Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 06, 2026
সিঙ্গাপুরে অর্থপাচার বিরোধী অভিযানে সাড়ে ৭৩ কোটি ডলারের সম্পদ জব্দ

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
17 August, 2023, 05:20 pm
Last modified: 17 August, 2023, 05:31 pm

Related News

  • আন্তর্জাতিক মূল্যায়নের আগে অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন রোধে সংস্কার জোরদার করছে বাংলাদেশ
  • অর্থপাচার মামলায় গ্রেপ্তার গাইবান্ধার হরিদাস ৪ দিনের রিমান্ডে
  • জঙ্গি সম্পৃক্ততার সন্দেহে সিঙ্গাপুর ফেরত দুই প্রবাসী ৩ দিনের রিমান্ডে
  • পাচার হওয়া অর্থ উদ্ধারে কেন হিমশিম খাচ্ছেন বাংলাদেশের তদন্তকারীরা
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের 'স্যাটস'

সিঙ্গাপুরে অর্থপাচার বিরোধী অভিযানে সাড়ে ৭৩ কোটি ডলারের সম্পদ জব্দ

টিবিএস ডেস্ক
17 August, 2023, 05:20 pm
Last modified: 17 August, 2023, 05:31 pm
অভিযানে বাজেয়াপ্ত হওয়া দুটি গাড়ি। ছবি: সিঙ্গাপুর পুলিশ ফোর্স/ ভায়া বিবিসি

সিঙ্গাপুর পুলিশ দেশটির অন্যতম বৃহৎ এক অর্থপাচার বিরোধী অভিযান চালিয়ে বিলাসবহুল বাড়ি, গাড়িসহ সাড়ে ৭৩ কোটি ডলারের সম্পদ বাজেয়াপ্ত করেছে। জব্দ করা সম্পদের মধ্যে আরো আছে প্রায় ২ কোটি ৩০ লাখ ডলার সমমূল্যের নগদ অর্থ, স্বর্ণের বার, ডিজাইনার হ্যান্ডব্যাগ ও বহুমূল্য ওয়াইনের মতো বিলাসপণ্য। খবর বিবিসির

অভিযানে ১০ ব্যক্তিকে আটক করেছে পুলিশ, এরা সকলেই বিদেশি পাসপোর্টধারী।

নগর রাষ্ট্র সিঙ্গাপুরে অপরাধের হার বিশ্বের মধ্যে অন্যতম কম, এ ধরনের অভিযানও তাই সেদেশে খুবই বিরল।
 
এবিষয়ে মঙ্গলবার এক বিবৃতি দেয় সিঙ্গাপুর পুলিশ, এতে জানানো হয়- দেশজুড়ে একইসঙ্গে পরিচালিত হয় এ অভিযান। এতে সিঙ্গাপুরের সবচেয়ে অভিজাত কিছু এলাকায় বাড়িসহ ৯৪টি সম্পত্তি জব্দ করা হয়েছে। দামি গাড়ি আটক করা হয়েছে ৫০টি।

সিঙ্গাপুর ও অন্যান্য দেশের মুদ্রায় বিপুল নগদ অর্থ জব্দ করা হয়। ছবি: সিঙ্গাপুর পুলিশ ফোর্স/ ভায়া বিবিসি

গ্রেপ্তারকৃত ১০ জনের বয়স ৩১ থেকে ৪৪ বছরের মধ্যে। অর্থপাচার ও জালিয়াতির অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ আরো জানায়, গ্রেপ্তারকৃতদের চীন, কম্বোডিয়া, তুরস্ক ও ভানুয়াতুর পাসপোর্ট ছিল। 'এই চক্রটি প্রতারণা ও অনলাইন জুয়ার মতো আন্তর্জাতিক সংগঠিত অপরাধের মাধ্যমে আয় করা অর্থপাচারে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে।'

অভিযানে আড়াইশর বেশি হ্যান্ডব্যাগ ও হাতঘড়ি জব্দ করা হয়। ছবি: সিঙ্গাপুর পুলিশ ফোর্স/ ভায়া বিবিসি

সিঙ্গাপুর পুলিশের কমার্শিয়াল অ্যাফেয়ার্স বিভাগের পরিচালক ডেভিড চিউ বলেন, 'সিঙ্গাপুর যেন অপরাধীদের নিরাপদ স্বর্গ না হয়ে ওঠে সেজন্য আমাদের শূন্য সহনশীলতার নীতি রয়েছে। এসব অপরাধীদের জন্য আমাদের স্পষ্ট বার্তা হলো–  যদি তোমাদের নাগাল পাই, তাহলে অবশ্যই গ্রেপ্তার করব। যদি তোমাদের অবৈধ আয়ের সন্ধান পাই, তাহলে বাজেয়াপ্ত করব। আইনের সর্বোচ্চ প্রয়োগ দিয়ে তোমাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে।'
 
পুলিশ জানায়, অর্থপাচারে জড়িত আরও ১২ জন এই তদন্তে তাদের সহযোগিতা করেছে, এবং আরো ৮ ব্যক্তি তাদের ফেরার আসামির তালিকায় আছে।   

দেশটির কেন্দ্রীয় ব্যাংক ও আর্থিক খাত নিয়ন্ত্রক মনিটারি অথরিটি অব সিঙ্গাপুর জানিয়েছে, যেসব আর্থিক প্রতিষ্ঠানে অবৈধ তহবিল (অর্থপাচারের মাধ্যমে আসা) শনাক্ত হয়েছে, তাদের সাথে যোগাযোগ রাখা হচ্ছে। যেসব প্রতিষ্ঠান সিঙ্গাপুরের অর্থপাচার সংক্রান্ত বিধিমালা মানেনি, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।  

Related Topics

টপ নিউজ

অর্থপাচার / অর্থপাচার বিরোধী অভিযান / সিঙ্গাপুর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: জুলাই জাদুঘর ওয়েবসাইট
    কাল থেকে সবার জন্য উন্মুক্ত হচ্ছে জুলাই জাদুঘর; আবেদন অনলাইনে, টিকিট কত
  • ছবি: সংগৃহীত
    ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে অতিমাত্রায় পারদ পেয়েছে বিএসটিআই
  • সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা। ছবি: সংগৃহীত
    খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক-পেপার স্প্রে: গ্রেপ্তার জগলুল কারাগারে, আগামীকাল রিমান্ড শুনানি
  • ছবি: সংগৃহীত
    ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনের পর ‘ভুয়া’ স্লোগান, জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সংবর্ধনা অনুষ্ঠানে হট্টগোল
  • দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?
    দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?
  • ছবি: ফেসবুক
    রিপাবলিক বাংলা ছাড়লেন আলোচিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ

Related News

  • আন্তর্জাতিক মূল্যায়নের আগে অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন রোধে সংস্কার জোরদার করছে বাংলাদেশ
  • অর্থপাচার মামলায় গ্রেপ্তার গাইবান্ধার হরিদাস ৪ দিনের রিমান্ডে
  • জঙ্গি সম্পৃক্ততার সন্দেহে সিঙ্গাপুর ফেরত দুই প্রবাসী ৩ দিনের রিমান্ডে
  • পাচার হওয়া অর্থ উদ্ধারে কেন হিমশিম খাচ্ছেন বাংলাদেশের তদন্তকারীরা
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের 'স্যাটস'

Most Read

1
ছবি: জুলাই জাদুঘর ওয়েবসাইট
বাংলাদেশ

কাল থেকে সবার জন্য উন্মুক্ত হচ্ছে জুলাই জাদুঘর; আবেদন অনলাইনে, টিকিট কত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে অতিমাত্রায় পারদ পেয়েছে বিএসটিআই

3
সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক-পেপার স্প্রে: গ্রেপ্তার জগলুল কারাগারে, আগামীকাল রিমান্ড শুনানি

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনের পর ‘ভুয়া’ স্লোগান, জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সংবর্ধনা অনুষ্ঠানে হট্টগোল

5
দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?
অর্থনীতি

দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?

6
ছবি: ফেসবুক
আন্তর্জাতিক

রিপাবলিক বাংলা ছাড়লেন আলোচিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net