Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 30, 2026
এসি, ফ্রিজ, সোফা: থাকসিন সিনাওয়াত্রার ‘ভিভিআইপি’ জেল জীবন

আন্তর্জাতিক

দ্য গার্ডিয়ান 
12 September, 2023, 01:25 pm
Last modified: 12 September, 2023, 05:30 pm

Related News

  • জালিয়াতির মামলায় সময় টিভির সাবেক এমডি আহমেদ জোবায়েরকে কারাগারে পাঠানোর নির্দেশ
  • দেশের ৭৫ কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বেশি বন্দি রয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • কারাগারে মায়ের সঙ্গে থাকা শিশুদের তালিকা চেয়েছেন হাইকোর্ট
  • অভিনেত্রী ঝিলিকের মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী
  • তিন বছর কোমায় থাকার পর থাই রাজকন্যা বজ্রকিয়াতিয়াভার প্রয়াণ  

এসি, ফ্রিজ, সোফা: থাকসিন সিনাওয়াত্রার ‘ভিভিআইপি’ জেল জীবন

থাকসিন সিনাওয়াত্রাকে হাসপাতালের একটি বিশেষ অংশে রাখা হয়েছে; যেখানে তার জন্য এসি, ফ্রিজ, টিভি, সোফা এবং ডাইনিং টেবিল সম্বলিত একটি ব্যক্তিগত কামরা রয়েছে। এদিকে থাকসিনের ঘটনা কেন্দ্র করে থাই কারাগার নিয়ে সোচ্চার হয়েছে দেশটির অধিকার কর্মীরা। কারণ কারাগারগুলোতে বন্দী সংখ্যা ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি, তাদের জন্য চিকিৎসা সেবাও সীমিত।
দ্য গার্ডিয়ান 
12 September, 2023, 01:25 pm
Last modified: 12 September, 2023, 05:30 pm
ব্যাংককের কেন্দ্রীয় কারাগারের বাইরে থাকসিন সিনাওয়াত্রার ছবি সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে তার অপেক্ষায় থাকা সমর্থকরা। ছবি: এএফপি ভিয়া দ্য গার্ডিয়ান

নির্বাসন থেকে দেশে ফেরার পরপরই গ্রেপ্তার করা হয় থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাকে। হাই-প্রোফাইল এই কারাবন্দীকে ১২ ঘণ্টা জেলে রাখার পরই নিয়ে যাওয়া হয় ব্যাংককের একটি হাসপাতালের প্রিমিয়াম ওয়ার্ডে। 

তার প্রতি এমন 'সদয় আচরণ' ও বিশেষ ব্যবস্থার কারণে এখন দেশটির কারা ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে। 

থাইল্যান্ডের গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, থাকসিন সিনাওয়াত্রাকে হাসপাতালের একটি বিশেষ অংশে রাখা হয়েছে; যেখানে তার জন্য এসি, ফ্রিজ, টিভি, সোফা এবং ডাইনিং টেবিল সম্বলিত একটি ব্যক্তিগত কামরা রয়েছে। ২৪ ঘণ্টা নার্সদের তত্ত্বাবধানে আছেন তিনি। 

তবে থাকসিনকে বিশেষ সুযোগ সুবিধা দেওয়ার বিষয়টি অস্বীকার করেছে কর্তৃপক্ষ। তারা বলছেন, অনিদ্রা, বুকব্যথা, উচ্চ রক্তচাপ ও অক্সিজেন স্বল্পতায় ভোগা সাবেক এই প্রধানমন্ত্রীর বিশেষ পরিচর্যা দরকার। 

এদিকে থাকসিনের ঘটনা কেন্দ্র করে থাই কারাগার নিয়ে সোচ্চার হয়েছে দেশটির অধিকার কর্মীরা। কারণ কারাগারগুলোতে বন্দী সংখ্যা ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি, তাদের জন্য চিকিৎসা সেবাও সীমিত। তাদের জন্যও এখন একই ধরনের সুযোগ সুবিধার দাবি করা হচ্ছে।

ব্যাংকক পোস্টে লেখা একটি সাম্প্রতিক নিবন্ধে ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটস (এফআইডিএইচ) এর আন্দ্রেয়া জিওরগেটা লিখেছেন, থাকসিনের ঘটনার একটি ইতিবাচক দিক হল, এটি থাইল্যান্ডের কারাগারের প্রায়ই উপেক্ষিত সমস্যাটির উপর আলোকপাত করেছে। 

জেলের অবস্থার উপর এফডিআইএইচ এর সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে কারাবন্দীদের জন্য আন্তর্জাতিক মানদণ্ডে সুযোগ সুবিধা না দেওয়ায় বারবার সমালোচনা করা হয়েছিল।

থাইল্যান্ডের জেলগুলোতে গোসল করার সুযোগও সীমিত। একটি জেলে এমনও হয় যে, কারারক্ষীরা ১ থেকে ১৫ গুণা পর্যন্ত একজন বন্দী শাওয়ারের নিচে দাঁড়াতে পারেন।  একটি সেলে সাধারণত এক থেকে তিনটি টয়লেট থাকে। এফডিআইএইচ এর প্রতিবেদনে বলা হয়, টয়লেটগুলোতে অনেক সময়ই পানি থাকে না। অনেক সেলে ৫০-৬০ বন্দীও থাকেন। 

থাই লয়ার'স ফর হিউম্যান রাইটস (টিএলএইচআর) জানায়, তারা যেসব রাজনৈতিক বন্দীদের মামলা লড়েন তাদের অনেকের পুষ্টিকর খাবার, পরিষ্কার পানি জোটে না। কারাগারের পানিতে ক্লোরিনের বিদঘুটে গন্ধ আসে। পানিতে মশার লার্ভারও দেখো মেলে। কারাবন্দীরা যদি পানির বোতল কিনতে চান তাহলে তাদেরকে জেলের ভেতর কাজ করতে হয় বা পরিবারের সদস্যদের সরবরাহের জন্য অপেক্ষা করতে হয়। 

আর বন্দীরা অসুস্থ হয়ে গেলে তাদের চিকিৎসা পাওয়ার সুযোগও সীমিত বলে অধিকারকর্মী এবং আইনজীবীরা জানিয়েছেন। 

টিএলএইচআর-এর এক আইনজীবী জানান, কিছু পরিস্থিতির কারণে হয়তো থাকসিনের ক্ষেত্রে দ্রুত প্রক্রিয়ার প্রয়োজন ছিল। তবে পূর্ব অভিজ্ঞতা থেকে বলাই যায় যে, এটি অস্বাভাবিক দ্রুত সময়ে হয়েছে। 

থাইল্যান্ডে অনেক রাজনৈতিক কারাবন্দীকে হাসপাতালে চিকিৎসা নিতে অনেক সময় অনশনে যেতে হয়। কিছুদিন আগে ওয়ারুনি নামে এক নারীকে ১৪ দিন অনশনের পর হাসপাতালে নেওয়া হয়। পেঙ্গুইন নামে পরিচিতি জনপ্রিয় নেতা পারিত চিওয়ারাককে অনশনের ৪৭তম দিনে হাসপাতাল নেওয়া হয়। 

থাকসিনকে হাসপাতালে স্থানান্তরের পর থেকেই দেশটির সামাজিক মাধ্যমে 'ভিভিআইপি হ্যাশট্যাগ' ট্রেন্ডিংয়ে আছে। নির্বাসনের থাকাকালীন তার ভিডিও- যেখানে একটিতে তাকে বক্সিং করতে দেখা যাচ্ছে- প্রচার করা হচ্ছে। এসব ভিডিও প্রচার করে মানুষ তার 'ঝুঁকিপূর্ণ স্বাস্থ্য পরিস্থিত' নিয়ে প্রশ্ন তুলছে। 

অনেকে অনুমান করছেন, রাজকীয় ক্ষমায় আট বছর থেকে কমিয়ে এক বছরে আনা কারাদণ্ডের বাকি সময়টুকু থাকসিন হয়তো হাসপাতালেই কাটিয়ে দেবেন।

Related Topics

টপ নিউজ

থাইল্যান্ড / ব্যাংকক / থাকসিন সিনাওয়াত্রা / থাই প্রেসিডেন্ট / কারাগার / থাই কারাগার / ভিভিআইপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফ্রান্সের চামোনিক্সে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে মুখে পানির ঝাপটা দিচ্ছেন এক ব্যক্তি। ২৫ জুন, ২০২৬। ছবি: রয়টার্স
    অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যবসার ৭ খাতে ব্যাংক হিসাব খোলা ও অন্যান্য ক্ষেত্রে বাধ্যতামূলক হলো বিআইএন দাখিল
  • জাপানের মেয়র শোকো কাওয়াতা। ছবি: নিউ ইয়র্ক টাইমস
    জাপানের ইতিহাসে প্রথম মাতৃত্বকালীন ছুটি নিচ্ছেন একজন মেয়র; মানতে পারছেন না কিছু পুরুষ
  • জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী/ফাইল ছবি
    দুর্বল ব্যাংকের মালিকানায় পুরনোদের ফেরার সুযোগ থাকছে না
  • ফ্রান্সের প্যারিসে আইফেল টাওয়ারের কাছে ট্রোকাদেরো ফোয়ারায় নেমে তীব্র গরম থেকে স্বস্তি নিচ্ছেন মানুষ। ছবি: গনজালো ফুয়েন্তেস
    প্রাণঘাতী দাবদাহের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ফ্রান্স
  • সংসদ ভবন। ফাইল ছবি: সংগৃহীত
    অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ

Related News

  • জালিয়াতির মামলায় সময় টিভির সাবেক এমডি আহমেদ জোবায়েরকে কারাগারে পাঠানোর নির্দেশ
  • দেশের ৭৫ কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বেশি বন্দি রয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • কারাগারে মায়ের সঙ্গে থাকা শিশুদের তালিকা চেয়েছেন হাইকোর্ট
  • অভিনেত্রী ঝিলিকের মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী
  • তিন বছর কোমায় থাকার পর থাই রাজকন্যা বজ্রকিয়াতিয়াভার প্রয়াণ  

Most Read

1
ফ্রান্সের চামোনিক্সে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে মুখে পানির ঝাপটা দিচ্ছেন এক ব্যক্তি। ২৫ জুন, ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যবসার ৭ খাতে ব্যাংক হিসাব খোলা ও অন্যান্য ক্ষেত্রে বাধ্যতামূলক হলো বিআইএন দাখিল

3
জাপানের মেয়র শোকো কাওয়াতা। ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

জাপানের ইতিহাসে প্রথম মাতৃত্বকালীন ছুটি নিচ্ছেন একজন মেয়র; মানতে পারছেন না কিছু পুরুষ

4
জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী/ফাইল ছবি
অর্থনীতি

দুর্বল ব্যাংকের মালিকানায় পুরনোদের ফেরার সুযোগ থাকছে না

5
ফ্রান্সের প্যারিসে আইফেল টাওয়ারের কাছে ট্রোকাদেরো ফোয়ারায় নেমে তীব্র গরম থেকে স্বস্তি নিচ্ছেন মানুষ। ছবি: গনজালো ফুয়েন্তেস
আন্তর্জাতিক

প্রাণঘাতী দাবদাহের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ফ্রান্স

6
সংসদ ভবন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net