Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 22, 2026
হাসপাতালে হামলার পর ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা দিতে মুসলিম দেশগুলোকে আহ্বান ইরানের

আন্তর্জাতিক

আল জাজিরা
18 October, 2023, 08:55 pm
Last modified: 18 October, 2023, 08:54 pm

Related News

  • দ্বিতীয় দফার আলোচনায় অংশগ্রহণ নিয়ে ইরানের আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় পাকিস্তান
  • ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে নারাজ ট্রাম্প
  • ইরান যুদ্ধের জেরে বিশ্ব এখন ইতিহাসের বৃহত্তম জ্বালানি সংকটে: আইইএ প্রধান
  • ইরানের ইউরেনিয়ামের বিশাল মজুত কোথায়? কার নিয়ন্ত্রণে যেতে পারে?
  • ইরান আলোচনার জন্য মঙ্গলবার পাকিস্তান যাচ্ছেন ভ্যান্স: অ্যাক্সিওস

হাসপাতালে হামলার পর ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা দিতে মুসলিম দেশগুলোকে আহ্বান ইরানের

আল জাজিরা
18 October, 2023, 08:55 pm
Last modified: 18 October, 2023, 08:54 pm
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরআব্দুল্লাহিয়ান। ছবি: সংগৃহীত

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরআব্দুল্লাহিয়ান বলেছেন, গাজার আল-আহলি আরব হাসপাতালে ভয়ানক হামলার পর ওআইসি (ইসলামি সহযোগিতা সংস্থা) সদস্যদের উচিত ইসরায়েলের ওপর তেল নিষেধাজ্ঞাসহ অন্যান্য নিষেধাজ্ঞা দেওয়া। পাশাপাশি ইসরায়েলি রাষ্ট্রদূতদের বহিষ্কার করা উচিত বলেও মন্তব্য করেছেন তিনি।

সৌদি আরবের জেদ্দায় ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিয়ে বসা ওআইসির জরুরি সভার মধ্যে আমিরআব্দুল্লাহিয়ান বিবৃতির মাধ্যমে এ বক্তব্য দিয়েছেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা বিবৃতিতে বলা হয়েছে, 'ইসরায়েলের ওপর অবিলম্বে তেল নিষেধাজ্ঞাসহ পূর্ণ নিষেধাজ্ঞা দিতে ইসলামি দেশগুলোর প্রতি আহ্বান জানাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী।'

গাজায় ইসরায়েলের সম্ভাব্য যুদ্ধাপরাধের প্রমাণ নথিবদ্ধ করার জন্য ইসলামি আইনজীবীদের একটি দল গঠন করতেও আহ্বান জানিয়েছেন আমিরআব্দুল্লাহিয়ান।

ইসরায়েলের সঙ্গে ইরানের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই।

মঙ্গলবার রাতে গাজায় আল-আহলি আরব হাসপাতালে ইসরায়েল বিমান হামলায় করে নারী-শিশুসহ ৫০০ জনের বেশি মানুষকে হত্যা করেছে। 

তেহরানের ব্রিটিশ দূতাবাসের সামনে ইসরায়েল-বিরোধী স্লোগান বিক্ষোভকারীরা। ছবি: রয়টার্স

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কাদরা বুধবার বলেন, হামলায় শত শত মানুষ নিহত হয়েছেন; ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধারকর্মীরা এখনও মরদেহ উদ্ধার করছেন।

এ হামলার পর মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকাসহ বিশ্বের নানা প্রান্তে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। লেবাননে মার্কিন দূতাবাসের সামনে, জর্ডান, তুরস্ক, ইরান, মরক্কো, ইয়েমেন, ইরাক, ইয়েমেনসহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেছে মানুষ। 

হাসপাতালে 'নৃশংস গণহত্যা' চালানোর পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে পূর্ব নির্ধারিত একটি বৈঠক বাতিল করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। এছাড়া মিসর ও জর্ডানও বাইডেনের সঙ্গে বৈঠকটি বাতিল করেছে।

জো বাইডেনের ইসরায়েল সফরের ঠিক আগের রাতে হাসপাতালে নৃশংস এই হামলার ঘটনা ঘটল। 

ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে এ হামলার অভিযোগ উঠলেও দায় স্বীকার না করে উল্টো হামলার দায় হামাসের ঘাড়ে চাপানোর চেষ্টা করছে। তাদের দাবি, হামাসের ব্যর্থ রকেট হামলায় হাসপাতালে ওই হতাহতের ঘটনা ঘটেছে। পরে অবশ্য আবার ইসলামিক জিহাদের ঘাড়ে দোষ চাপিয়েছে ইসরায়েল। যদিও ইসলামিক জিহাদ ইসরায়েলের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্টও ইসরায়েলের পক্ষেই সাফাই গেয়েছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পাশে দাঁড়িয়ে বক্তৃতা দেওয়ার সময় বাইডেন বলেন: 'গতকাল গাজায় হাসপাতালে বিস্ফোরণে আমি গভীরভাবে শোকাহত ও ক্ষুব্ধ। আর আমি যা দেখেছি, তাতে মনে হচ্ছে এটি (হামলা) অন্য পক্ষের দ্বারা ঘটেছে, আপনাদের নয়।'

Related Topics

টপ নিউজ

গাজা / ফিলিস্তিন-ইসরায়েল / ইরান / গাজা উপত্যকা / গাজায় হামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
    মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • জ্বালানি সংকট মোকাবিলায় কর্মঘন্টা কমানো ও হোম অফিস চালুর পরিকল্পনা সরকারের
    ২,০০০ মেগাওয়াট ছাড়াল লোডশেডিং: বিপর্যস্ত জনজীবন ও শিল্প উৎপাদন
  • ফাইল ছবি: সংগৃহীত
    আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর
  • রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
    তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে
  • ইরানের ইসফাহান পারমাণবিক প্রযুক্তি গবেষণা কেন্দ্র। ফাইল ছবি: রয়টার্স
    ইরানের ইউরেনিয়ামের বিশাল মজুত কোথায়? কার নিয়ন্ত্রণে যেতে পারে?
  • ছবি: মেহেদি হাসান/টিবিএস
    জ্বালানি সরবরাহ বাড়ানোয় ফিলিং স্টেশনগুলোতে কমতে শুরু করেছে দীর্ঘ লাইন

Related News

  • দ্বিতীয় দফার আলোচনায় অংশগ্রহণ নিয়ে ইরানের আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় পাকিস্তান
  • ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে নারাজ ট্রাম্প
  • ইরান যুদ্ধের জেরে বিশ্ব এখন ইতিহাসের বৃহত্তম জ্বালানি সংকটে: আইইএ প্রধান
  • ইরানের ইউরেনিয়ামের বিশাল মজুত কোথায়? কার নিয়ন্ত্রণে যেতে পারে?
  • ইরান আলোচনার জন্য মঙ্গলবার পাকিস্তান যাচ্ছেন ভ্যান্স: অ্যাক্সিওস

Most Read

1
কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

2
জ্বালানি সংকট মোকাবিলায় কর্মঘন্টা কমানো ও হোম অফিস চালুর পরিকল্পনা সরকারের
বাংলাদেশ

২,০০০ মেগাওয়াট ছাড়াল লোডশেডিং: বিপর্যস্ত জনজীবন ও শিল্প উৎপাদন

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর

4
রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
বাংলাদেশ

তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

5
ইরানের ইসফাহান পারমাণবিক প্রযুক্তি গবেষণা কেন্দ্র। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ইউরেনিয়ামের বিশাল মজুত কোথায়? কার নিয়ন্ত্রণে যেতে পারে?

6
ছবি: মেহেদি হাসান/টিবিএস
বাংলাদেশ

জ্বালানি সরবরাহ বাড়ানোয় ফিলিং স্টেশনগুলোতে কমতে শুরু করেছে দীর্ঘ লাইন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net