সুপরিচিত গায়িকা ও 'ইনফ্লুয়েন্সার' দালাল আবু আমনেহও রয়েছেন। বুধবার জামিনে মুক্তি পাওয়ার আগে দুই দিন পুলিশ হেফাজতে ছিলেন তিনি। তবে সোমবার পর্যন্ত তাকে গৃহবন্দী থাকতে হবে।

গায়িকার আইনজীবী আবির বেকার জানান, আবু আমনেহ এর পোস্টগুলো তার অনুসারীদের মধ্যে সহিংসতা উসকে দিতে পারে বলে দাবি করে পুলিশ।

যে পোস্টটি পুলিশের দৃষ্টি আকর্ষণ করেছিল সেটি ছিল আরবি বাণী সম্বলিত ফিলিস্তিনি পতাকার একটি ছবি, যেখানে লেখা ছিল- 'আল্লাহ ব্যতীত কোন বিজয়ী নেই।'

আইনজীবী আরও বলেন, ফিলিস্তিনি ঐতিহ্য সম্পর্কিত সঙ্গীতের জন্যই আমনেহ আরব বিশ্বে সুপরিচিত; তিনি কেবল তার ধর্মীয় অনুভূতি প্রকাশ করেছিলেন। কিন্তু ইসরায়েলি কর্তৃপক্ষ গায়িকার পোস্টকে ফিলিস্তিনিদের প্রতি অস্ত্র ধরার আহবান হিসেবে ব্যাখ্যা করে।

আসলে ইসরায়েল এবং হামাসের যুদ্ধ শুরুর পর থেকে, ইসরায়েলের পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন কর্মকাণ্ডের প্রতি 'জিরো টলারেন্স নীতি' গ্রহণ করেছে।

দালাল আবু আমনেহ ইসরায়েলের সেই সমস্ত আরব নাগরিকের একজন, যিনি সামাজিক মাধ্যমে এই ইস্যু নিয়ে সরব ছিলেন।

এর পাশাপাশি অনেককে চাকরি থেকে বরখাস্ত বা বিশ্ববিদ্যালয় থেকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

ইসরায়েলি আরবদের অনেকেই নিজেদের ইসরায়েলের ফিলিস্তিনি নাগরিক হিসেবে পরিচয় দিতে পছন্দ করে; দেশটির জনসংখ্যার এক-পঞ্চমাংশ এদের নিয়ে গঠিত।

হামাসের হামলার পর থেকে পুলিশ জানিয়েছে, তারা সোশ্যাল মিডিয়া কার্যকলাপের জন্য ১০০ জনেরও বেশি মানুষের ওপর তদন্ত এবং আটক করেছে। শুধু জেরুজালেমেই ৬৩ জনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। 

সিনিয়র নেতাদের সাথে এক বৈঠকে ইসরায়েলের পুলিশ কমিশনার ইয়াকভ শাবতাই বলেন, "ইসরায়েল রাষ্ট্র, এর সরকারী প্রতীক, নির্বাচিত কর্মকর্তা, সামরিক কর্মী এবং পুলিশের বিরুদ্ধে  যে-ই উসকানি দেবে, তাদের এটা জানা উচিত যে, ইসরায়েলি পুলিশ দৃঢ়ভাবে এর মোকাবিলা করবে।"

ফৌজদারি অভিযোগ ছাড়াই শুধুমাত্র সামাজিক মাধ্যমের জন্য ইসরায়েলের বহু লোকজনকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

ইসরায়েলের আরব সংখ্যালঘু অধিকারের আইনি কেন্দ্র, আদালাহ-এর পক্ষে কাজ করা আইনজীবীরা জানিয়েছেন, তারা ৪০ জনের বেশি ইসরায়েলি আরব শ্রমিককে তাদের কর্মস্থল থেকে রাতারাতি বরখাস্ত বা বহিষ্কারের খবর পেয়েছেন। 

সংগঠনটির আইনজীবীদের একজন সালাম ইরশেদ বলেছেন, "শুধুমাত্র পোস্টে লাইক দেওয়ার জন্য মানুষকে হুমকি দেওয়া হচ্ছে।" 

"এমনকি আমরা এমন একজন শ্রমিকের কথা জানি, যে সোশ্যাল মিডিয়াতে গাজার পরিস্থিতি সম্পর্কে একটি সংবাদ প্রতিবেদনে 'লাইক' দেয়ার জন্য চাকরি খোয়ানোর ঝুঁকিতে রয়েছে।"

ইসরায়েলের আরব শিক্ষার্থীরাও তাদের বিশ্ববিদ্যালয় থেকে শাস্তিমূলক ব্যবস্থার মধ্যে পতিত হচ্ছে।

গত সপ্তাহে তেল আবিব ইউনিভার্সিটির সভাপতি এরিয়েল পোরাট জানান, 'হামাসের নৃশংসতার প্রতি সমর্থন' প্রকাশ করায় কয়েকজন শিক্ষার্থীকে সতর্ক করা হয়েছে।

আদালাহ-এর আইনজীবীরা বলেন, তারা ৮৩ জন শিক্ষার্থীর কাছ থেকে অভিযোগ পেয়েছেন যাদের দেশজুড়ে বিভিন্ন স্কুল থেকে সাসপেন্ড করা হয়েছে, এবং সংক্ষিপ্ত নোটিশে আবাস ছেড়ে যেতে বলা হয়েছে।

আদালাহ'র জেনারেল ডিরেক্টর ড. হাসান জাবারীন বলেন, "এসবের কোনোটিই কিন্তু কোনো ধরণের কর্মকাণ্ড, বিক্ষোভ বা বেআইনি কার্যক্রমে অংশ নেওয়ায় গৃহীত হয়নি, বরং সবই ছিল সোশ্যাল মিডিয়ায় পোস্ট সংক্রান্ত।"  

"এসব পোস্টের ৯০ শতাংশই স্পষ্টত যুদ্ধবিরোধী, গাজায় ইসরায়েলের হামলাবিরোধী, এবং গাজায় যুদ্ধের ভুক্তভোগীদের সমর্থনে দেয়া", যোগ করেন তিনি।  
 

Related Topics

টপ নিউজ

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত / সামাজিক যোগাযোগমাধ্যম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২০১৮ সালে তোলা ছবিতে পারস্য উপসাগরের হরমুজ প্রণালি দিয়ে চলাচল করছে বিশাল আকৃতির তেলবাহী ট্যাঙ্কার। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালি না খুলেই ট্রাম্প ইরান ছাড়লে যে ৩ পরিস্থিতি তৈরি হতে পারে
  • ছবি : টিবিএস
    জ্বালানির দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হতে পারে: অর্থমন্ত্রী
  • ফাইল ছবি: সংগৃহীত
    নিখোঁজ ক্রুকে খুঁজতে ইরানে ঢুকল মার্কিন স্পেশাল ফোর্স; ধরিয়ে দিলে ৬০ হাজার ডলার দেবে ইরান
  • বিলুপ্তির দ্বারপ্রান্ত থেকে বাণিজ্যিক চাষ: বাংলাদেশে আবারও বাড়ছে দেশীয় মাছের সংখ্যা
    বিলুপ্তির দ্বারপ্রান্ত থেকে বাণিজ্যিক চাষ: বাংলাদেশে আবারও বাড়ছে দেশীয় মাছের সংখ্যা
  • মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
    প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না
  • ফাইল ছবি
    জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক

Related News

  • বাংলাদেশে নির্বাচনের আগে অপপ্রচারের বন্যা, বেশিরভাগের উৎসই ভারত
  • অপ্রাপ্তবয়স্কদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার সীমিত করতে যাচ্ছে তুরস্ক
  • শিশুদের সোশাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞার দাবি জোরাল হচ্ছে ভারতে
  • এবার ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের পরিকল্পনা স্পেনের
  • ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের পক্ষে ভোট দিলেন এমপিরা

Most Read

1
২০১৮ সালে তোলা ছবিতে পারস্য উপসাগরের হরমুজ প্রণালি দিয়ে চলাচল করছে বিশাল আকৃতির তেলবাহী ট্যাঙ্কার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি না খুলেই ট্রাম্প ইরান ছাড়লে যে ৩ পরিস্থিতি তৈরি হতে পারে

2
ছবি : টিবিএস
বাংলাদেশ

জ্বালানির দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হতে পারে: অর্থমন্ত্রী

3
ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নিখোঁজ ক্রুকে খুঁজতে ইরানে ঢুকল মার্কিন স্পেশাল ফোর্স; ধরিয়ে দিলে ৬০ হাজার ডলার দেবে ইরান

4
বিলুপ্তির দ্বারপ্রান্ত থেকে বাণিজ্যিক চাষ: বাংলাদেশে আবারও বাড়ছে দেশীয় মাছের সংখ্যা
বাংলাদেশ

বিলুপ্তির দ্বারপ্রান্ত থেকে বাণিজ্যিক চাষ: বাংলাদেশে আবারও বাড়ছে দেশীয় মাছের সংখ্যা

5
মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না

6
ফাইল ছবি
বাংলাদেশ

জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net