Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 23, 2026
ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত বন্ধে সৌদি আরবের প্রিন্স সালমান কী করছেন?

আন্তর্জাতিক

আরব নিউজ
10 October, 2023, 02:25 pm
Last modified: 10 October, 2023, 03:03 pm

Related News

  • সৌদির আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে জাহাজ পাহারা স্থগিত করেছেন ট্রাম্প
  • ইরানে হামলায় নিজ ভূখণ্ড ও আকাশসীমা ব্যবহারের অনুমতি দেবে না সৌদি আরব: যুবরাজ
  • খাসোগি হত্যার সাত বছর পর এই প্রথম যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন সৌদি যুবরাজ
  • গাজা যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প; জিম্মিদের মুক্তির অপেক্ষায় ইসরায়েল
  • দুই বছর পর ‘ঘরে ফেরা’—ঘর কোথায়, কেবলই ধ্বংসস্তূপ আর হাহাকার, তবু খুশির ঝিলিক

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত বন্ধে সৌদি আরবের প্রিন্স সালমান কী করছেন?

প্রিন্স সালমান উভয় পক্ষকেই আন্তর্জাতিক মানবিক সব আইন মেনে চলার ওপর জোর দিয়েছেন। এছাড়াও বেসামরিক নাগরিকদের যাতে লক্ষ্যবস্তু না করা হয়, সেটিরও অনুরোধ করেছেন।
আরব নিউজ
10 October, 2023, 02:25 pm
Last modified: 10 October, 2023, 03:03 pm
ছবি: সৌদি গ্যাজেট

ইসরায়েল ও গাজায় সহিংসতার মাঝেই সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস টেলিফোনে কথা বলেছেন। দুই নেতার আলোচনায় গাজায় সামরিক অবস্থা, বেসামরিক নাগরিকদের পরিস্থিতি এবং সর্বোপরি উক্ত অঞ্চলের অবনতিশীল সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।

সৌদির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আজ (মঙ্গলবার) এ তথ্য জানিয়েছে। ফোনকলে প্রিন্স সালমান আশ্বস্ত করেন যে, ইসরায়েল-ফিলিস্তিন ইস্যু নিয়ে সৌদি আরব সমস্ত আন্তর্জাতিক এবং আঞ্চলিক পক্ষের সাথে যোগাযোগ করছে। চলমান সংঘাত বন্ধে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশটি।

একইসাথে প্রিন্স সালমান উভয় পক্ষকেই আন্তর্জাতিক মানবিক সব আইন মেনে চলার ওপর জোর দিয়েছেন। এছাড়াও বেসামরিক নাগরিকদের যাতে লক্ষ্যবস্তু না করা হয়, সেটিরও অনুরোধ করেছেন।

মাহমুদ আব্বাসকে মোহাম্মদ বিন সালমান আরও জানান, ফিলিস্তিনি জনগণের একটি যথোপযুক্ত জীবনযাপনের বৈধ অধিকার অর্জন, তাদের আশা-আকাঙ্ক্ষার অর্জন ও ন্যায়সংগত, স্থায়ী শান্তি অর্জনের জন্য সবসময় পাশে থাকবে রিয়াদ।

ফিলিস্তিন প্রেসিডেন্ট আব্বাস সৌদি প্রিন্স সালমানকে আলোচনা শেষে ধন্যবাদ জানান। একইসাথে ফিলিস্তিনি জনগণ এবং তাদের ন্যায়সঙ্গত দাবির পক্ষে দাঁড়ানোর প্রচেষ্টার জন্য তার প্রশংসা করেন।

গত শনিবার সকালে গত কয়েক বছরের মধ্যে ইসরায়েলে সবচেয়ে বড় আক্রমণ চালায় হামাস। এ আক্রমণে মাত্র ২০ মিনিটের ব্যবধানে ইসরায়েলের বিভিন্ন স্থান ও অবকাঠামো লক্ষ্য করে ৫ হাজার রকেট ছোড়ে বলে জানিয়েছে হামাস।

হামাসের আক্রমণে অন্তত ৮০০ ইসরায়েলি নিহত হয়েছে। আহত হয়েছে আড়াই হাজারের বেশি ইসরায়েলি।

এই হামলা সম্পর্কে হামাসের উপ-প্রধান সালেহ আল-আরোরি জানান, তাদের এ লড়াইয়ের উদ্দেশ্য স্বাধীনতা অর্জন। বিজয়, মুক্তি ও স্বাধীনতা না আসা পর্যন্ত হামাস লড়াই চালিয়ে যাবে।

কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে আল-আরোরি বলেন, "এটা কোনো (চোরাগোপ্তা) অপারেশন নয়। আমরা সর্বাত্মক যুদ্ধ শুরু করেছি। আমার লড়াই চালিয়ে যেতে এবং লড়াইয়ের পরিধি বাড়াতে চাই। আমাদের প্রধান লক্ষ্য একটা: আমাদের স্বাধীনতা এবং আমাদের পবিত্র স্থানগুলোর স্বাধীনতা।" 

অন্যদিকে ইসরায়েলের পাল্টা হামলায় অন্তত ৫০০ জন নিহত হয়েছে। এছাড়া কয়েক ডজন আহত ফিলিস্তিনির অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে আল জাজিরা। বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে পড়ায় গাজার স্বাস্থ্যসেবা ব্যবস্থা ব্যাপকভাবে ব্যাহত হবে বলেও জানিয়েছে সংবাদমাধ্যমটি।

হামাসের আকস্মিক হামলার পর জনগণের উদ্দেশে দেওয়া বিবৃতিতে হামাসকে 'নজিরবিহীন মূল্য' চুকাতে হবে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তিনি বলেন, "ইসরায়েলের জনগণ, আমরা যুদ্ধের মধ্যে রয়েছি (উই আর অ্যাট ওয়ার)। ...আজ সকালে ইসরায়েল রাষ্ট্র ও এর জনগণের বিরুদ্ধে খুনে হামলা চালিয়েছে হামাস।"

হামাসের হামলার কয়েক ঘণ্টা পর নেতানিয়াহুর এই ভিডিও বার্তা প্রচার করা হয়। তিনি বলেন, "পাশাপাশি আমি সর্বোচ্চ সংখ্যায় রিজার্ভ সেনাদের সমবেত করার নির্দেশ দিয়েছি। যাতে এমন বড় ও তীব্র পাল্টা হামলা চালানো যায়, শত্রুপক্ষ আগে কখনোই যেমন হামলার সম্মুখীন হয়নি।"
 

Related Topics

টপ নিউজ

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত / ইসরায়েল-ফিলিস্তিন / সৌদি যুবরাজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মাদ্রিদে স্পেনের উন্মুক্ত ছাদের বাসে বিজয় শোভাযাত্রার সময় আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকে খোঁচা দিয়ে একটি প্ল্যাকার্ড হাতে লামিনে ইয়ামাল (ডানে)। ছবি: ইএসপিএন
    স্পেনের বিশ্বকাপজয় উদ্‌যাপনে আর্জেন্টিনাকে কটাক্ষ লামিনে ইয়ামালের
  • সংগৃহীত ছবি
    চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা
  • ছবি: সংগৃহীত
    ইরানে সাম্প্রতিক হামলা শেষের ঘোষণা মার্কিন বাহিনীর; যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: পেন্টাগন
  • স্পেনের ট্রফি উঁচিয়ে ধরার সময়ও মঞ্চে অবস্থান করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: হেক্টর ভিভাস
    স্পেনের বিশ্বকাপ উদ্‌যাপনের ছবি থেকে ট্রাম্পকে 'ক্রপ' করে বাদ দিয়েছে ফিফা
  • ছবি: সংগৃহীত
    ফিফা ‘ফুটবল শিল্পকে ধ্বংস করছে’, ইনফান্তিনোর পদত্যাগ করা উচিত: লা লিগা সভাপতি
  • চলতি বছরের প্রথমার্ধে সাউথইস্ট ব্যাংকের নিট মুনাফা ৬৪% বেড়ে ২১৯ কোটি টাকা
    চলতি বছরের প্রথমার্ধে সাউথইস্ট ব্যাংকের নিট মুনাফা ৬৪% বেড়ে ২১৯ কোটি টাকা

Related News

  • সৌদির আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে জাহাজ পাহারা স্থগিত করেছেন ট্রাম্প
  • ইরানে হামলায় নিজ ভূখণ্ড ও আকাশসীমা ব্যবহারের অনুমতি দেবে না সৌদি আরব: যুবরাজ
  • খাসোগি হত্যার সাত বছর পর এই প্রথম যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন সৌদি যুবরাজ
  • গাজা যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প; জিম্মিদের মুক্তির অপেক্ষায় ইসরায়েল
  • দুই বছর পর ‘ঘরে ফেরা’—ঘর কোথায়, কেবলই ধ্বংসস্তূপ আর হাহাকার, তবু খুশির ঝিলিক

Most Read

1
মাদ্রিদে স্পেনের উন্মুক্ত ছাদের বাসে বিজয় শোভাযাত্রার সময় আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকে খোঁচা দিয়ে একটি প্ল্যাকার্ড হাতে লামিনে ইয়ামাল (ডানে)। ছবি: ইএসপিএন
খেলা

স্পেনের বিশ্বকাপজয় উদ্‌যাপনে আর্জেন্টিনাকে কটাক্ষ লামিনে ইয়ামালের

2
সংগৃহীত ছবি
বাংলাদেশ

চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে সাম্প্রতিক হামলা শেষের ঘোষণা মার্কিন বাহিনীর; যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: পেন্টাগন

4
স্পেনের ট্রফি উঁচিয়ে ধরার সময়ও মঞ্চে অবস্থান করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: হেক্টর ভিভাস
খেলা

স্পেনের বিশ্বকাপ উদ্‌যাপনের ছবি থেকে ট্রাম্পকে 'ক্রপ' করে বাদ দিয়েছে ফিফা

5
ছবি: সংগৃহীত
খেলা

ফিফা ‘ফুটবল শিল্পকে ধ্বংস করছে’, ইনফান্তিনোর পদত্যাগ করা উচিত: লা লিগা সভাপতি

6
চলতি বছরের প্রথমার্ধে সাউথইস্ট ব্যাংকের নিট মুনাফা ৬৪% বেড়ে ২১৯ কোটি টাকা
অর্থনীতি

চলতি বছরের প্রথমার্ধে সাউথইস্ট ব্যাংকের নিট মুনাফা ৬৪% বেড়ে ২১৯ কোটি টাকা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net