Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 03, 2026
ব্রিটিশ রাজপরিবারের ‘করোনেশন চ্যাম্পিয়নস অ্যাওয়ার্ড’ পেলেন আলমগীর 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
09 May, 2023, 03:15 pm
Last modified: 09 May, 2023, 03:24 pm

Related News

  • সৌদি আরবে মিসাইল হামলায় এক বাংলাদেশি ও এক ভারতীয় নিহত
  • সংযুক্ত আরব আমিরাতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধপরিস্থিতি: প্রবাসী বাংলাদেশিদের সহায়তায় হটলাইন চালু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের
  • বন্ধের মুখে যুক্তরাজ্যের শতবর্ষী পুরনো ভারতীয় রেস্তোরাঁ, বাঁচাতে রাজা চার্লসের কাছে ২০ হাজার মানুষের আবেদন
  • সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ সদস্যসহ নিহত ৫ বাংলাদেশি

ব্রিটিশ রাজপরিবারের ‘করোনেশন চ্যাম্পিয়নস অ্যাওয়ার্ড’ পেলেন আলমগীর 

মোহাম্মদ আলমগীরের বাবা সামসু মিয়া বরাবরই ব্রিটিশ রাজপরিবারের ভক্ত ছিলেন। ছেলের এ অর্জনে তিনি ‘ভীষণ গর্বিত’ বলে নিজের অনুভূতি প্রকাশ করেছেন।
টিবিএস ডেস্ক
09 May, 2023, 03:15 pm
Last modified: 09 May, 2023, 03:24 pm
সামসু মিয়া (বামে) ও তার ছেলে মোহাম্মদ আলমগীর (ডানে)। ছবি: ইয়াহু নিউজ

৫০ বছর আগে বাংলাদেশ থেকে যুক্তরাজ্যের ওয়েলসে চলে গিয়েছিলেন মোহাম্মদ আলমগীর আহমেদের পরিবার। সম্প্রতি কার্ডিফের বাসিন্দা আলমগীর স্বেচ্ছাসেবামূলক কাজের জন্য 'করোনেশন চ্যাম্পিয়নস অ্যাওয়ার্ড' পেয়েছেন। খবর বিবিসির।

মোহাম্মদ আলমগীরের বাবা সামসু মিয়া বরাবরই ব্রিটিশ রাজপরিবারের ভক্ত ছিলেন। ছেলের এ অর্জনে তিনি 'ভীষণ গর্বিত' বলে নিজের অনুভূতি প্রকাশ করেছেন।

৬৭ বছর বয়সী সামসু মিয়া মঙ্গলবার বাকিংহাম প্যালেসে আয়োজিত গার্ডেন পার্টিতে অংশ নেবেন।

রাজপরিবারের আমন্ত্রণ নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে সামসু মিয়া বলেন, "আমি অনেক বেশি খুশি ও উচ্ছ্বসিত। আমি কখনো ভাবিনি যে সরাসরি রাজাকে দেখতে পারবো।"

বাংলাদেশের এক ছোট গ্রাম থেকে উঠে আসা সামসু মিয়া ১৯৬৯ সালে কার্ডিফে চলে যান। একই বছরে বর্তমান রাজা চার্লস ওয়েলসের প্রিন্স হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন।

সেই সময়ের কথা স্মরণ করে সামসু মিয়া বলেন, "আমি তখন রানি দ্বিতীয় এলিজাবেথ ও ওয়েলসের প্রিন্স চার্লসকে দেখেছিলাম। তারা আমাকে দেখে বলেছিল, 'হ্যালো, কেমন আছো?' আমি তখন খুব গর্বিত বোধ করেছিলাম। আমি রানি দ্বিতীয় এলিজাবেথ ও রাজা চার্লস, দুইজনকেই দেখেছি।"

অন্যদিকে অ্যাওয়ার্ডজয়ী মোহাম্মদ আলমগীর জানান, শৈশব থেকেই বাড়ির দেয়ালে নিজেদের ছবির পাশাপাশি ব্রিটিশ রাজপরিবারের ছবি দেখেছেন তিনি।

৪২ বছর বয়সী আলমগীরের একটি টেকনোলজি রিক্রুটমেন্ট কোম্পানি রয়েছে। তিনি ছাড়াও আরও ৫০০ জন করোনেশন চ্যাম্পিয়নস অ্যাওয়ার্ড লাভ করেছেন।

সামাজিক নানা কাজে অংশগ্রহণ থেকে শুরু করে শিশুদের সাথে স্বেচ্ছাসেবামূলক কাজ করায় মোহাম্মদ আলমগীরকে করোনেশন অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছে।

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে মোহাম্মদ আলমগীর বলেন, "এটা আমার জন্য খুব সম্মানের বিষয়। আমি পুরস্কারটি পেয়ে খুবই গর্বিত বোধ করছি। এটা অনেক বড় পদক্ষেপ কেননা কৃষ্ণাঙ্গ ও   জাতিগতভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা সচরাচর এমন অ্যাওয়ার্ড পান না।"

মোহাম্মদ আলমগীর আরও বলেন, "গার্ডেন পার্টিতে আমি এবং আমার বাবা উপস্থিত থাকবো। এটা দারুণ একটা অভিজ্ঞতা হবে। আমদের যদি সাথে রাজার দেখা নাও হয়, তবুও বেশ উপভোগ করবো।"

সামসু মিয়ার আরেক ছেলে ড. আবদুল-আজিম আহমেদের সাথেও ব্রিটিশ রাজপরিবারের যোগাযোগ রয়েছে। তিনি ওয়েলস মুসলিম কাউন্সিলের জেনারেল সেক্রেটারি। রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর সময় বর্তমান রাজা চার্লস ওয়েলসে আসার পর হাতেগোনা যে কয়েকজন মানুষ রাজা চার্লসের সাথে দেখা করতে পেরেছিলেন, তিনি তাদের একজন।

নিজের দুই সন্তান সম্পর্কে সামসু মিয়া বলেন, "আমার এক ছেলে রাজার সাথে দেখা করতে গিয়েছেন এবং আরেক ছেলে অ্যাওয়ার্ড গ্রহণ করতে যাচ্ছে। আমি খুবই আনন্দিত। আমি মনে করি যে এটা খুব চমৎকার একটা ব্যাপার।"

Related Topics

টপ নিউজ

অ্যাওয়ার্ড / ব্রিটিশ রাজপরিবার / বাংলাদেশি / ওয়েলস / রাজা চার্লস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনার পর ৯৮ অধ্যাদেশ বহালের সুপারিশ, পুনর্বিবেচনায় ২০টি
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মার্কিন এফ-৩৫ ভূপাতিতের ‘পাঠ’ ভাইরাল, ইরানকে চীনা প্রকৌশলীদের অনলাইনে পরামর্শ!
  • হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
    ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ
  • যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
    যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৩৮৭ টাকা
  • রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
    ইরানের বৃহত্তম ইস্পাত উৎপাদন কারখানায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা; যুদ্ধ বন্ধে পুতিন ও সালমানের ফোনালাপ

Related News

  • সৌদি আরবে মিসাইল হামলায় এক বাংলাদেশি ও এক ভারতীয় নিহত
  • সংযুক্ত আরব আমিরাতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধপরিস্থিতি: প্রবাসী বাংলাদেশিদের সহায়তায় হটলাইন চালু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের
  • বন্ধের মুখে যুক্তরাজ্যের শতবর্ষী পুরনো ভারতীয় রেস্তোরাঁ, বাঁচাতে রাজা চার্লসের কাছে ২০ হাজার মানুষের আবেদন
  • সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ সদস্যসহ নিহত ৫ বাংলাদেশি

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১৩৩ অধ্যাদেশ পর্যালোচনার পর ৯৮ অধ্যাদেশ বহালের সুপারিশ, পুনর্বিবেচনায় ২০টি

2
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন এফ-৩৫ ভূপাতিতের ‘পাঠ’ ভাইরাল, ইরানকে চীনা প্রকৌশলীদের অনলাইনে পরামর্শ!

3
হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
আন্তর্জাতিক

ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ

4
যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
আন্তর্জাতিক

যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৩৮৭ টাকা

6
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের বৃহত্তম ইস্পাত উৎপাদন কারখানায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা; যুদ্ধ বন্ধে পুতিন ও সালমানের ফোনালাপ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net