Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 11, 2026
হামাসের সদস্য ও আর্থিক সহায়তাকারী ১০ জনকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক

এএফপি
18 October, 2023, 08:30 pm
Last modified: 18 October, 2023, 08:36 pm

Related News

  • লেবাননে ইসরায়েলি হামলা যেন যুদ্ধবিরতিকে ব্যাহত না করে সেই তৎপরতা চালাচ্ছে যুক্তরাষ্ট্র
  • হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে
  • উপসাগরীয় দেশগুলোকে ‘সঠিক পক্ষে’ থাকার আহ্বান মোজতবা খামেনির
  • লেবাননে ইসরায়েলি হামলা যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন: ইরান
  • ইরানের সঙ্গে যুদ্ধবিরতির কয়েক ঘণ্টার মাথায় লেবাননে 'হত্যাকাণ্ড অবিশ্বাস্য': জাতিসংঘ

হামাসের সদস্য ও আর্থিক সহায়তাকারী ১০ জনকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

বুধবার প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েল সফরে যান। তারই মধ্যে এ নিষেধাজ্ঞা দেওয়া হলো।
এএফপি
18 October, 2023, 08:30 pm
Last modified: 18 October, 2023, 08:36 pm
যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ। ফাইল ছবি। ছবি: রয়টার্স/অ্যান্ড্রু কেলি

মার্কিন ট্রেজারি বিভাগ বুধবার (১৮ অক্টোবর) ১০ হামাস সদস্য, অপারেটিভ, এবং আর্থিক সহায়তাকারীর ওপর নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। এদের মধ্যে হামাসের একজন শীর্ষ কমান্ডারও রয়েছেন।

মার্কিন সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, নতুন নিষেধাজ্ঞায় সুদান, তুরস্ক, আলজেরিয়া এবং কাতারসহ গাজা ও অন্যত্র অবস্থিত ব্যক্তিদের লক্ষ্যবস্তু করা হয়েছে।

ট্রেজারি বিভাগের সেক্রেটারি জ্যানেট ইয়েলেন এক বিবৃতিতে বলেন, 'শিশুসহ ইসরায়েলি বেসামরিক নাগরিকদের নৃশংস ও অকল্পনীয় বেপরোয়া হত্যাকাণ্ডের পর হামাসের অর্থদাতা এবং সহায়তাকারীদের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র দ্রুত এবং সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিচ্ছে।'

গত ৭ অক্টোবর হামাস ইসরায়েলের অভ্যন্তরে আচমকা হামলা চালায়। এতে ১,৪০০ জন নিহত হন।

এরপর ইসরায়েল যুদ্ধ ঘোষণা করে পালটা প্রতিশোধমূলক হামলা শুরু করে। হামাসের স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, ইসরায়েলের হামলা শুরু করার পর থেকে গাজায় এখন পর্যন্ত প্রায় তিন হাজার মানুষ নিহত হয়েছেন।

বুধবার প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েল সফরে যান। তারই মধ্যে এ নিষেধাজ্ঞা দেওয়া হলো।

ইয়েলেন আরও বলেন, 'সন্ত্রাসী কার্যক্রমে অর্থায়নকে কার্যকরভাবে ব্যাহত করার দীর্ঘ ইতিহাস রয়েছে মার্কিন ট্রেজারির এবং আমরা হামাসের বিরুদ্ধে আমাদের হাতিয়ার ব্যবহার করতে দ্বিধা করব না।'

তিনি বলেন 'নৃশংসতা' চালানোর জন্য হামাসের তহবিল সংগ্রহের সক্ষমতা রোধ করতে ওয়াশিংটন 'প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া অব্যাহত রাখবে'।

যুক্তরাষ্ট্র এর আগে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে।

Related Topics

টপ নিউজ

হামাস / যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা / গাজা / ইসরায়েল / হামাস-ইসরায়েল যুদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
    তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে
  • জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
    জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
  • মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
    মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
  • ফাইল ছবি
    ‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার
  • অলংকরণ: টিবিএস
    যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ
  • ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
    ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

Related News

  • লেবাননে ইসরায়েলি হামলা যেন যুদ্ধবিরতিকে ব্যাহত না করে সেই তৎপরতা চালাচ্ছে যুক্তরাষ্ট্র
  • হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে
  • উপসাগরীয় দেশগুলোকে ‘সঠিক পক্ষে’ থাকার আহ্বান মোজতবা খামেনির
  • লেবাননে ইসরায়েলি হামলা যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন: ইরান
  • ইরানের সঙ্গে যুদ্ধবিরতির কয়েক ঘণ্টার মাথায় লেবাননে 'হত্যাকাণ্ড অবিশ্বাস্য': জাতিসংঘ

Most Read

1
ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
আন্তর্জাতিক

তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে

2
জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
অর্থনীতি

জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের

3
মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
অর্থনীতি

মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির

4
ফাইল ছবি
বাংলাদেশ

‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার

5
অলংকরণ: টিবিএস
বাংলাদেশ

যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ

6
ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
আন্তর্জাতিক

ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net