Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 23, 2026
জ্যাক মা-র অ্যান্ট গ্রুপকে চীনের প্রায় ১ বিলিয়ন ডলার জরিমানা

আন্তর্জাতিক

সিএনএন
08 July, 2023, 10:45 am
Last modified: 08 July, 2023, 11:24 am

Related News

  • আলিবাবার সহায়তায় চীনের জন্য নিজস্ব এআই মডেল তৈরি করছে অ্যাপল
  • ‘চীনা সামরিক কোম্পানি’ তকমা দেওয়ায় মার্কিন প্রতিরক্ষা দপ্তরের বিরুদ্ধে মামলা করল আলিবাবা
  • রপ্তানিকারকদের অ্যামাজন, আলিবাবায় পণ্য প্রদর্শনের অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক
  • কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • কয়েন ও নোট সবই আছে, তবু ব্যবহার নেই চীনে; ‘বিলুপ্তির পথে’

জ্যাক মা-র অ্যান্ট গ্রুপকে চীনের প্রায় ১ বিলিয়ন ডলার জরিমানা

২০২০ সালের নভেম্বর মাসে অ্যান্ট গ্রুপের ৩৭ বিলিয়ন ডলার সমমূল্যের আইপিও শেষ মুহূর্তে এসে বাতিল ঘোষণা করে চীনা নিয়ন্ত্রক সংস্থা। একইসাথে প্রতিষ্ঠানটিকে পুনর্গঠন করতে নানা উদ্যোগ গ্রহণে বাধ্য করা হয়। 
সিএনএন
08 July, 2023, 10:45 am
Last modified: 08 July, 2023, 11:24 am
ছবি: এএফপি

জ্যাক মা প্রতিষ্ঠিত আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যান্ট গ্রুপকে প্রায় ৯৯৪ মিলিয়ন মার্কিন ডলার (৭.১ বিলিয়ন ইউয়ান) জরিমানা করেছে চীন। মূলত ভোক্তা সুরক্ষা এবং কর্পোরেট আইন সম্পর্কিত নিয়ম ভঙ্গ করার অভিযোগে এ সিদ্ধান্ত নিয়েছে দেশটির শীর্ষ আর্থিক নিয়ন্ত্রক প্রতিষ্ঠান।

চীনা সিকিউরিটিস রেগুলেটরি কমিশন, দ্য পিপলস ব্যাংক অফ চায়না ও দ্য ন্যাশনাল ফাইনান্সিয়াল রেগুলেটরি অ্যাডমিনিস্ট্রেশন এ সম্পর্কিত একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছে। 

বিবৃতিতে অ্যান্ট গ্রুপের বিরুদ্ধে ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স, পেমেন্টস, অ্যান্টি-মানি লন্ডারিং ও তহবিল বিক্রয়ের ক্ষেত্রে করা ব্যবসায়িক কার্যক্রমে নিয়ম ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।  

অন্যদিকে অ্যান্ট গ্রুপের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়, "আমরা আন্তরিকতার সাথে জরিমানার শর্তাবলী মেনে চলব। একইসাথে ভবিষ্যতে বিদ্যমান আইনগুলো মেনে চলার চেষ্টা করবো।"

ফিনটেক জায়ান্ট অ্যান্ট গ্রুপ হচ্ছে ই-কমার্স জায়ান্ট আলিবাবার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। এটিও ধনকুবের জ্যাক মা কর্তৃক প্রতিষ্ঠিত একটি কোম্পানি।  

জরিমানার পর অবশ্য গতকাল (শুক্রবার) আলিবাবার শেয়ারের মূল্যে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গিয়েছে। কেননা এতে করে বিনিয়োগকারীরা ধারণা করছেন, এর মধ্য দিয়ে ফিনটেক প্রতিষ্ঠানটিতে বছরের পর বছর ধরে চলা নিয়ন্ত্রণ জটিলতার অবসান ঘটবে; যার প্রভাব পড়বে অন্য সংশ্লিষ্ট কোম্পানিগুলোতে।

এদিকে গত কয়েক বছর ধরেই বড় প্রাইভেট প্রতিষ্ঠানগুলোতে সরকারি নিয়ন্ত্রণে আনতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করছে বেইজিং। তারই সূত্র ধরে ২০২০ সালের মাঝামাঝিতে অ্যান্ট গ্রুপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। 

২০২০ সালের নভেম্বর মাসে অ্যান্ট গ্রুপের ৩৭ বিলিয়ন ডলার সমমূল্যের আইপিও শেষ মুহূর্তে এসে বাতিল ঘোষণা করে চীনা নিয়ন্ত্রণ সংস্থা। একইসাথে প্রতিষ্ঠানটিকে পুনর্গঠন করতে নানা উদ্যোগ গ্রহণে বাধ্য করা হয়। 

ঘটনাটির পর থেকেই অ্যান্ট গ্রুপ ব্যাপক ব্যবসায়িক পুনর্গঠনের মধ্য দিয়ে যাচ্ছে। এর মধ্যে প্রতিষ্ঠানটিকে একটি আর্থিক হোল্ডিং কোম্পানিতে রুপান্তর করা অন্যতম। 

অভিযোগ রয়েছে যে, চীনের ক্ষমতাসীন দল কমিউনিস্ট পার্টি দেশটিতে বেশি শক্তিশালী হয়ে যাওয়া প্রাইভেট এন্টারপ্রাইজগুলোকে নিয়ন্ত্রণে আনতে এ বিধি-নিষেধ ও জরিমানা আরোপ করছে।  

যার ফলশ্রুতিতে ২০২১ সালে এপ্রিল মাসে আলিবাবাকে রেকর্ড ২.৫ বিলিয়ন ডলারের জরিমানা করে চীন। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে 'মনোপলি ব্যবসা' চালানোর অভিযোগ এনে বিপুল অঙ্কের এ জরিমানা করা হয়।  

দ্য পিপলস ব্যাংক অফ চায়নার কমিউনিস্ট পার্টি মনোনীত কর্মকর্তা গুও শুকিং গত জানুয়ারিতে অবশ্য জানান, অর্থনৈতিক প্রবৃদ্ধি, চাকরি ও দেশের বাইরে চীনের প্রতিযোগিতা বৃদ্ধিতে প্রাইভেট কোম্পানিগুলো ওপর চলমান সরকারি বিধি-নিষেধ শিথিল করা হবে। 

একইসাথে গত জানুয়ারিতেই অ্যান্ট গ্রুপের নিয়ন্ত্রণ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন প্রতিষ্ঠাতা জ্যাক মা। সরে দাঁড়ানোর আগে গ্রুপটির ৫০ শতাংশের বেশি মালিকানা ছিল তার দখলে। এছাড়াও নিয়ন্ত্রক সংস্থাকে সন্তুষ্ট করতে ব্যবসায়িক কার্যক্রম পুনর্গঠন করে অ্যান্ট। 

এমনকি আলিবাবা নিজেদের ব্যবসায়িক কার্যক্রমকে ছয়টি আলাদা ইউনিটে ভাগ করার ঘোষণা প্রদান করে। প্রতিটি ইউনিটে নিজস্ব প্রধান নির্বাহী নিয়োগ এবং পরিচালনা পর্ষদ দ্বারা পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

অন্যদিকে সম্প্রতি বিপুল অঙ্কের জরিমানার তালিকায় অ্যান্ট গ্রুপ ছাড়াও রয়েছে টেনপে এর নাম। টেনসেন্টের এ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মটিকে ৪১৫ মিলিয়ন মার্কিন ডলার (৩ বিলিয়ন ইউয়ান) জরিমানা করেছে চীন। 

সম্প্রতি নীরবে ঢাকায় ঝটিকা সফর করে গেছেন চীনা ই-কমার্স জায়ান্ট আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা। গত ২৬-২৭ জুন ২০ ঘণ্টার সফরে ঢাকায় আসেন তিনি। 

জ্যাক মা-র মালিকানাধীন আলিবাবা গ্রুপ বাংলাদেশের বৃহত্তম মোবাইল আর্থিক সেবাদাতা (এমএফএস) বিকাশে বিনিয়োগ করেছে। এছাড়া বাংলাদেশের বৃহত্তম ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজও অধিগ্রহণ করেছে আলিবাবা। 

Related Topics

টপ নিউজ

আলিবাবা / জ্যাক মা / অ্যান্ট গ্রুপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: রয়টার্স
    বাংলাদেশ থেকে আসা হিন্দু-শিখ-জৈন শরণার্থীদের ৬ মাসের মধ্যে ভারতের নাগরিকত্ব দেয়া হবে: অমিত শাহ
  • প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
    তারেক রহমানের সম্ভাব্য সফর নিয়ে দেওয়া বিবৃতি এক ঘণ্টার মধ্যে প্রত্যাহার করল ভারত
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
  • একটি এলএনজি ট্যাংকার। ফাইল ছবি: রয়টার্স
    গানভরের সঙ্গে এলএনজি চুক্তি: শুরুতে চড়া দাম, দীর্ঘমেয়াদে সস্তার আশ্বাস
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয় ইরান, হরমুজ আমেরিকান ভূখণ্ড: ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    চট্টগ্রামে নিজ মাথায় গুলি করে সাবেক ব্যাংক কর্মকর্তার আত্মহত্যা

Related News

  • আলিবাবার সহায়তায় চীনের জন্য নিজস্ব এআই মডেল তৈরি করছে অ্যাপল
  • ‘চীনা সামরিক কোম্পানি’ তকমা দেওয়ায় মার্কিন প্রতিরক্ষা দপ্তরের বিরুদ্ধে মামলা করল আলিবাবা
  • রপ্তানিকারকদের অ্যামাজন, আলিবাবায় পণ্য প্রদর্শনের অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক
  • কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • কয়েন ও নোট সবই আছে, তবু ব্যবহার নেই চীনে; ‘বিলুপ্তির পথে’

Most Read

1
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বাংলাদেশ থেকে আসা হিন্দু-শিখ-জৈন শরণার্থীদের ৬ মাসের মধ্যে ভারতের নাগরিকত্ব দেয়া হবে: অমিত শাহ

2
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

তারেক রহমানের সম্ভাব্য সফর নিয়ে দেওয়া বিবৃতি এক ঘণ্টার মধ্যে প্রত্যাহার করল ভারত

3
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত

4
একটি এলএনজি ট্যাংকার। ফাইল ছবি: রয়টার্স
বাংলাদেশ

গানভরের সঙ্গে এলএনজি চুক্তি: শুরুতে চড়া দাম, দীর্ঘমেয়াদে সস্তার আশ্বাস

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয় ইরান, হরমুজ আমেরিকান ভূখণ্ড: ট্রাম্প

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রামে নিজ মাথায় গুলি করে সাবেক ব্যাংক কর্মকর্তার আত্মহত্যা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net