Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
যেভাবে সমতল পৃথিবীতে বিশ্বাসীকে বোঝাবেন পৃথিবী আদতে গোলাকার

আন্তর্জাতিক

এল পাইস
03 May, 2024, 07:45 pm
Last modified: 04 May, 2024, 12:50 pm

Related News

  • পৃথিবীর কক্ষপথে নতুন ‘কোয়াসি-মুন’ আবিষ্কার
  • এই গ্রীষ্মে বাড়তে চলেছে পৃথিবীর ঘূর্ণন গতি; কেন?
  • একুশ মানে মাথা নত না করার দৃঢ় প্রত্যয়: প্রধান উপদেষ্টা
  • এ সপ্তাহে পৃথিবীতে পড়তে যাচ্ছে ৫০০০ পাউন্ডের স্যাটেলাইট!
  • পৃথিবীর হারিয়ে যাওয়া মহাদেশ, যা আবিষ্কারে লেগেছে ৩৭৫ বছর

যেভাবে সমতল পৃথিবীতে বিশ্বাসীকে বোঝাবেন পৃথিবী আদতে গোলাকার

স্যাটেলাইট আবিষ্কার হওয়ার আগে, পৃথিবীর চারপাশ ঘুরে আসারও অনেক আগে থেকে মানুষ জানত পৃথিবী গোলাকার। এ জ্ঞানের বয়স দুই হাজার বছরের বেশি। গণিতের পাকা হিসেবেও পৃথিবী গোলাকার।
এল পাইস
03 May, 2024, 07:45 pm
Last modified: 04 May, 2024, 12:50 pm
অ্যাপোলো ১০ মিশনের তোলা পৃথিবীর ছবি। এটি তোলা হয়েছে এক লাখ ৬১ হাজার কিলোমিটার দূর থেকে। ছবি: নাসা

পৃথিবী গোল বা ডিম্বাকৃতির নয়, বরং সমতল — একুশ শতকের বিজ্ঞানের এ অগ্রগতির যুগেও এমন বিশ্বাসের কিছু মানুষ আছেন। মানুষ এতভাবে প্রমাণ করেছে পৃথিবীর আকার গোল, তাও চ্যাপ্টা পৃথিবীতে বিশ্বাসীদের সেসবে কোনো ভ্রুক্ষেপ নেই।

আমাদের মাথার ওপরে পাঁচ হাজারের বেশি স্যাটেলাইট রয়েছে যেগুলোর তোলা ছবিতে পৃথিবী স্পষ্ট গোল হয়ে ধরা পড়ে। তবে সমতল পৃথিবীতে বিশ্বাসী (ফ্ল্যাট-আর্থার) বলবেন, এসব ছবি ভুয়া। ব্যাপারটা যেন অনেকটা এরকম — আপনার চোখের সামনে একটি কমলালেবু পড়ে আছে, কিন্তু একজন ফ্ল্যাট-আর্থার দাবি করছেন, ওই কমলালেবু আদতে চ্যাপ্টা, আপনি যা দেখছেন সেই দেখায় কোথাও গন্ডগোল আছে।

স্যাটেলাইট আবিষ্কার হওয়ার আগে, পৃথিবীর চারপাশ ঘুরে আসারও অনেক আগে থেকে মানুষ জানত পৃথিবী গোলাকার। এ জ্ঞানের বয়স দুই হাজার বছরের বেশি। গণিতের পাকা হিসেবেও পৃথিবী গোলাকার।

তাও যদি কেউ মনেপ্রাণে বিশ্বাস করেন পৃথিবী সমতল, তাহলে তার ভুল ধারণা ভেঙে দেওয়ার জন্য তাকে কিছু সহজ ব্যাখ্যার মাধ্যমে বিষয়টি বোঝানোর চেষ্টা করা যেতে পারে।

ব্যাখ্যা ১

সবাই জানে, আমরা যত ওপরে উঠি, তত বেশি দূর দেখতে পাই। পৃথিবী যদি সমতল হতো, তাহলে বিষয়টি এমন হতো না। সেক্ষেত্রে দূরের জিনিস দেখার জন্য আপনাকে উঁচু কোনো স্থানে উঠতে হতো না, পৃথিবীর যেকোনো স্থান থেকে দাঁড়িয়েই আপনি অনায়াসেই পৃথিবীর 'শেষ মাথা' দেখতে পেতেন।

সমতল পৃথিবীতে শক্তিশালী দুরবিন ব্যবহার করে নিউ ইয়র্ক থেকে মাদ্রিদ বেশ ভালোভাবেই দেখা যেত। কিন্তু বাস্তবে তা সম্ভব হয় না পৃথিবীপৃষ্ঠের বক্রতার কারণে।

আর এ কথাটা সেই প্রাচীনকাল থেকেই মানুষ জানত। সেজন্যই তো বড় বড় টাওয়ারের শীর্ষে লাইটহাউসগুলো স্থাপন করা হয়েছিল যাতে অনেকদূর থেকেই সেগুলো দেখা যায়।

আবার আরেকটি বিষয় ভাবুন, আপনি একটি বন্দরে দাঁড়িয়ে থেকে কোনো জাহাজের আগমন দেখছেন। প্রথমে আপনার চোখের সামনে ভেসে উঠবে একটি মাস্তুল, জাহাজের সবচেয়ে উঁচু অংশ। এরপর ধীরে ধীরে আপনি জাহাজের পাল তারপর পুরো কাঠামোটা দেখতে পাবেন। পৃথিবী সমতল হলে তো পুরো জাহাজটাই একবারে একসঙ্গে দেখতে পেতেন।

ব্যাখ্যা ২

বিশ্বের সব স্থানে সূর্যোদয় ও সূর্যাস্তের সময় ভিন্ন ভিন্ন। সমতল পৃথিবী হলে এমনটা সম্ভব হতো না। এছাড়া আগের ব্যাখ্যার সঙ্গে সম্পর্ক রেখে বলা যায়, কোনো স্থানে কোন সময়ে সূর্য অস্ত যাবে তা নির্ভর করে আপনি কত উঁচু থেকে বিষয়টি দেখছেন তার ওপর।

মুসলমান জ্যোতির্বিজ্ঞানীরা এ বিষয়টি নিয়ে বিশদ গবেষণা চালিয়েছেন। বিশ্বের প্রায় সকল স্থানের সূর্যোদয় ও সূর্যাস্তের সময় ছকাকারে এখন অনলাইনে পাওয়া যায় যাতে করে মানুষ জানতে পারে ঠিক কখন রোজা ভাঙতে হবে।

দুবাইয়ের বুর্জ খলিফায় নিচতলা আর সবচেয়ে উঁচুতলার মধ্যে সূর্য ডোবার সময়ের পার্থক্য তিন মিনিটের। অর্থাৎ ওই ভবনের নিচ থেকে একজন যে সময়ে সূর্যকে অস্তাচলে নামতে দেখবেন, ভবনটির শীর্ষস্থানে থাকা কেউ তার তিন মিনিট পর সূর্য ডুবতে দেখবেন। সমতল পৃথিবীতে এটি কখনোই ঘটত না।

ব্যাখ্যা ৩

সমতল ও অঘূর্ণনশীল পৃথিবীতে পানি সরাসরি বেসিনের মাঝখানে চলে যেত। কিন্তু বাস্তবে পানিভর্তি কোনো বেসিন যখন খালি করা হয়, তখন ছিদ্রপথে পানি বের হওয়ার সময় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়।

এমনটা হওয়ার কারণ কোরিওলিস প্রভাব, যা কেবল গোলাকার পৃথিবীর ঘূর্ণন দিয়েই ব্যাখ্যা করা সম্ভব। তবে কোনো ফ্ল্যাট-আর্থার যদি দাবি করেন, সমতল পৃথিবীও এর অক্ষকে কেন্দ্র করে ঘোরে, তাহলে গোলাকার পৃথিবীর মতো দুই বিপরীত ঘূর্ণনমেরু না থাকার কারণে ঘূর্ণায়মান সমতল পৃথিবীতে পানির এমন আবর্ত তৈরি হতো না।

ব্যাখ্যা ৪

রাতের আকাশের গতিবিধি দিয়েও বোঝা যায় পৃথিবী আদতে গোলাকৃতির। উত্তর গোলার্ধে আকাশ ধ্রুবতারার কাছে ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরে।

অন্যদিকে দক্ষিণ গোলার্ধে আকাশ সাউদার্ন ক্রস নক্ষত্রমণ্ডলীকে ঘিরে বিপরীত দিকে ঘোরে। সমতল পৃথিবীতে এমনটা ঘটার জন্য প্রতি গোলার্ধে একে অপরের বিপরীতে ঘূর্ণায়মান দুটো করে জ্যোতিষ্কমণ্ডলের প্রয়োজন হতো।


অনুবাদ: সুজন সেন গুপ্ত

Related Topics

টপ নিউজ

সমতল পৃথিবী / ফ্ল্যাট আর্থ / পৃথিবী / পৃথিবীর ঘূর্ণন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • ছবি: সংগৃহীত
    কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি
  • ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
    কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়
  • ছবি: ইপিএ
    হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    অভিনেতা শামস সুমন আর নেই
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

Related News

  • পৃথিবীর কক্ষপথে নতুন ‘কোয়াসি-মুন’ আবিষ্কার
  • এই গ্রীষ্মে বাড়তে চলেছে পৃথিবীর ঘূর্ণন গতি; কেন?
  • একুশ মানে মাথা নত না করার দৃঢ় প্রত্যয়: প্রধান উপদেষ্টা
  • এ সপ্তাহে পৃথিবীতে পড়তে যাচ্ছে ৫০০০ পাউন্ডের স্যাটেলাইট!
  • পৃথিবীর হারিয়ে যাওয়া মহাদেশ, যা আবিষ্কারে লেগেছে ৩৭৫ বছর

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি

3
ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়

4
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অভিনেতা শামস সুমন আর নেই

6
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net