Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 03, 2026
ডিজইনফরমেশন প্রতিরোধে ইইউ’র ঐচ্ছিক নিয়মাবলি থেকে সরে দাঁড়াল টুইটার

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
28 May, 2023, 09:30 pm
Last modified: 28 May, 2023, 09:38 pm

Related News

  • ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস
  • ফের ট্রাম্প প্রশাসনে ফিরছেন ইলন মাস্ক, কাজ করবেন পেন্টাগনের ভবিষ্যৎ যুদ্ধকৌশল নিয়ে
  • বিলিয়নিয়ারদের মহাকাশ যাত্রা!   
  • কানাডার পর ইইউর ‘সহযোগী সদস্য’ হতে পারে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডও, ইইউ পার্লামেন্ট প্রেসিডেন্টের ইঙ্গিত
  • ১৩ বছরের কম বয়সীদের সামাজিক মাধ্যম ব্যবহার নিষিদ্ধের প্রস্তাব ইউরোপীয় ইউনিয়নের

ডিজইনফরমেশন প্রতিরোধে ইইউ’র ঐচ্ছিক নিয়মাবলি থেকে সরে দাঁড়াল টুইটার

ভুয়া খবর ও ডিজইনফরমেশন ছড়িয়ে কেউ যেন মুনাফা অর্জন না করতে পারে, সে লক্ষ্যে গত বছরের জুনে ইইউ তাদের এ নিয়মাবলি চালু করেছিল। টুইটার আপাতত এটি থেকে সরে গেলেও আগামী ২৫ আগস্টের পর থেকে ইইউ’র ডিএসএ (ডিজিটাল সার্ভিসেস অ্যাক্ট) নামক আইন মেনে চলতে হবে ইলন মাস্কের প্রতিষ্ঠানকে।
টিবিএস ডেস্ক
28 May, 2023, 09:30 pm
Last modified: 28 May, 2023, 09:38 pm
এ মাসের শুরুতে প্যারিসে ইলন মাস্ক। ছবি: ইপিএ

ডিজইনফরমেশন ছড়ানো বন্ধের লড়াইয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ঐচ্ছিক নিয়মাবলি থেকে সরে দাঁড়িয়েছে টুইটার। খবর বিবিসি'র।

ইইউ'র অভ্যন্তরীণ মার্কেট কমিশনার থিয়েরি ব্রেটন টুইটারে এ খবর জানিয়েছেন। তবে সতর্ক করে দিয়ে তিনি আরও জানিয়েছেন, সামনে নতুন আইনে এ নিয়মাবলি পালনে বাধ্য থাকতে হবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে।

'দায়বদ্ধতা আছেই। আপনি সরে যেতে পারেন, তবে পালাতে পারবেন না,' টুইটারে লেখেন তিনি।

আগামী ২৫ আগস্ট থেকে ইইউতে টুইটারকে আইনগতভাবে ডিজইনফরমেশনের বিরুদ্ধে সক্রিয় থাকতে হবে বলে জানান থিয়েরি ব্রেটন।

তবে বিষয়টি নিয়ে টু্‌ইটার এখনো নিজের কোনো অবস্থান বা মন্তব্য জানায়নি।

ছোট-বড় মিলিয়ে কয়েক ডজন প্রযুক্তি প্রতিষ্ঠান ইইউ'র এই ডিজইনফরমেশন কোড মেনে চলার ব্যাপারে অঙ্গীকার করেছে। এ তালিকায় আছে ফেসবুক ও টিকটকের মালিক প্রতিষ্ঠান মেটা, টিকটক, গুগল, মাইক্রোসফট, ও টুইচ।

ভুয়া খবর ও ডিজইনফরমেশন ছড়িয়ে কেউ যেন মুনাফা অর্জন না করতে পারে, সে লক্ষ্যে গত বছরের জুনে ইইউ তাদের এ নিয়মাবলি চালু করেছিল।

যেসব প্রতিষ্ঠান এসব নিয়মাবলি মেনে চলতে রাজি হয়েছে, সেগুলো চাইলে নিজেরাই ঠিক করতে পারবে তারা কী ধরনের কাজ করবে। এসব কাজের মধ্যে হতে পারে ফ্যাক্ট-চেকারদের সঙ্গে সহযোগিতামূলক উদ্যোগ বা রাজনৈতিক বিজ্ঞাপনের ওপর নজর রাখা।

ইলন মাস্ক টুইটারের নেতৃত্বে আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মটিতে কনটেন্টের ওপর মডারেশন অনেকটাই কমে গেছে। এর ফলে ডিজইনফরমেশন বেড়ে গেছে বলে মনে করেন সমালোচকেরা।

এক সময় সংঘবদ্ধ ডিজইনফরমেশন ক্যাম্পেইন রোধে টুইটারের আলাদা একটি দল ছিল। কিন্তু বিশেষজ্ঞ ও টুইটারের কর্মীরা বলেছেন, এ বিশেষজ্ঞদলের বেশিরভাগ পদত্যাগ করেছেন বা ছাঁটাইয়ের শিকার হয়েছেন।

ঐচ্ছিক এ নিয়মাবলির পাশাপাশি ইইউ ডিজিটাল সার্ভিসেস অ্যাক্ট (ডিএসএ) নামক নতুন একটি আইন চালু করেছে।

আগামী ২৫ আগস্ট থেকে ইউরোপীয় ইউনিয়নে মাসে ৪৫ মিলিয়ন সক্রিয় ব্যবহারকারী থাকা প্ল্যাটফর্মগুলোকে ডিএসএ-এর ধারাগুলো আইনগতভাবে মেনে চলতে হবে। এ ধরনের প্ল্যাটফর্মের তালিকায় টুইটারও রয়েছে।

Related Topics

টপ নিউজ

টুইটার / ইলন মাস্ক / ইউরোপীয় ইউনিয়ন / ডিসইনফরমেশন / ভুয়া তথ্য / ইইউ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা
    ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা
  • পাখির চোখে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল। ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
    এনসিটির পর এবার সিসিটিও যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে, দায়িত্ব পাচ্ছে সৌদির আরএসজিটিআই
  • নিউইয়র্কে প্রথমবারের মতো আয়োজিত ‘ইনভেস্ট বাংলাদেশ’ অনুষ্ঠানে এম ক্যাপিটালের চেয়ারম্যান ড. আহসান এইচ মনসুর এবং ড. মুহাম্মদ ইউনূস । সেখানেই ‘ডাকছে বাংলাদেশ’ উদ্যোগটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ছবি: সংগৃহীত
    দেশে প্রবাসী বিনিয়োগ আনতে ১০০ কোটি ডলারের তহবিল গঠনের ঘোষণা আহসান এইচ মনসুরের এম ক্যাপিটালের
  • ছবি: রয়টার্স
    আমার আইকিউ সবচেয়ে বেশি; আমার চাচা এমআইটিতে পড়াতেন, তার কাছ থেকে পেয়েছি: ট্রাম্প
  • মেজর (অব.) আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত
    ‘ঘাড় ধরে বের করে দেব’: বিমানবন্দরে হুমকি, জামায়াত নেতা আখতারের বিরুদ্ধে মামলা
  • ছবি: টিবিএস
    প্যাকেটজাত চিনি ও বোতলজাত তেলের সংকট, বাড়ছে ডিম-মুরগি-সবজির দাম

Related News

  • ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস
  • ফের ট্রাম্প প্রশাসনে ফিরছেন ইলন মাস্ক, কাজ করবেন পেন্টাগনের ভবিষ্যৎ যুদ্ধকৌশল নিয়ে
  • বিলিয়নিয়ারদের মহাকাশ যাত্রা!   
  • কানাডার পর ইইউর ‘সহযোগী সদস্য’ হতে পারে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডও, ইইউ পার্লামেন্ট প্রেসিডেন্টের ইঙ্গিত
  • ১৩ বছরের কম বয়সীদের সামাজিক মাধ্যম ব্যবহার নিষিদ্ধের প্রস্তাব ইউরোপীয় ইউনিয়নের

Most Read

1
ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা
ফিচার

ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা

2
পাখির চোখে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল। ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

এনসিটির পর এবার সিসিটিও যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে, দায়িত্ব পাচ্ছে সৌদির আরএসজিটিআই

3
নিউইয়র্কে প্রথমবারের মতো আয়োজিত ‘ইনভেস্ট বাংলাদেশ’ অনুষ্ঠানে এম ক্যাপিটালের চেয়ারম্যান ড. আহসান এইচ মনসুর এবং ড. মুহাম্মদ ইউনূস । সেখানেই ‘ডাকছে বাংলাদেশ’ উদ্যোগটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ছবি: সংগৃহীত
অর্থনীতি

দেশে প্রবাসী বিনিয়োগ আনতে ১০০ কোটি ডলারের তহবিল গঠনের ঘোষণা আহসান এইচ মনসুরের এম ক্যাপিটালের

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমার আইকিউ সবচেয়ে বেশি; আমার চাচা এমআইটিতে পড়াতেন, তার কাছ থেকে পেয়েছি: ট্রাম্প

5
মেজর (অব.) আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ঘাড় ধরে বের করে দেব’: বিমানবন্দরে হুমকি, জামায়াত নেতা আখতারের বিরুদ্ধে মামলা

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

প্যাকেটজাত চিনি ও বোতলজাত তেলের সংকট, বাড়ছে ডিম-মুরগি-সবজির দাম

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net