Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 05, 2026
‘অনেক কিছু শিখতে পেরেছি’, স্টারশিপ উৎক্ষেপণ বিফল হলেও আশাবাদী মাস্ক

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
21 April, 2023, 01:20 pm
Last modified: 21 April, 2023, 01:27 pm

Related News

  • ‘আপনার দ্বীপের সবচেয়ে উদ্দাম পার্টি কবে?’—এপস্টিনের সঙ্গে মাস্কের ‘সখ্য’, প্রকাশ্যে নতুন নথি
  • মহাকাশে এআই ডেটা সেন্টার: কেন এই অদ্ভুত পরিকল্পনা ইলন মাস্কের?
  • ইরানে আন্দোলন দমনে কঠিন নিরাপত্তা পরীক্ষার মুখে মাস্কের স্টারলিংক
  • গ্রক দিয়ে অশ্লীল ছবি তৈরির অভিযোগ, মাস্কের এক্সএআই-র বিরুদ্ধে তার সন্তানের মায়ের মামলা
  • ইরানে ফ্রি ইন্টারনেট সুবিধা পাচ্ছেন স্টারলিংক ব্যবহারকারীরা: দাবি মানবাধিকার সংস্থার

‘অনেক কিছু শিখতে পেরেছি’, স্টারশিপ উৎক্ষেপণ বিফল হলেও আশাবাদী মাস্ক

বিস্ফোরিত স্টারশিপের উচ্চতা ৩৯৪ ফুট, যা স্ট্যাচু অফ লিবার্টির চেয়েও ৯০ ফুট বেশি উঁচু।
টিবিএস ডেস্ক
21 April, 2023, 01:20 pm
Last modified: 21 April, 2023, 01:27 pm
ছবি- সংগৃহীত

গতকাল বৃহস্পতিবার উৎক্ষেপণের মাত্র তিন মিনিট পরই বিস্ফোরণে ধ্বংস হয়ে যায় এ যাবৎকালে তৈরি হওয়া সবচেয়ে শক্তিশালী মহাকাশযান স্পেসএক্স-এর স্টারশিপ। কিন্তু এই বিফল উৎক্ষেপণের পরও আশাবাদী ইলন মাস্ক ও তার কোম্পানি স্পেসএক্স। খবর বিবিসির।

স্টারশিপ বিস্ফোরিত হলেও একে ব্যর্থতা বলে মানতে নারাজ স্পেসএক্স। তাদের বক্তব্য, মহাকাশযানটি যে মাটি থেকে ঠিকঠাক ভাবে উৎক্ষেপণ করা গিয়েছে, সেটি যে লঞ্চ প্যাডেই বিস্ফোরণে ধ্বংস হয়ে যায়নি, একেই বড় সাফল্য বলে মনে করছে তারা।

এমনকি এ ঘটনার পর স্পেসএক্সের কর্মীদের শুভেচ্ছাও জানিয়েছেন কোম্পানির কর্ণধার ইলন মাস্ক। টুইটে তিনি লিখেন, "কয়েক মাসের মধ্যেই পরবর্তী পরীক্ষামূলক লঞ্চ হবে। আজকের উৎক্ষেপণ থেকে এ নিয়ে অনেক কিছু শেখা সম্ভব হয়েছে।"

Congrats @SpaceX team on an exciting test launch of Starship!

Learned a lot for next test launch in a few months. pic.twitter.com/gswdFut1dK— Elon Musk (@elonmusk) April 20, 2023

স্পেসএক্স মূলত এমন একটি মহাকাশযান তৈরি করতে চাইছে, যা বার বার ব্যবহার করা যাবে।

বিস্ফোরিত স্টারশিপের উচ্চতা ৩৯৪ ফুট, যা স্ট্যাচু অফ লিবার্টির চেয়েও ৯০ ফুট বেশি উঁচু। এই মহাকাশযানে ৩৩টি শক্তিশালী র‌্যাপ্টর ইঞ্জিন আছে।

এদিকে স্পেসএক্স এক বিবৃতিতে জানিয়েছে, "এই ধরনের পরীক্ষামূলক উৎক্ষেপণের মাধ্যমে আমরা যা শিখি, তা থেকেই সাফল্য আসে।"

তারা আরো বলে, "আমরা আজ রকেট এবং এর গ্রাউন্ড সিস্টেম সম্পর্কে প্রচুর পরিমাণে শিখেছি যা স্টারশিপের ভবিষ্যতের ফ্লাইটগুলোতে আমাদের কাজে উন্নতি আনতে সাহায্য করবে।"

Related Topics

টপ নিউজ

ইলন মাস্ক / স্টারশিপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আব্বাস আরাগচি।ছবি: সংগৃহীত
    উপসাগরীয় দেশগুলোতে ‘জীবনের অবসান ঘটাবে’ তেজস্ক্রিয় বিকিরণ: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
  • ফাইল ছবি/সংগৃহীত
    প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার
  • মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
    প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
    কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর
  • ফাইল ছবি
    জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক
  • ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বিনিয়োগের বাধাগুলো দুর করতে ২ বছরের লক্ষ্যমাত্রা সরকারের, গঠিত হলো পরামর্শক কাউন্সিল

Related News

  • ‘আপনার দ্বীপের সবচেয়ে উদ্দাম পার্টি কবে?’—এপস্টিনের সঙ্গে মাস্কের ‘সখ্য’, প্রকাশ্যে নতুন নথি
  • মহাকাশে এআই ডেটা সেন্টার: কেন এই অদ্ভুত পরিকল্পনা ইলন মাস্কের?
  • ইরানে আন্দোলন দমনে কঠিন নিরাপত্তা পরীক্ষার মুখে মাস্কের স্টারলিংক
  • গ্রক দিয়ে অশ্লীল ছবি তৈরির অভিযোগ, মাস্কের এক্সএআই-র বিরুদ্ধে তার সন্তানের মায়ের মামলা
  • ইরানে ফ্রি ইন্টারনেট সুবিধা পাচ্ছেন স্টারলিংক ব্যবহারকারীরা: দাবি মানবাধিকার সংস্থার

Most Read

1
আব্বাস আরাগচি।ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

উপসাগরীয় দেশগুলোতে ‘জীবনের অবসান ঘটাবে’ তেজস্ক্রিয় বিকিরণ: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

2
ফাইল ছবি/সংগৃহীত
অর্থনীতি

প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার

3
মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না

4
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর

5
ফাইল ছবি
বাংলাদেশ

জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক

6
ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

বিনিয়োগের বাধাগুলো দুর করতে ২ বছরের লক্ষ্যমাত্রা সরকারের, গঠিত হলো পরামর্শক কাউন্সিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net