Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
ইসরায়েলের হামলায় গাজায় ৭০০-এর বেশি শিশু নিহত হয়েছে: ইউনিসেফ 

আন্তর্জাতিক

সিএনএন
15 October, 2023, 10:35 am
Last modified: 15 October, 2023, 04:00 pm

Related News

  • ইরানের স্কুলে হামলায় ১৬৫ জন নিহতের ঘটনায় ‘গভীর উদ্বেগ’ জাতিসংঘের বিশেষজ্ঞদের
  • গাজা সিটির দখল নিতে প্রথম ধাপের অভিযান শুরু ইসরায়েলের
  • উখিয়ায় চাকরিচ্যুত শিক্ষকদের বিক্ষোভ থেকে হেফাজতে নেওয়া ২৮ জনকে ৭ ঘণ্টা পর ছেড়ে দিল পুলিশ
  • ১০ ঘণ্টা অবরোধের পর কক্সবাজার-টেকনাফ সড়ক ছাড়লেন চাকরিচ্যুত শিক্ষকরা
  • বাংলাদেশের সাড়ে ৩ কোটি শিশু জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকিতে রয়েছে: ইউনিসেফ কর্মকর্তা

ইসরায়েলের হামলায় গাজায় ৭০০-এর বেশি শিশু নিহত হয়েছে: ইউনিসেফ 

অন্যদিকে আহত ফিলিস্তিনি শিশুর সংখ্যা প্রায় ২,৪৫০ জন। 
সিএনএন
15 October, 2023, 10:35 am
Last modified: 15 October, 2023, 04:00 pm
ছবি: গেটি ইমেজেস

ইসরায়েলের হামলায় গতকাল (শনিবার) পর্যন্ত গাজা উপত্যকায় ৭০০-এর বেশি শিশু নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। অন্যদিকে আহত ফিলিস্তিনি শিশুর সংখ্যা প্রায় ২,৪৫০ জন। 

স্থানীয় সূত্রের বরাত দিয়ে ইউনিসেফের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। এছাড়াও ইসরায়েলি বাহিনী গাজায় স্থল আক্রমণ করলে এই সংখ্যা আরও বাড়তে পারে আশঙ্কা করা হচ্ছে। 

ইউনিসেফের মুখপাত্র সারা আল হাত্তাব গতকাল (শনিবার) গণমাধ্যম সিএনএন-কে বলেন, "স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ ও গণমাধ্যমে সর্বশেষ প্রতিবেদন অনুসারে, হামলায় অন্তত ২,২১৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। যার মধ্যে নিহত শিশুর সংখ্যা ৭০০-এর বেশি। আর আহত শিশুর সংখ্যা অন্তত ২,৪৫০ জন। সবমিলিয়ে প্রায় ৮,৭১৪ জন ফিলিস্তিনি আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।"

গতকাল (শুক্রবার) ইউনিসেফের পক্ষ থেকে চলমান পরিস্থিতি নিয়ে একটি বিবৃতি প্রদান করা হয়। ঐ বিবৃতিতে বলা হয়, "শত শত শিশু নিহত ও আহত হয়েছে। প্রতি ঘণ্টায় এই সংখ্যা আরও বাড়ছে।"

ইউনিসেফের মুখপাত্র জেমস এলডার বলেন, "শিশু হত্যা বন্ধ করতে হবে। প্রকাশিত ছবিগুলোতে পরিষ্কারভাবে ভয়ানক পোড়া, মর্টারে ক্ষত এবং অঙ্গ হারানো শিশুদের দেখা যাচ্ছে। হাসপাতালগুলিতে তাদের চিকিৎসার জন্য চলছে তোড়জোড়।"

অন্যদিকে এলডার আরও বলেন, "গাজায় জিম্মি হওয়া ইসরায়েলি শিশুদের অবশ্যই নিরাপদে এবং অবিলম্বে তাদের পরিবার এবং প্রিয়জনের কাছে ফিরিয়ে দিতে হবে।" এক্ষেত্রে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা কামনা করেন। 

গত ৭ অক্টোবর ইসরায়েলের ওপর বড়মাত্রায় আচমকা হামলা চালায় হামাস। ওই হামলায় ১,৩০০ ইসরায়েলি নিহত হন। তার পরেই পাল্টা আক্রমণে যায় ইসরায়েল। 

এদিকে গত শুক্রবার গাজা শহরের ১০ লাখের বেশি বাসিন্দাকে ২৪ ঘণ্টার মধ্যে গাজার দক্ষিণাঞ্চলে সরে যেতে বলে ইসরায়েলের সামরিক বাহিনী। গাজার সীমান্তজুড়ে বিপুল সংখ্যক ট্যাংক ও অন্যান্য ভারী যুদ্ধাস্ত্র সমবেত করেছে তারা। ইসরায়েল এখন গাজায় স্থল অভিযান শুরু করবে বলে আশঙ্কা করা হচ্ছে।

গতকাল (শনিবার) স্থানীয় সময় সকাল ১০ টা থেকে বেলা ৪ টা পর্যন্ত মাত্র ছয় ঘণ্টা সময়ের ব্যবধানে দুটি রাস্তা ব্যবহার করে গাজার উত্তরাঞ্চলের বাসিন্দাদের দক্ষিণাঞ্চলে সরে যাওয়ার ফের নির্দেশনা দিয়েছে আইডিএফ।

এদিকে, গাজার জন্য চিকিৎসাসামগ্রী নিয়ে আসা জাতিসংঘের বিমান মিশরে অবতরণ করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানম গেব্রেইসাস এক্স (প্রাক্তন টুইটার)-এ একটি পোস্টে এ তথ্য জানিয়েছেন।

Related Topics

টপ নিউজ

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত / হামাস-ইসরায়েল যুদ্ধ / শিশু নিহত / ইউনিসেফ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
  • ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
    যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে
  • সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
    সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
    হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
    তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
    হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

Related News

  • ইরানের স্কুলে হামলায় ১৬৫ জন নিহতের ঘটনায় ‘গভীর উদ্বেগ’ জাতিসংঘের বিশেষজ্ঞদের
  • গাজা সিটির দখল নিতে প্রথম ধাপের অভিযান শুরু ইসরায়েলের
  • উখিয়ায় চাকরিচ্যুত শিক্ষকদের বিক্ষোভ থেকে হেফাজতে নেওয়া ২৮ জনকে ৭ ঘণ্টা পর ছেড়ে দিল পুলিশ
  • ১০ ঘণ্টা অবরোধের পর কক্সবাজার-টেকনাফ সড়ক ছাড়লেন চাকরিচ্যুত শিক্ষকরা
  • বাংলাদেশের সাড়ে ৩ কোটি শিশু জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকিতে রয়েছে: ইউনিসেফ কর্মকর্তা

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২

2
ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে

3
সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
ফিচার

সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
আন্তর্জাতিক

তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা

6
ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net