Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 31, 2026
উৎপাদনকারীদের সাহায্য করতে ২০০ মিলিয়ন ইউরো খরচ করে ওয়াইন ধ্বংস করবে ফ্রান্স

আন্তর্জাতিক

বিবিসি
26 August, 2023, 06:10 pm
Last modified: 26 August, 2023, 08:31 pm

Related News

  • পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • ভবিষ্যৎ হরমুজ মিশন নিয়ে ৩৫ দেশের সঙ্গে আলোচনা করেছে ফ্রান্স
  • ধনী বিদেশিদের জন্য অ্যালকোহলের নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে সৌদি আরব 
  • বিয়ে মানেই যৌন সম্পর্কের বাধ্যবাধকতা নয়: ফ্রান্সে বাতিল হচ্ছে ‘দাম্পত্য অধিকার’
  • দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফ্রান্সে প্রথমবারের মতো জন্মের চেয়ে মৃত্যুহার বেশি

উৎপাদনকারীদের সাহায্য করতে ২০০ মিলিয়ন ইউরো খরচ করে ওয়াইন ধ্বংস করবে ফ্রান্স

বিবিসি
26 August, 2023, 06:10 pm
Last modified: 26 August, 2023, 08:31 pm

ছবি: সংগৃহীত

উদ্বৃত্ত ওয়াইন ধ্বংস করতে এবং উৎপাদনকারীদের সহায়তা দিতে ২০০ মিলিয়ন ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২,৩৬০ কোটি টাকা) বরাদ্দ দিচ্ছে ফ্রান্স সরকার।

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং বিয়ারের প্রতি মানুষের আগ্রহ বেড়ে যাওয়ার কারণে দেশটিতে ওয়াইনের চাহিদা কমে গেছে। 

এছাড়া অতিমাত্রায় উৎপাদনও ওয়াইন উদ্বৃত্ত থাকার অন্যতম কারণ।

ফরাসি সরকারের বরাদ্দ দেওয়া ২০০ মিলিয়ন ইউরো দিয়ে উদ্বৃত্ত ওয়াইন কেনা হবে। হ্যান্ড স্যানিটাইজার, সুগন্ধিসহ অন্যান্য পরিষ্কারক দ্রব্য উৎপাদনের জন্য ব্যবহৃত অ্যালকোহলের সঙ্গে এই উদ্বৃত্ত ওয়াইন কেনা হবে। 

মাত্রাতিরিক্ত উৎপাদন কমাতে ওয়াইন উৎপাদনকারীদেরকে অন্যান্য খাত, যেমন অলিভ উৎপাদনে উৎসাহিত করতে প্রণোদনাও দেওয়া হবে এই তহবিল থেকে।

ফ্রান্সের কৃষিমন্ত্রী মার্ক ফেসনু বলেন, এই অর্থ বরাদ্দ দেওয়ার মূল উদ্দেশ্য হলো ওয়াইনকে মূল্য কমে যাওয়া থেকে রক্ষা করা, যাতে ওয়াইন উৎপাদনকারীরা আয়ের জন্য অন্য কোনো উৎস খুঁজে নিতে পারেন। 

ফ্রান্স সরকারের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নও এই খাতের উৎপাদনকারীদের সহায়তার জন্য ১৬০ মিলিয়ন ইউরো বরাদ্দ দিয়েছে। মার্ক ফেসনু বলেন, এই আর্থিক সহায়তা সত্ত্বেও ওয়াইন শিল্পকে ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে এবং পরিবর্তন সম্পর্কে সচেতন হয়ে তার সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে।

এ বছরের জুনে প্রকাশ করা ইউরোপীয় কমিশনের তথ্য অনুসারে, ওয়াইনের ব্যবহার ইতালিতে ৭ শতাংশ, স্পেনে ১০ শতাংশ, ফ্রান্সে ১৫ শতাংশ, জার্মানিতে ২২ শতাংশ এবং পর্তুগালে ৩৪ শতাংশ কমে গেছে। বিপরীতে বিশ্বের বৃহত্তম ওয়াইন উৎপাদনকারী অঞ্চল ইউরোপীয় ইউনিয়ন ব্লকে ওয়াইনের উৎপাদন বেড়ে গেছে ৪ শতাংশ।

Related Topics

টপ নিউজ

ফ্রান্স / ওয়াইন / ওয়াইন ধ্বংস / অ্যালকোহল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
  • ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
    যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা
  • ছবি: সংগৃহীত
    মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
    ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
  • বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
    বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

Related News

  • পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • ভবিষ্যৎ হরমুজ মিশন নিয়ে ৩৫ দেশের সঙ্গে আলোচনা করেছে ফ্রান্স
  • ধনী বিদেশিদের জন্য অ্যালকোহলের নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে সৌদি আরব 
  • বিয়ে মানেই যৌন সম্পর্কের বাধ্যবাধকতা নয়: ফ্রান্সে বাতিল হচ্ছে ‘দাম্পত্য অধিকার’
  • দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফ্রান্সে প্রথমবারের মতো জন্মের চেয়ে মৃত্যুহার বেশি

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার

2
ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

5
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

6
বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
অর্থনীতি

বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net