Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 07, 2026
বিশ্বজুড়ে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ; গাজায় ইসরায়েলি হামলা বন্ধের দাবি

আন্তর্জাতিক

আল জাজিরা
22 October, 2023, 02:45 pm
Last modified: 22 October, 2023, 03:00 pm

Related News

  • চট্টগ্রামে ৫ ব্যাংকে তালা ঝুলিয়ে গ্রাহকদের বিক্ষোভ, পরে সচল হলো কার্যক্রম
  • খাতুনগঞ্জে দুই ব্যাংকে আমানতকারীদের বিক্ষোভ, ‘হেয়ার কাট’ প্রস্তাব বাতিলের দাবি
  • জ্বালানি তেলের লাগামহীন মূল্যবৃদ্ধি, বিক্ষোভে উত্তাল ফিলিপাইন
  • দুই সাবেক উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদের দাবিতে জামায়াতের বিক্ষোভ
  • খামেনি হত্যার প্রতিবাদে পাকিস্তানজুড়ে সহিংস বিক্ষোভ; নিহত ২৪, তিন দিনের কারফিউ জারি

বিশ্বজুড়ে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ; গাজায় ইসরায়েলি হামলা বন্ধের দাবি

লন্ডন পুলিশের অনুমান মতে, শহরটিতে প্রায় ১ লাখ বিক্ষোভকারী ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে। বৃষ্টিতে ভিজে ভিজে করা এই মিছিলে তাদের হাতে দেখা যায় ফিলিস্তিনের পতাকা। একইসাথে তারা ‘গাজায় বোমা হামলা বন্ধ কর’ বলে স্লোগানও দিতে থাকে। 
আল জাজিরা
22 October, 2023, 02:45 pm
Last modified: 22 October, 2023, 03:00 pm
লন্ডনে ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ; ছবি: এএফপি

গাজায় ইসরায়েলের হামলা বন্ধের দাবিতে বিশ্বের নানা প্রান্তে বিক্ষোভ হয়েছে। একইসাথে বিক্ষোভকারীরা ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করেছেন। 

গত ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে গাজায় ক্রমাগত বিমান হামলা করে যাচ্ছে ইসরায়েল। এতে এখন পর্যন্ত প্রায় ৪,৩৮০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। 

লন্ডন পুলিশের অনুমান মতে, শহরটিতে প্রায় ১ লাখ বিক্ষোভকারী ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে। বৃষ্টিতে ভিজে ভিজে করা এই মিছিলে তাদের হাতে দেখা যায় ফিলিস্তিনের পতাকা। একইসাথে তারা 'গাজায় বোমা হামলা বন্ধ কর' বলে স্লোগানও দিতে থাকে। 

অন্যদিকে ফিলিস্তিনের সমর্থনে আয়ারল্যান্ডের বেলফাস্ট ও ডাবলিনে হাজার হাজার বিক্ষোভকারী জড়ো হতে দেখা যায়। তারা সকলেই ইসরায়েলের চলমান বোমাবর্ষণ বন্ধের আহ্বান জানান।    

ফ্রান্সের মার্সেলিসহ বেশ কয়েকটি শহরে ইসরায়েলের হামলার প্রতিবাদে রাস্তায় হাজার হাজার বিক্ষোভকারীদের দেখা যায়। তারা স্লোগান দিতে থাকে, "আমরা সকলে ফিলিস্তিনি।"  

মেক্সিকো সিটিতে ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ; ছবি: রয়টার্স

অন্যদিকে জার্মান পুলিশ জানায়, ফিলিস্তিনের পক্ষে অন্তত ৭ হাজার বিক্ষোভকারী দেশটির ডুসেলডর্ফ শহরে শান্তিপূর্ণ বিক্ষোভ করেছে। 

ইতালির রোমে শত শত মানুষ ইসরায়েলের হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে। আর স্পেনের বার্সেলোনায় হাজার হাজার মানুষ ফিলিস্তিনের পক্ষে মিছিল করেছে। 

যুক্তরাষ্ট্র ও কানাডা সরকার ইসরায়েলের আত্মরক্ষার কথা বলে তেল আবিবকে সমর্থন জানিয়েছে আসছে। কিন্তু টরোন্টোতে দেখা যায় ভিন্ন চিত্র। শহরটির কেন্দ্রস্থলে হাজার হাজার বিক্ষোভকারী ফিলিস্তিনের সমর্থনে মিছিল করেছে। 

আর নিউ ইয়র্কে যুদ্ধ বন্ধে শত শত মুসলিম, ইহুদি ও অন্যান্য গোষ্ঠীর বিক্ষোভকারীরা মার্কিন সিনেটর ক্রিস্টেন গিলিব্র্যান্ডের ম্যানহাটনের অফিসের সামনে মিছিল করেছে। অনেকেই আবার চিৎকার করে বলছে, "এখনই যুদ্ধবিরতি ঘোষণা কর।" একইসাথে লস এঞ্জেলস ও ওয়াশিংটন ডিসিতেও ইসরায়েলের হামলার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে। 

সিডনীতে ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ; ছবি: রয়টার্স

অন্যদিকে ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ বন্ধের চেষ্টায় মিশরের কায়রোতে গতকাল (শনিবার) একদিনের শান্তি সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে গাজায় ইসরায়েলের বোমা বর্ষণের তীব্র নিন্দা জানায় আরব বিশ্বের নেতারা।

তবে এই সম্মেলনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কোনো জ্যৈষ্ঠ কর্মকর্তা উপস্থিত ছিল না। যোগ দেয়নি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের কোনো প্রতিনিধিও। তাই চলমান সহিংসতা বন্ধে কোনো চুক্তি স্বাক্ষর করাও সম্ভব হয়নি।

তবে সম্মেলন শুরুর কিছুক্ষণ আগে অবশ্য ত্রাণবাহী ২০ টি ট্রাক রাফাহ সীমান্ত খুলে গাজায় প্রবেশ করে। মিশর বেশ কয়েকদিন ধরেই ক্রসিংটির মাধ্যমে গাজায় মানবিক ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা করছিল। কেননা গাজার জন্য এটিই একমাত্র অ্যাক্সেস পয়েন্ট যা ইসরায়েল দ্বারা নিয়ন্ত্রিত নয়।

তবে মানবাধিকার সংস্থাগুলোর মতে, এতটা মানবিক বিপর্যয়ের মধ্যে এই প্রাথমিক সহায়তা 'সমুদ্রের মধ্যে একটি বিন্দুর সমান'। আর ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের নির্বাহী পরিচালক কিন্ডি ম্যাককেইন ২০ ট্রাক ত্রাণকে স্বাগত জানান তবে এতটুকু যথেষ্ট নয় বলে সতর্ক করেন তিনি।

ম্যাককেইন বলেন, গাজার পরিস্থিতি ভয়াবহ। খাবার, পানি, বিদ্যুৎ কিচ্ছু নেই। যা পরবর্তীতে আরো বিপর্যয়ের, অনাহারের এবং আরো বহু রোগের কারণ হতে পারে। আমাদের আরো ট্রাক প্রয়োজন। নিরাপদ এবং টেকসই উপায়ে সঠিক সুবিধাভোগীদের জন্য সাহায্য পৌঁছানো নিশ্চিত করা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।

Related Topics

টপ নিউজ

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত / ইসরায়েল-ফিলিস্তিন / বিক্ষোভ / হামাস-ইসরায়েল যুদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সোনালী ব্যাংক। ছবি: সংগৃহীত
    ২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা
  • জনতা ব্যাংক। ছবি: সংগৃহীত
    ২০২৫ সালে জনতা ব্যাংকের লোকসান ৩,৯৩১ কোটি টাকা 
  • তোফায়েল আহমেদ৷ ছবি: সংগৃহীত
    ২৪ বছর আগের যে মামলায় স্মৃতিশক্তি লোপ পাওয়া তোফায়েলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 
  • ছবি: টিবিএস
    আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগের মণ বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়
  • সোমবার চট্টগ্রামে ৫ ব্যাংকে তালা ঝুলিয়ে গ্রাহকদের বিক্ষোভ। ছবি: টিবিএস
    মুখপাত্রের বক্তব্যের প্রতিবাদ: চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সামনে আমানতকারীদের অবস্থান, ‘সুইসাইড কর্মসূচি’র হুঁশিয়ারি
  • ছবি: পিটিআই
    স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিতে ভারতে তেল পরিশোধনের পরিকল্পনা সরকারের

Related News

  • চট্টগ্রামে ৫ ব্যাংকে তালা ঝুলিয়ে গ্রাহকদের বিক্ষোভ, পরে সচল হলো কার্যক্রম
  • খাতুনগঞ্জে দুই ব্যাংকে আমানতকারীদের বিক্ষোভ, ‘হেয়ার কাট’ প্রস্তাব বাতিলের দাবি
  • জ্বালানি তেলের লাগামহীন মূল্যবৃদ্ধি, বিক্ষোভে উত্তাল ফিলিপাইন
  • দুই সাবেক উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদের দাবিতে জামায়াতের বিক্ষোভ
  • খামেনি হত্যার প্রতিবাদে পাকিস্তানজুড়ে সহিংস বিক্ষোভ; নিহত ২৪, তিন দিনের কারফিউ জারি

Most Read

1
সোনালী ব্যাংক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা

2
জনতা ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

২০২৫ সালে জনতা ব্যাংকের লোকসান ৩,৯৩১ কোটি টাকা 

3
তোফায়েল আহমেদ৷ ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২৪ বছর আগের যে মামলায় স্মৃতিশক্তি লোপ পাওয়া তোফায়েলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগের মণ বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়

5
সোমবার চট্টগ্রামে ৫ ব্যাংকে তালা ঝুলিয়ে গ্রাহকদের বিক্ষোভ। ছবি: টিবিএস
বাংলাদেশ

মুখপাত্রের বক্তব্যের প্রতিবাদ: চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সামনে আমানতকারীদের অবস্থান, ‘সুইসাইড কর্মসূচি’র হুঁশিয়ারি

6
ছবি: পিটিআই
বাংলাদেশ

স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিতে ভারতে তেল পরিশোধনের পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net