Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 10, 2026
পাকিস্তান ক্যাবল কার: সব যাত্রীকে নিরাপদে উদ্ধারে স্বস্তি

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
23 August, 2023, 10:25 am
Last modified: 23 August, 2023, 11:32 am

Related News

  • হুথিদের মোকাবিলায় সৌদি আরবে সর্বোচ্চ ২৫ হাজার সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান
  • গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে, অসুস্থ ৭০ শ্রমিক উদ্ধার
  • হুথিদের ওপর বড় হামলার প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব; সামরিক সরঞ্জাম ও সেনা পাঠিয়েছে পাকিস্তান
  • ৫ আগস্টের ভাঙচুর-লুটপাটের দুই বছর পরও অচল রাঙ্গুনিয়ার ১৭ কোটি টাকার ক্যাবল কার
  • রূপপুর বিদ্যুৎকেন্দ্র: অক্টোবরের প্রথম সপ্তাহে আসছে ইউরেনিয়ামের দ্বিতীয় চালান

পাকিস্তান ক্যাবল কার: সব যাত্রীকে নিরাপদে উদ্ধারে স্বস্তি

প্রায় ১৫ ঘণ্টা ধরে উদ্ধার কার্যক্রম চালানোর পর ৯০০ ফুট উপরে ঝুলন্ত ক্যাবল কার থেকে আটজনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।
টিবিএস ডেস্ক
23 August, 2023, 10:25 am
Last modified: 23 August, 2023, 11:32 am
ছবি: এএফপি ভিয়া গেটি ইমেজেস

পাকিস্তানের খাইবারপাখতুনওয়া প্রদেশে একটি পার্বত্য এলাকায় মঙ্গলবার (২২ আগস্ট) ক্যাবল কারে আটকে পড়া আটজনের সবাইকে উদ্ধার করা হয়েছে। প্রায় ১৫ ঘণ্টা ধরে উদ্ধার কার্যক্রম চালানোর পর ৯০০ ফুট উপরে ঝুলন্ত ক্যাবল কার থেকে তাদেরকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। খবর বিবিসির।

ধীরগতির কিন্তু খুবই বিপজ্জনক একটি উদ্ধার কার্যক্রমের মধ্য দিয়ে প্রথমে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার একটি শিশুকে উদ্ধার করে এবং উদ্ধার টিম মিলে সন্ধ্যা নামার পর বাকিদের উদ্ধার করে।

মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৭টায় পাখতুনওয়া প্রদেশের বাট্টাগ্রাম শহরের কাছে ক্যাবল কার আটকে পড়ার ঘটনাটি ঘটে। এই ক্যাবল কারে ১০ থেকে ১৬ বছর বয়সের ছয় শিশু এবং দুজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি ছিলেন। শিশুরা ক্যাবল কারে চড়ে স্কুলে যাচ্ছিল।

ক্যাবল কারে থাকা প্রাপ্তবয়স্কদের একজন, গুলফরাজ স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, ক্যাবল কারে থাকা শিশুদের মধ্যে একটি ছেলের হার্টে কিছু সমস্যা ছিল এবং ছেলেটি সেখানেই কয়েক ঘণ্টা অচেতন হয়ে পড়ে ছিল। আরও এক শিশু ভয়ে অচেতন হয়ে গিয়েছিল বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানান এক উদ্ধারকর্মী; যদিও এই শিশু আর আগেরজন একই কিনা তা স্পষ্ট নয়।

স্থানীয়দের মধ্যে 'ডলি' নামে পরিচিত এই ক্যাবল কার জাংরি গ্রামের সঙ্গে বাতাঙ্গি গ্রামকে সংযুক্ত করেছে, যেখানে শিশুদের স্কুলটি অবস্থিত।

মঙ্গলবার যাত্রীদের নিয়ে যাওয়ার সময় ক্যাবল কারটির একটি তার ছিঁড়ে যায় এবং এটি ভারসাম্য হারিয়ে ফেলে। তবে অপর একটি তারের ওপর ভর থাকায় এটি মাটিতে আছড়ে পড়ার হাত থেকে বেঁচে যায়। ক্যাবল কারের যাত্রীরা তীব্র বাতাসের মধ্যে মাটি থেকে ৯০০ ফুট উপরে এই ১৫ ঘণ্টা অবস্থান করেছেন।

পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ার উল হক কাকার বলেছেন, সবাইকে উদ্ধারের খবরে তিনি স্বস্তি পেয়েছেন এবং উদ্ধারকাজে জড়িত সবাইকে তিনি ধন্যবাদ জানিয়েছেন।

পাকিস্তানের সেনাবাহিনীর ভাষ্যে, এই উদ্ধার অভিযান 'অত্যন্ত কঠিন এবং বিপজ্জনক' ছিল।

আলাই উপত্যকায় যাতায়াতের জন্য ক্যাবল কারটি খুবই জনপ্রিয় ও কম খরচের একটি পরিবহন। কারণ স্থলপথে যেখানে ৪ ঘণ্টার পথ, ক্যাবল কারে মাত্র ৪ মিনিটে গন্তব্যে পৌছে যাওয়া যায়।

দুর্ঘটনার দিন পঞ্চমবারের মতো যাত্রী নিয়ে যাচ্ছিল ক্যাবল কারটি। 

স্থানীয়রা আটকে থাকা কেবল কারটি দেখতে পেয়ে লাউডস্পিকারের মাধ্যমে স্থানীয় কর্মকর্তাদের বিষয়টি জানান। তবুও এই দুর্গম অঞ্চলে প্রথম উদ্ধারকারী হেলিকপ্টারটি পৌছাতে কমপক্ষে চার ঘণ্টা লেগে যায় বলে জানায় পাকিস্তানের সংবাদমাধ্যম ডন।

আলাই একটি পার্বত্য এলাকা যা  সমুদ্রপৃষ্ঠ থেকে ২০০০  মিটার উচ্চতায় অবস্থিত। এ এলাকায় অনেক দূরে দূরে জনবসতি চোখে পড়ে এবং সেখানে রাস্তাঘাট ও মৌলিকা সুযোগসুবিধার অবকাঠামো কম। বেশিরভাগ এলাকায় এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যাতায়াতের জন্য প্রতিনিয়তই অস্থায়ী চেয়ারলিফ্ট এবং ক্যাবল কার ব্যবহার করা হয়।

স্থানীয় গণমাধ্যম বলছে, এ ঘটনায় সম্পৃক্ত ক্যাবল কারটি স্থানীয় বাসিন্দারা বেসরকারিভাবে পরিচালনা করতেন বলে মনে করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, তারা প্রতি মাসে ক্যাবল কারটি পরীক্ষা করে, তবে বিবিসি নিউজ স্বাধীনভাবে এর সত্যতা যাচাই করতে পারেনি। আনোয়ার উল হক কাকার বলেছেন, তিনি নিরাপত্তার স্বার্থে বেসরকারিভাবে পরিচালিত সবগুলো লিফট পরীক্ষা করে দেখার নির্দেশ দিয়েছেন।

Related Topics

টপ নিউজ

পাকিস্তান / ক্যাবল কার / যাত্রী / উদ্ধার / দুর্ঘটনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
    রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল
  • সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
    কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার
  • গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
    চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির
  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ‘আম্বানিই কি ভারতের আসল বস?’: কিছু অতিধনীর বিরুদ্ধে ভারতে স্টারলিংকের লাইসেন্স আটকে রাখার অভিযোগ মাস্কের
  • ছবি: ডেনিস হানসেন
    সেশেলসের দ্বীপে ১ লাখ ৮০ হাজার দৈত্যাকার কচ্ছপের সন্ধান পেলেন বিজ্ঞানীরা

Related News

  • হুথিদের মোকাবিলায় সৌদি আরবে সর্বোচ্চ ২৫ হাজার সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান
  • গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে, অসুস্থ ৭০ শ্রমিক উদ্ধার
  • হুথিদের ওপর বড় হামলার প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব; সামরিক সরঞ্জাম ও সেনা পাঠিয়েছে পাকিস্তান
  • ৫ আগস্টের ভাঙচুর-লুটপাটের দুই বছর পরও অচল রাঙ্গুনিয়ার ১৭ কোটি টাকার ক্যাবল কার
  • রূপপুর বিদ্যুৎকেন্দ্র: অক্টোবরের প্রথম সপ্তাহে আসছে ইউরেনিয়ামের দ্বিতীয় চালান

Most Read

1
রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল

2
সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

3
গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
ফিচার

চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির

5
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘আম্বানিই কি ভারতের আসল বস?’: কিছু অতিধনীর বিরুদ্ধে ভারতে স্টারলিংকের লাইসেন্স আটকে রাখার অভিযোগ মাস্কের

6
ছবি: ডেনিস হানসেন
আন্তর্জাতিক

সেশেলসের দ্বীপে ১ লাখ ৮০ হাজার দৈত্যাকার কচ্ছপের সন্ধান পেলেন বিজ্ঞানীরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net