Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 08, 2026
ইসরায়েলকে প্রমাণ করতে হবে, হাসপাতাল হামলায় তারা জড়িত ছিল না: রাশিয়া 

আন্তর্জাতিক

আল জাজিরা
18 October, 2023, 02:25 pm
Last modified: 18 October, 2023, 02:35 pm

Related News

  • নোবেল না পেলেও গাজার 'শান্তি' উদযাপন করতে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন ট্রাম্প
  • শহিদুল আলমদের কনশানসসহ ফ্রিডম ফ্লোটিলার সব জাহাজ আটক ইসরায়েলের
  • যুক্তরাষ্ট্র যেভাবে অর্থ দিয়ে ইসরায়েলের গাজা, লেবানন ও ইরান যুদ্ধ জিইয়ে রেখেছে
  • মৃত্যুকূপ গাজায় সাংবাদিকতা: প্রতি মাসে গড়ে ১৩ সাংবাদিকের মৃত্যু, ২২ মাসে নিহত ২৭০
  • ইসরায়েলের শীর্ষ মানবাধিকার সংস্থাই বলল, গাজায় গণহত্যা চলছে

ইসরায়েলকে প্রমাণ করতে হবে, হাসপাতাল হামলায় তারা জড়িত ছিল না: রাশিয়া 

মঙ্গলবার মধ্যরাতে গাজার আল আহলি হাসপাতালে ইসরায়েলি বিমান হামলায় ৫০০ এর বেশি মানুষ নিহত হয়।
আল জাজিরা
18 October, 2023, 02:25 pm
Last modified: 18 October, 2023, 02:35 pm
ছবি-আল জাজিরা

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, গাজায় হাসপাতালের হামলার সঙ্গে ইসরায়েল যে জড়িত ছিল না, সেটি প্রমাণে স্যাটেলাইট ইমেজ দেখাতে হবে তাদের। 

দেশটির রাষ্ট্র চালিত সংবাদ সংস্থা আরআইএ তাকে উদ্ধৃত করে বলে, রাশিয়া এ হামলাকে অপরাধ এবং অমানবিকতার নিদর্শন হিসেবে গণ্য করেছে। 

মঙ্গলবার (১৭ অক্টোবর) মধ্যরাতে গাজার আল আহলি হাসপাতালে ইসরায়েলি বিমান হামলায় ৫০০ এর বেশি মানুষ নিহত হয়।

যদিও হাসপাতালে বিমান হামলার দায় অস্বীকার করেছে ইসরায়েল।

ইসরায়েল বলছে, হাসপাতালের হামলাটি ইসরায়েলের দ্বারা নয়, বরং ফিলিস্তিনি ইসলামিক জিহাদ গোষ্ঠীর দ্বারা ভুল লক্ষ্যবস্তুতে রকেট ছোঁড়ার কারণে ঘটেছে। উভয়পক্ষই হামলার ঘটনায় দোষ অস্বীকার করছে।

১৯৮২ সালে প্রতিষ্ঠিত আল-আহলি আরব হাসপাতাল গাজার একেবারে কেন্দ্রে অবস্থিত; এটি এই উপত্যকার সবচেয়ে পুরনো হাসপাতাল।

আরবিতে হাসপাতালটির নামের অর্থ করলে দাঁড়ায়, "আরবের মানুষের হাসপাতাল।" প্রতিবছর এখান থেকে চিকিৎসা নিয়ে থাকে প্রায় ৪৫ হাজার রোগী।

ক্ষতিগ্রস্ত এ হাসপাতাল প্রায়ই রোগীদের বিভিন্ন ধরনের বিশেষ সহায়তা প্রদান করে থাকে, যেমন বয়স্ক মহিলাদের জন্য বিনামূল্যে ক্লিনিক, পোড়া আঘাত এবং কম ওজন বা অপুষ্টিতে ভোগা শিশুদের বিনামূল্যে যত্ন, স্তন ক্যান্সারের প্রাথমিক সনাক্তকরণের জন্য স্ক্রিনিং প্রোগ্রাম, এবং মানসিক আঘাতপ্রাপ্ত শিশুদের জন্য সাইকোলজিক্যাল সহায়তা।

এছাড়াও গাজার গ্রামগুলো জুড়ে বিনামূল্যে ভ্রাম্যমাণ সেবাও অফার করে থাকে এটি।

২০১৪ সালে গাজায় ইসরায়েলি হামলার সময়, হাসপাতালটি প্রতিদিন গড়ে ৪৫ জন গুরুতর দগ্ধ রোগীর চিকিৎসা করত, যার অর্ধেকই ছিল শিশু।

Related Topics

টপ নিউজ

হাসপাতালে হামলা / ইসরায়েল-গাজা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
    সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
  • প্রতীকী ছবি
    রামপালে স্থাপন হচ্ছে দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র, সক্ষমতা ৪৪২ মেগাওয়াট
  • ফাইল ছবি: এএফপি
    ‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট
  • ছবি: সংগৃহীত
    বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    খেলাপি ঋণের চাপে ২৩ ব্যাংকের মূলধন ঘাটতি ২.৮২ লাখ কোটি টাকায়; নেতিবাচক অবস্থানে ব্যাংকিং খাত
  • ফাইল ছবি: সংগৃহীত
    সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

Related News

  • নোবেল না পেলেও গাজার 'শান্তি' উদযাপন করতে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন ট্রাম্প
  • শহিদুল আলমদের কনশানসসহ ফ্রিডম ফ্লোটিলার সব জাহাজ আটক ইসরায়েলের
  • যুক্তরাষ্ট্র যেভাবে অর্থ দিয়ে ইসরায়েলের গাজা, লেবানন ও ইরান যুদ্ধ জিইয়ে রেখেছে
  • মৃত্যুকূপ গাজায় সাংবাদিকতা: প্রতি মাসে গড়ে ১৩ সাংবাদিকের মৃত্যু, ২২ মাসে নিহত ২৭০
  • ইসরায়েলের শীর্ষ মানবাধিকার সংস্থাই বলল, গাজায় গণহত্যা চলছে

Most Read

1
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক

2
প্রতীকী ছবি
বাংলাদেশ

রামপালে স্থাপন হচ্ছে দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র, সক্ষমতা ৪৪২ মেগাওয়াট

3
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

খেলাপি ঋণের চাপে ২৩ ব্যাংকের মূলধন ঘাটতি ২.৮২ লাখ কোটি টাকায়; নেতিবাচক অবস্থানে ব্যাংকিং খাত

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net