Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 11, 2026
উড়িষ্যায় ট্রেন দুর্ঘটনায় নিহত কমপক্ষে ২৮৮, আহত ৮৫০

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
02 June, 2023, 11:40 pm
Last modified: 03 June, 2023, 12:06 pm

Related News

  • ‘সিইসি পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে’: কাল যন্তর মন্তরে আবার কর্মসূচি ঘোষণা সিজেপির  
  • দিল্লিতে আদালতের নির্দেশ না মেনে মেট্রো-ট্রেন বন্ধের অভিযোগ: কাল সুপ্রিম কোর্টে শুনানি 
  • দিল্লিতে সিজেপির বিক্ষোভে আটক প্রায় ছয় হাজার; ছাড়া পেলেন কেজরিওয়াল, মমতা, নেহা বোরা
  • প্রধান বিচারপতির হস্তক্ষেপে ছাড়া পেলেন নয়াদিল্লিতে সুপ্রিম কোর্টের বাইরে আটক আইনজীবীরা
  • সব পুলিশ নামিয়ে দিন, সবাইকে গ্রেপ্তার করুন: মোদিকে রাহুল গান্ধী  

উড়িষ্যায় ট্রেন দুর্ঘটনায় নিহত কমপক্ষে ২৮৮, আহত ৮৫০

মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 
টিবিএস ডেস্ক
02 June, 2023, 11:40 pm
Last modified: 03 June, 2023, 12:06 pm
ছবি / রয়টার্স

ভারতের উড়িষ্যায় করমণ্ডল এক্সপ্রেস নামক একটি ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় কমপক্ষে ২৮৮ জন নিহত ও ৮৫০ জন আহত হয়েছেন। খবর বিবিসি'র।

উড়িষ্যার বাহানাগা স্টেশনের কাছে শালিমার-চেন্নাই রুটের করমণ্ডল এক্সপ্রেস ট্রেনটি একটি মালগাড়ির সঙ্গে সংঘর্ষের পর চারটি বগি লাইনচ্যুত হয়।

উদ্ধার অভিযানে ঘটনাস্থলে ভারতের জাতীয় বিপর্যয় মোকাবেলা দল (এনডিআরএফ)-এর তিনটি দল, উড়িষ্যার বিপর্যয় মোকাবেলা দল-এর চারটি দল এবং এ পর্যন্ত  ২০০টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, উড়িষ্যার মুখ্যসচিব প্রদীপ জেনা জানিয়েছেন, ১০০ জন ডাক্তারের পাশাপাশি প্রায় ৬০০ থেকে ৭০০ জন উদ্ধারকারী ঘটনাস্থলে কাজ করছেন।

আহতদের মধ্যে ১৩২ জনকে সোরো, গোপালপুর, ও খান্তপদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার কারণে বর্তমানে ওই রেলপথের আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

দুর্ঘটনায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোক প্রকাশ করেছেন। তিনি জানান, তার সরকার উড়িষ্যা সরকারের সঙ্গে সমন্বয় করছে।

ছবি: টুইটার/সুতীর্থ বিশ্বাস

মমতা ব্যানার্জি জানান, 'উদ্ধারকাজ, যাবতীয় সহায়তা প্রদানের ব্যবস্থা করা হচ্ছে। উড়িষ্যা সরকার এবং রেল কর্তৃপক্ষের সঙ্গে যাবতীয় সাহায্য করতে পাঁচ-ছয় সদস্যের দল পাঠাচ্ছি। আমি ব্যক্তিগতভাবে পুরো বিষয়টির ওপর নজরদারি চালাচ্ছি।'

এই ভয়াবহ দুর্ঘটনায় শোকবার্তা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

তিনি টুইট করে লেখেন, 'উড়িষ্যার ট্রেন দুর্ঘটনায় মর্মাহত। এই দুঃখের সময়ে আমার সমবেদনা রয়েছে শোকাহত পরিবারের সঙ্গে।'

দুর্ঘটনায় ক্ষতির শিকার হওয়াদের সমস্ত রকমের সাহায্য করা হবে বলে জানান প্রধানমন্ত্রী।

দেশটির কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো জানিয়েছেন, 'দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ১০ লাখ, গুরুতর আহতদের পরিবারকে দুই লাখ ও অল্প আঘাতগ্রস্তদের পরিবারকে ৫০ হাজার টাকার ক্ষতিপূরণ দেওয়া হবে।'

এছাড়া এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনাক।

Related Topics

টপ নিউজ

উড়িষ্যা / ভারত / ট্রেন দুর্ঘটনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
    রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল
  • ছবি: সংগৃহীত
    ‘ডিআইজি’ পরিচয়ে বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহার: অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
  • গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
    চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য
  • সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
    কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার
  • নাভানেথেম নাভি পিল্লাই ও ডোনাল্ড ট্রাম্প। ইলাস্ট্রেশন: টিবিএস
    ‘আপনারা আরও হাততালি দিলে পুরস্কারটা ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে পারি’: শান্তিতে নোবেল জয়ের পর ট্রাম্পকে খোঁচা পিল্লাইয়ের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির

Related News

  • ‘সিইসি পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে’: কাল যন্তর মন্তরে আবার কর্মসূচি ঘোষণা সিজেপির  
  • দিল্লিতে আদালতের নির্দেশ না মেনে মেট্রো-ট্রেন বন্ধের অভিযোগ: কাল সুপ্রিম কোর্টে শুনানি 
  • দিল্লিতে সিজেপির বিক্ষোভে আটক প্রায় ছয় হাজার; ছাড়া পেলেন কেজরিওয়াল, মমতা, নেহা বোরা
  • প্রধান বিচারপতির হস্তক্ষেপে ছাড়া পেলেন নয়াদিল্লিতে সুপ্রিম কোর্টের বাইরে আটক আইনজীবীরা
  • সব পুলিশ নামিয়ে দিন, সবাইকে গ্রেপ্তার করুন: মোদিকে রাহুল গান্ধী  

Most Read

1
রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ডিআইজি’ পরিচয়ে বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহার: অতিরিক্ত ডিআইজি বরখাস্ত

3
গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
ফিচার

চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য

4
সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

5
নাভানেথেম নাভি পিল্লাই ও ডোনাল্ড ট্রাম্প। ইলাস্ট্রেশন: টিবিএস
আন্তর্জাতিক

‘আপনারা আরও হাততালি দিলে পুরস্কারটা ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে পারি’: শান্তিতে নোবেল জয়ের পর ট্রাম্পকে খোঁচা পিল্লাইয়ের

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net