Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
September 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, SEPTEMBER 01, 2026
চ্যাটবট স্রেফ ‘টেপ রেকর্ডার’, এর অতিরিক্ত গুণগান করা হচ্ছে: শীর্ষস্থানীয় পদার্থবিদ

আন্তর্জাতিক

ফরচুন
15 August, 2023, 04:20 pm
Last modified: 15 August, 2023, 04:19 pm

Related News

  • এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত
  • অনুবাদ ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে ইলান স্তাভান্সের সঙ্গে আলাপচারিতা
  • এআই সিস্টেমকে প্রভাবিত করে প্রোপাগান্ডা ছড়াতে ভুয়া গবেষণা প্রতিষ্ঠানে অর্থায়ন করেছে ইসরায়েল
  • এআই-এর সহায়তায় বিশ্বে প্রথম মস্তিষ্কে অস্ত্রোপচার: সফল টিউমার অপসারণ
  • এআই কি শিশুদের শেখার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে?

চ্যাটবট স্রেফ ‘টেপ রেকর্ডার’, এর অতিরিক্ত গুণগান করা হচ্ছে: শীর্ষস্থানীয় পদার্থবিদ

এই জাপানি-আমেরিকান পদার্থবিদ বলেন, চ্যাটবটগুলো শুধু ইন্টারনেটে বিদ্যমান তথ্য রি-অ্যারেঞ্জ করে বা পুনরায় সাজায়।
ফরচুন
15 August, 2023, 04:20 pm
Last modified: 15 August, 2023, 04:19 pm
পদার্থবিদ মিচিও কাকু। ছবি: ফরচুন

চ্যাটজিপিটি এবং এ ধরনের জেনারেটিভ এআই প্রযুক্তি নিয়ে বিশ্বজুড়ে সাম্প্রতিক উন্মাদনাকে 'মিডিয়া সেনসেশনালিজম' বলে মন্তব্য করেছেন খ্যাতনামা পদার্থবিদ মিচিও কাকু। এই জাপানি-আমেরিকান পদার্থবিদ মনে করেন, গণমাধ্যমে এই প্রযুক্তিটিকে অতিরঞ্জিত করে দেখানোর ফলে কোয়ান্টার কম্পিউটিং এর আসন্ন অগ্রগতি এর আড়ালে চাপা পড়ে যেতে পারে।

সংবাদমাধ্যম সিএনএন-এর ফরিদ জাকারিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে মিচিও কাকু কন্টেন্ট তৈরিতে চ্যাটবটের দক্ষতার কথা স্বীকার করলেও, কল্পিত বা বানোয়াট কাহিনি থেকে সত্যের এবং ভুল তথ্য থেকে সঠিক ডেটার পার্থক্য করার ক্ষেত্রে এগুলোর সীমাবদ্ধতার কথাও স্মরণ করিয়ে দিয়েছেন। তিনি চ্যাটবটকে স্রেফ এক ধরনের 'টেপ রেকর্ডার' বলে অভিহিত করেছেন, যেটির অতিরিক্ত গুণগান করা হচ্ছে বলে তিনি মনে করেন। তিনি বলেন, চ্যাটবটগুলো শুধু ইন্টারনেটে বিদ্যমান তথ্য রি-অ্যারেঞ্জ করে বা পুনরায় সাজায়।

রবিবার জাকারিয়াকে দেওয়া সাক্ষাৎকারে কাকু বলেন, "এটি মানুষের তৈরি ওয়েব থেকে টুকরো টুকরো তথ্য নিয়ে জোড়া দিয়ে সেগুলো এমনভাবে উপস্থিত করে যে মনে হবে চ্যাটবট নিজেই তৈরি করেছে। আর তখন মানুষ চেঁচিয়ে ওঠে, 'ওহ ঈশ্বর! এটা তো একদম মানুষের মতো কাজ, এটা মানুষের মতোই… অথচ চ্যাটবট শুধু ইন্টারনেটে থাকা তথ্যগুলোকে রিঅ্যারেঞ্জ করে।"

কিছুদিন আগে গুগলের সাবেক এআই গবেষক মেরেডিথ হুইটেকারও কাকুর মতোই একইভাবে চ্যাটবটের সমালোচনা করেছিলেন।

প্রতিবাদস্বরূপ কোম্পানি ছেড়ে দেওয়া এই গবেষক গত মে মাসে এনবিসিকে বলেছিলেন, "এটা কোনো বুদ্ধিমত্তা নয়। এটা মূলত গত ২০ বছর ধরে ইন্টারনেটে যা কিছু আছে, তারই এমন একটা সংস্করণ যা আপাতত দেখে বিশ্বাসযোগ্য মনে হয়।"

পার্টিকেল ফিজিক্স (কণা পদার্থবিজ্ঞান) ও স্ট্রিং থিওরির ক্ষেত্রে একজন নেতৃস্থানীয় বিশেষজ্ঞ মিচিও কাকু এআই'র চাইতে বরং কোয়ান্টাম কম্পিউটিংয়ে যে বিপ্লব আসতে চলেছে, সেদিকে সকলের মনোযোগ আকৃষ্ট করতে চান। তার সর্বশেষ বইয়েও তিনি লিখেছেন যে এটি ইতিহাসের মোড় পরিবর্তন করে দিবে।

মানব মস্তিষ্কের প্রক্রিয়াকরণ ক্ষমতার সবচেয়ে কাছাকাছি যেটি আসতে পারবে তা হলো কোয়ান্টাম কম্পিউটার। কাকুর ভাষ্যে, "প্রকৃতি এখনও আমাদের চেয়ে অনেক এগিয়ে। আমাদের মস্তিষ্ক এই জগতের সবচেয়ে জটিল জিনিস।"

কোয়ান্টাম কম্পিউটিং এর সম্ভাবনার দিকে ইঙ্গিত করে এটির মানব মস্তিষ্কের জটিল যুগপৎ প্রতিক্রিয়ার মতোই সমান্তরাল প্রক্রিয়াকরণ ক্ষমতার দিকে জোর দেন মিচিও কাকু।

প্রচলিত কম্পিউটারের চেয়ে যোজন যোজন এগিয়ে যাবে কোয়ান্টাম কম্পিউটার। এটিকে বলা যায় গতির রাজা। অ্যাডভান্সড সুপারকম্পিউটারও যেসব সমস্যা সমাধান করতে হিমশিম খায়, কোয়ান্টাম কম্পিউটার সেসব জটিল সমস্যাও সমাধান করতে পারবে।

"ধরুন একটা ইদুর একটা গোলকধাঁধায় পড়ে গেছে। একটা ডিজিটাল ক্যালকুলেটর প্রতিটি জয়েন্টে ইঁদুরের গতিপথ হিসাব করবে, এভাবে আজীবন সময় লেগে যাবে। কিন্তু কোয়ান্টাম কম্পিউটার তাৎক্ষণিকভাবে একই সময়ে সকল সম্ভাব্য পথ বিশ্লেষণ করে ফলাফল জানাবে", বলেন মিচিও কাকু।

সৌভাগ্যবশত, গুগল এবং মাইক্রোসফটের মতো এআই নেতৃত্বরা শুধু এআই চ্যাটবটের পেছনেই শ্রম দিচ্ছে না; তারা কোয়ান্টামের পেছনেও বিনিয়োগ করেছে। চলতি বছরের ফেব্রুয়ারিতেই কোয়ান্টাম কম্পিউটার ব্যবহারে বড় এক অগ্রগতির ঘোষণা দিয়েছেন প্রযুক্তি জায়ান্ট গুগলের প্রকৌশলীরা। তারা কোয়ান্টাম কম্পিউটিংয়ে ত্রুটির মাত্রা কমিয়ে আনার উপায় খুঁজে পেয়েছেন। তবে তারা এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছেন ত্রুটির হার তলানিতে নিয়ে আসতে।

Related Topics

টপ নিউজ

চ্যাটবট / চ্যাটজিপিটি / জেনারেটিভ এআই / এআই / পদার্থবিদ / টেপ রেকর্ডার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ফেসবুক থেকে নেয়া
    ‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
  • কোলাজ: টিবিএস
    ‘ছাত্রলীগ’ পরিচয়ে বিমানবন্দরে প্রবাসীর স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগে বিএনপি-ছাত্রদলের ২ নেতা গ্রেপ্তার
  • পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে রোববার সাক্ষাৎ করেন সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ। ছবি : মন্ত্রণালয়
    মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন
  • ছবি: সংগৃহীত
    গাজীপুরে থানা প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আ.লীগ নেতার ৫ স্বজন গ্রেপ্তার
  • এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত
    এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত
  • পার্লামেন্ট [মডেল : পার্থ প্রতিম মজুমদার, জাতীয় সংসদ ভবন, ঢাকা, ১৯৮৫]। আলোকচিত্র : আনোয়ার হোসেন
    আলোকচিত্রের ১০ মহাজন ১০ ছবি

Related News

  • এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত
  • অনুবাদ ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে ইলান স্তাভান্সের সঙ্গে আলাপচারিতা
  • এআই সিস্টেমকে প্রভাবিত করে প্রোপাগান্ডা ছড়াতে ভুয়া গবেষণা প্রতিষ্ঠানে অর্থায়ন করেছে ইসরায়েল
  • এআই-এর সহায়তায় বিশ্বে প্রথম মস্তিষ্কে অস্ত্রোপচার: সফল টিউমার অপসারণ
  • এআই কি শিশুদের শেখার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে?

Most Read

1
ছবি: ফেসবুক থেকে নেয়া
বাংলাদেশ

‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

2
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

‘ছাত্রলীগ’ পরিচয়ে বিমানবন্দরে প্রবাসীর স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগে বিএনপি-ছাত্রদলের ২ নেতা গ্রেপ্তার

3
পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে রোববার সাক্ষাৎ করেন সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ। ছবি : মন্ত্রণালয়
বাংলাদেশ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গাজীপুরে থানা প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আ.লীগ নেতার ৫ স্বজন গ্রেপ্তার

5
এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত
অর্থনীতি

এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত

6
পার্লামেন্ট [মডেল : পার্থ প্রতিম মজুমদার, জাতীয় সংসদ ভবন, ঢাকা, ১৯৮৫]। আলোকচিত্র : আনোয়ার হোসেন
ইজেল

আলোকচিত্রের ১০ মহাজন ১০ ছবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net