Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
ইউক্রেনকে দেওয়া এক-তৃতীয়াংশ মার্কিন ব্র্যাডলি সাঁজোয়া যান ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে

আন্তর্জাতিক

ইনসাইডার
16 July, 2023, 05:30 pm
Last modified: 16 July, 2023, 05:39 pm

Related News

  • খার্গ দ্বীপ দখল: যুক্তরাষ্ট্রের সম্ভাব্য জয়ের চাবিকাঠি নাকি বড় ঝুঁকি?
  • ঈদের পরই নতুন সরকারের সামনে যে বড় তিন চ্যালেঞ্জ
  • তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • হরমুজ: শুধু জ্বালানি নয়, বিশ্বের ১০ কোটি মানুষের খাদ্য সরবরাহেরও প্রধান পথ
  • ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য

ইউক্রেনকে দেওয়া এক-তৃতীয়াংশ মার্কিন ব্র্যাডলি সাঁজোয়া যান ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে

এমন ক্ষয়ক্ষতি অবশ্য অপ্রত্যাশিত নয়। পাল্টা আক্রমণের প্রথম কয়েক দিনেই বেশি ব্র্যাডলি ধ্বংস হয়েছে বলে অনুমান করা হচ্ছে। কারণ এসময় ইউক্রেন বাহিনীকে রাশিয়ার প্রতিরক্ষা লাইনের বড় মাইনফিল্ড অতিক্রম করতে হয়েছে। ইউক্রেনের সেনারা বরং জীবন রক্ষাকারী হিসেবে সাঁজোয়া যানগুলোকে কৃতিত্ব দিচ্ছেন।
ইনসাইডার
16 July, 2023, 05:30 pm
Last modified: 16 July, 2023, 05:39 pm
ব্র্যাডলি ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিকল-এ মার্কিন সেনারা। ছবি: রয়টার্স/ডেভিড এম./ফাইল ছবি

ইউক্রেনে যুক্তরাষ্ট্রের পাঠানো ব্র্যাডলি সাঁজোয়া যানগুলোর মধ্যে এক তৃতীয়াংশ ইতোমধ্যে ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পর্যবেক্ষকরা বলছেন, রাশিয়ার বিরুদ্ধ পাল্টা আক্রমণ চালাতে গিয়ে ইউক্রেনকে কতটা ক্ষতি বহন করতে হচ্ছে তা এই যানগুলো ধ্বংস হওয়া থেকে স্পষ্ট।

জানুয়ারিতে বাইডেন প্রশাসন প্রথমবার ইউক্রেনে প্রায় ৫০টি ব্র্যাডলি সাঁজোয়া যান পাঠানোর ঘোষণ দেয়। তীব্র গুলিবর্ষণ সক্ষমতার এই সাঁজোয়া যানগুলো ১০ জন সেনা পরিবহন করতে পারে।

দ্য নিউ ইয়র্ক টাইমস-এর প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের ৪৭ মেকানাইজড ব্রিগেডই একমাত্র ইউনিট যারা যানবাহনগুলো পেয়েছে। এছাড়া পেন্টাগনের ফাঁস হওয়া নথিগুলো থেকে জানা যায়, মোট ৯৯টি ব্র্যাডলি পাওয়ার কথা ৪৭ ব্রিগেডের। তবে অন্যান্য প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ১০৯টি ব্র্যাডলি কিয়েভে পাঠিয়েছে, যেগুলো এপ্রিল থেকে যুদ্ধক্ষেত্রে মোতায়েন করা হয়েছে।

সামরিক খাত নিয়ে গবেষণা করা সংস্থা ওরিক্স জানায়, ৩৪টি ব্র্যাডলি এখন পরিত্যাক্ত, ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে বলে দৃশ্যত নিশ্চিত হওয়া গেছে। এর আগে ইনসাইডার-এর প্রতিবেদনে বলা হয়েছিল, জুনে হারানো ভূখণ্ড পুনর্দখলে ইউক্রেনের পাল্টা আক্রমণের ঘোষণার পর কয়েক দিনের লড়াইয়ে এক ডজনেরও বেশি ব্র্যাডলি ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।

এমন ক্ষয়ক্ষতি অবশ্য অপ্রত্যাশিত নয়। পাল্টা আক্রমণের প্রথম কয়েক দিনেই বেশি ব্র্যাডলি ধ্বংস হয়েছে বলে অনুমান করা হচ্ছে। কারণ এসময় ইউক্রেন বাহিনীকে রাশিয়ার প্রতিরক্ষা লাইনের বড় মাইনফিল্ড অতিক্রম করতে হয়েছে। ইউক্রেনের সেনারা বরং জীবন রক্ষাকারী হিসেবে সাঁজোয়া যানগুলোকে কৃতিত্ব দিচ্ছেন।

গত মাসে এবিসি নিউজকে এক ইউক্রেনীয় সেনা বলেন, 'এটার কল্যাণেই (ব্র্যাডলি) আমি এখানে দাঁড়িয়ে থাকতে পারছি এখন। আমরা যদি কোনো সোভিয়েত সাঁজোয়া যান ব্যবহার করতাম তাহলে হয়তো প্রথম আঘাতের পরই মারা যেতাম।'

Related Topics

টপ নিউজ

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ / ব্র্যাডলি ফাইটিং ভেহিকল / যুক্তরাষ্ট্র / সাঁজোয়া যান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
  • ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
    যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে
  • সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
    সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
    হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
    তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
    হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

Related News

  • খার্গ দ্বীপ দখল: যুক্তরাষ্ট্রের সম্ভাব্য জয়ের চাবিকাঠি নাকি বড় ঝুঁকি?
  • ঈদের পরই নতুন সরকারের সামনে যে বড় তিন চ্যালেঞ্জ
  • তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • হরমুজ: শুধু জ্বালানি নয়, বিশ্বের ১০ কোটি মানুষের খাদ্য সরবরাহেরও প্রধান পথ
  • ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২

2
ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে

3
সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
ফিচার

সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
আন্তর্জাতিক

তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা

6
ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net