Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 20, 2026
ভূমিকম্পের আগে মরক্কোর আকাশে উজ্জ্বল আলোর ছটা, ‘বিজ্ঞান-সম্মত’ ঘটনা!

আন্তর্জাতিক

ওয়াশিংটন পোস্ট
15 September, 2023, 07:20 pm
Last modified: 15 September, 2023, 07:19 pm

Related News

  • মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী কে এই ফাতিমা মানসুরি
  • মরক্কোর অকুতোভয় অশ্বারোহিণীদের ছুটে চলা  
  • বন্যার ক্ষয়ক্ষতি কাটাতে মোট অর্থনীতির এক-দশমাংশ অর্থের প্রয়োজন নেপালের
  • নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় ৯৫ জনের মৃত্যু, নিখোঁজ কয়েকশ পর্যটক
  • পৃথিবীতে কি এখন আগের চেয়ে বেশি ভূমিকম্প অনুভূত হচ্ছে, যা বলছে সাম্প্রতিক উপাত্ত

ভূমিকম্পের আগে মরক্কোর আকাশে উজ্জ্বল আলোর ছটা, ‘বিজ্ঞান-সম্মত’ ঘটনা!

গত শুক্রবার রাতে মারাত্মক এ দুর্যোগ আঘাত হানার কিছু সময় আগে দেশটির আকাশে বিদ্যুতের ঝলকানির মতোন অদ্ভুত আলোকছটা দেখা যায়। দেশটির সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের অনেকেই এ দৃশ্য দেখার কথা জানান তাদের পোস্টে।
ওয়াশিংটন পোস্ট
15 September, 2023, 07:20 pm
Last modified: 15 September, 2023, 07:19 pm
মরক্কোর রাবাত শহরে ভূমিকম্প অনুভূত হওয়ার পর এই স্থানীয় বাসিন্দারা বাড়িঘর ছেড়ে রাস্তায় নিরাপদ অবস্থানে চলে এসেছেন। ফোন করে পরিচিতদের খোঁজখবর নেওয়ার চেষ্টাও করছেন তারা। মোসাব এলশামি/ এপি

গত শুক্রবার রাতে রিখটার স্কেলে ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হানে মরক্কোর মধ্যাঞ্চলে। এতে দেশটির দেশটির চতুর্থ বৃহত্তম শহর মারাকেশ-সহ বেশকিছু এলাকা ধবংসস্তূপে পরিণত হয়। নিহতের সংখ্যা দুই হাজার ৬০০ জনেরও বেশি বলে সরকারি সূত্রে জানানো হয়েছে। আহত আরও হাজার হাজার মানুষ। 

শুক্রবার রাতে মারাত্মক এ দুর্যোগ আঘাত হানার কিছু সময় আগে দেশটির আকাশে বিদ্যুতের ঝলকানির মতোন অদ্ভুত আলোকছটা দেখা যায়। দেশটির সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের অনেকেই এ দৃশ্য দেখার কথা জানান তাদের পোস্টে। 

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবির সত্যতা নিরূপণ করা কঠিন হলেও, বিজ্ঞানীরা বলছেন, ভূমিকম্প আঘাত হানার আগে তা বায়ুমণ্ডলে নানান রকম আলোকছটা তৈরি করতে পারে। এ ঘটনা – মাটির নিচে বৈদ্যুতিক প্রবাহে পরিবর্তনের কারণেই হয়। 

ভূ-পদার্থবিজ্ঞানী ফ্রিডম্যান ফ্রন্ড বলেন, 'মরক্কোতে রাতের বেলায় ভূমিকম্প হয়েছিল। তাই ভূমিকম্পের উৎপন্ন আলো দেখতে পাওয়া বা সে দৃশ্য অনেকের ক্যামেরায় ধারণ করার ঘটনা– স্বাভাবিকভাবেই হয়ে থাকতে পারে।'

ভূমিকম্পের কারণে নানান রকম আলো বিচ্ছুরণ হতে পারে। এরমধ্যে মেঘের আড়ালে বিজলীর মতো আলোর ঝলকানি দেখতে পাওয়াটাই সবচেয়ে বেশি ঘটে। তবে ঝড়ের সময় আকাশ যেভাবে বজ্রের ঝলকানি দেখা যায়– এটা তেমন নয়।  

মরক্কোর ইমজৌরেন এলাকায় একটি বিধ্বস্ত ভবনের সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন এক নারী। ভূমিকম্পে এই এলাকার প্রায় ৪০টি বহুতল ভবন ও বাসাবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। ছবি: আব্দেলহক সেন্না/ এএফপি

ফ্রিডম্যান জানান, ভূমিকম্পের বিদ্যুৎ তরঙ্গ মাটি থেকে মেঘের দিকে ওঠে। পৃথিবীর অভ্যন্তরের ভূতাত্ত্বিক ক্রিয়াকালাপের ফলেই এসব বৈদ্যুতিক চার্জ সক্রিয় হয়।  পৃথিবীর টেকটনিক প্লেটগুলোর নড়াচড়ার ফলেই ভূকম্পনের আলো সৃষ্টি হয়। 

যুক্তরাষ্ট্রের জাতীয় ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্যমতে, এই আলোর ছটা অনেক সময় স্থির উজ্জ্বলভাবে জ্বলতে পারে। কখনোবা আলোর গোলক আকারে, কখনোবা বিদ্যুৎ চমকানোর মতো হতে পারে।     

ফ্রিডম্যান ব্যাখ্যা করেন যে, আমাদের পৃথিবী বিদ্যুৎ পরিবাহী। ভূমিকম্পের সময় মাটির নিচের শিলাস্তর ও খনিজগুলো অবিন্যস্ত হয়ে পড়ে, তখন ভূপৃষ্ঠের ফাটল দিয়ে বিদ্যুৎশক্তি বেড়িয়ে আসে। বৈদ্যুতিক চার্জ ভূপৃষ্ঠের কাছে অনেক বেশি পরিমাণে জমা হলে– একপর্যায়ে তার বিচ্ছুরণ ঘটে। কারণ, শিলাস্তরের পজিটিভ চার্জকে আকৃষ্ট করে পৃথিবীর উচ্চ বায়ুমণ্ডলে থাকা নেগেটিভ চার্জের সূক্ষ্মকণা।  এ দুই ধরনের চার্জ যখন মিলিত হয়, তখনই তা আলোর বিচ্ছুরণ ঘটায়।  

তার মতে, দিনের বেলাতে ভূমিকম্পের আলো তৈরি হয়– তবে সেটা সূর্যালোকের কারণে বেশিরভাগ সময়েই দেখা যায় না। 'কিন্তু, রাতে হলে আলো ভালোভাবেই দেখা যায়, এমনকি অদ্ভুত এই আলো নিয়ে তখন সংবাদও প্রচারিত হয়।' মরক্কোর বেলায় তাই–ই ঘটেছে বলে মনে করেন এ বিশেষজ্ঞ। 

এই আলোর রঙ নির্ভর করে বায়ুমণ্ডলে কোন ধরনের কণা ভূপৃষ্ঠের চার্জে আকৃষ্ট হয়েছে তার ওপর। অক্সিজেনের কণা হলে– আলোর রঙ লাল বা সবুজাভ হতে পারে। আবার এ দুয়ের সংমিশ্রণে উজ্জ্বল হলুদ আলোর ঝলকানি দেখাও বিচিত্র নয়।  

ফ্রিডম্যান জানান, ভূপৃষ্ঠ ও আকাশে বৈদ্যুতিক চার্জের পরিবর্তনের ফলে অনেক সময় মানুষ বা পশুপাখির মাথাব্যথার মতো অনুভূতি হতে পারে। ভূমিকম্পের আগে কিছু প্রাণীর অস্বাভাবিক আচরণের এটিও একটি ব্যাখ্যা।  বৈদ্যুতিক চার্জের ঘটনা মানুষ অন্যভাবেও অনুভব করে। অনেক সময় এই চার্জের কারণে আমাদের চুল খাড়া হতে পারে, বা ত্বকে সুরসুরির মতো অনুভূতি হতে পারে। 

ল্যাবরেটরীতে পরীক্ষায় দেখা গেছে, কোনো বস্তুকে সেভাবে প্রচণ্ড চাপ দিলে– সেটিতে ফাটল ধরার সময় সেখান থেকে বৈদ্যুতিক চার্জ হিসেবে শক্তি নিঃসৃত হয়। ঠিক যেমনটা হয় ভূমিকম্পের সময়।  

তিন দশক ধরে নাসায় ভূমিকম্প ও তার আলো নিয়ে গবেষণারত বিজ্ঞানী ফ্রিডম্যান বলেন, 'ভূমিকম্পের আলো দেখা গেছে, বুঝতে হবে মাটির নিচে চাপের পরিমাণ বাড়ছে, এবং একসময় তা থেকে ভূমিকম্প আঘাত হানবে। তবে আলো দেখার পর ভূমিকম্প যে হবেই– তার কোনো নিশ্চিয়তা নেই।'

 

Related Topics

টপ নিউজ

মরক্কো / ভূমিকম্প / ভূমিকম্পের আলো

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাঞ্জোনের ধান উৎপাদন এলাকায় কৃষকদের সঙ্গে মূল্যায়ন করা নতুন মিউট্যান্ট ধানের একটি জাতের পাশে দাঁড়িয়ে আছেন কৃষি প্রকৌশলী ও পিএইচডি গবেষক গ্লোরিয়া কাব্রে। ওই এলাকায় জাতটির হেক্টরপ্রতি সর্বোচ্চ ফলন হয়েছে ১১.৭৬ টন। ছবি: বি. সানোঁ/জোসেফ কিয়েরি বিশ্ববিদ্যালয়
    পারমাণবিক পদ্ধতি ব্যবহারে বুরকিনা ফাসোতে ৯৫ দিনেই ঘরে উঠছে ধান, ফলন বেড়ে প্রায় দ্বিগুণ: আইএইএ
  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    পূর্বাচল বাস ডিপো চালু হওয়ায় স্বস্তিতে মহাখালী
  • ছবি: সংগৃহীত
    দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মাঝআকাশে খুলে গেল ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের দরজা, ঢাকায় জরুরি অবতরণের পর রোগীর মৃত্যু
  • মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’
    মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’
  • জনপ্রশাসন মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত
    ১০ সচিবের দায়িত্বে রদবদল, কে কোথায়

Related News

  • মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী কে এই ফাতিমা মানসুরি
  • মরক্কোর অকুতোভয় অশ্বারোহিণীদের ছুটে চলা  
  • বন্যার ক্ষয়ক্ষতি কাটাতে মোট অর্থনীতির এক-দশমাংশ অর্থের প্রয়োজন নেপালের
  • নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় ৯৫ জনের মৃত্যু, নিখোঁজ কয়েকশ পর্যটক
  • পৃথিবীতে কি এখন আগের চেয়ে বেশি ভূমিকম্প অনুভূত হচ্ছে, যা বলছে সাম্প্রতিক উপাত্ত

Most Read

1
বাঞ্জোনের ধান উৎপাদন এলাকায় কৃষকদের সঙ্গে মূল্যায়ন করা নতুন মিউট্যান্ট ধানের একটি জাতের পাশে দাঁড়িয়ে আছেন কৃষি প্রকৌশলী ও পিএইচডি গবেষক গ্লোরিয়া কাব্রে। ওই এলাকায় জাতটির হেক্টরপ্রতি সর্বোচ্চ ফলন হয়েছে ১১.৭৬ টন। ছবি: বি. সানোঁ/জোসেফ কিয়েরি বিশ্ববিদ্যালয়
আন্তর্জাতিক

পারমাণবিক পদ্ধতি ব্যবহারে বুরকিনা ফাসোতে ৯৫ দিনেই ঘরে উঠছে ধান, ফলন বেড়ে প্রায় দ্বিগুণ: আইএইএ

2
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

পূর্বাচল বাস ডিপো চালু হওয়ায় স্বস্তিতে মহাখালী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মাঝআকাশে খুলে গেল ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের দরজা, ঢাকায় জরুরি অবতরণের পর রোগীর মৃত্যু

5
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’
বাংলাদেশ

মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’

6
জনপ্রশাসন মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১০ সচিবের দায়িত্বে রদবদল, কে কোথায়

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net