Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 31, 2026
অফিসে এসে কাজ করলে ক্যারিয়ার উন্নয়নে ২৫ শতাংশ বেশি সময় ব্যয় করতে পারেন কর্মীরা: গবেষণা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
11 April, 2023, 09:20 pm
Last modified: 11 April, 2023, 09:29 pm

Related News

  • কর্মক্ষেত্র ও শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ অধ্যাদেশ অনুমোদন
  • ‘বহুগামী পেশা’: বসের অগোচরেই একসঙ্গে একাধিক ফুলটাইম চাকরি!
  • অফিসে এআই ব্যবহার করছেন? ঝামেলা এড়াতে যেসব বিষয়ে খেয়াল রাখা জরুরি
  • রাসেল জায়েদীর হাতে তৈরি কাঠের চশমা যেভাবে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে
  • আমি যদি আরও বেশি পরিশ্রম করি, তুমি কি আমাকে ভালোবাসবে?

অফিসে এসে কাজ করলে ক্যারিয়ার উন্নয়নে ২৫ শতাংশ বেশি সময় ব্যয় করতে পারেন কর্মীরা: গবেষণা

যেসব কর্মীর সঙ্গে তাদের ম্যানেজারদের নিয়মিত দেখা হয়, তাদের পদোন্নতিও দ্রুত হয়।
টিবিএস ডেস্ক
11 April, 2023, 09:20 pm
Last modified: 11 April, 2023, 09:29 pm
প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত

কর্মস্থলে এসে কাজ করা কর্মীরা বাড়িতে অফিস করা কর্মীদের চেয়ে ২৫ শতাংশ বেশি সময় ক্যারিয়ার উন্নয়নমূলক কর্মকাণ্ডে ব্যয় করেন। করোনা মহামারি শুরু হওয়ার পর হোম-অফিস নিয়ে কাজ করা একদল অর্থনীতিবিদের বিশ্লেষণ করা তথ্য এমন ইঙ্গিত দিয়েছে। খবর ব্লুমবার্গ-এর।

যারা অফিসে এসে কাজ করেন, তারা সপ্তাহে ৪০ মিনিটের বেশি সময় অন্যদের পরামর্শ দেওয়া, প্রায় ২৫ মিনিট আনুষ্ঠানিক প্রশিক্ষণ ও আরও ১৫ মিনিট পেশাদার উন্নয়ন ও শিক্ষণীয় কার্যক্রমে অংশ নেন বলে ডব্লিউএফএইচ রিসার্চ নামক ওই অর্থনীতিবিদ দলটির তথ্যে জানা গেছে। এ দলে আছেন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ নিকোলাস ব্লুম।

মার্কিন যুক্তরাষ্ট্রের ২,৪০০-এর বেশি প্রাপ্তবয়স্ক কর্মীদের ওপর জরিপ চালিয়ে এ গবেষণাটি করা হয়েছে। এ জরিপে অংশ নেওয়া ব্যক্তিদের হোম-অফিস করার সুযোগ ছিল।

দীর্ঘদিন ধরেই ওয়াল স্ট্রিটের ব্যাংকগুলো কর্মীদের আরও বেশি অফিসে আনার লক্ষ্যে কর্পোরেট ক্যাম্পেইনের অগ্রভাগে ছিল। কিন্তু তাদের এ চেষ্টা কর্মীদের কর্মক্ষেত্রে নমনীয়তার দাবির সঙ্গে সাংঘর্ষিক হয়ে ওঠে।

এর আগে বসেরা অফিসে এসে কাজ তথা ইন-পার্সন মেন্টরিং ও পেশাদার উন্নয়নের সপক্ষে তাদের বক্তব্য উপস্থাপনের ক্ষেত্রে খুব বেশি শক্ত প্রমাণ দেখাতে পারেননি। কিন্তু এখন তাদের দাবিকে আরও শক্ত করার জন্য ডব্লিউএফএইচ রিসার্চ-এর প্রতিবেদনটি প্রকাশ পেল।

এর বাইরে আরও নতুন দুইটি গবেষণায়ও অফিসে এসে কাজের সুফলের কথা বলা হয়েছে। 'দ্য পাওয়ার অভ প্রক্সিমিটি' শীর্ষক একটি গবেষণার ফলাফল অনুযায়ী, অফিসে এসে কাজ করলে তার অসাধারণ প্রভাব পড়ে কর্মক্ষেত্রের প্রশিক্ষণের ওপর। আর এ প্রভাবটি তরুণ কর্মীদের ওপর আরও বেশি তাৎপর্যপূর্ণ বলে দাবি করা হয়েছে ওই গবেষণাটিতে।

'জ্যেষ্ঠ কর্মীরা অফিসে না এলে তা তরুণ কর্মীদের দক্ষতা অর্জনকে অবনমিত করতে পারে,' বলে নিজেদের প্রতিবেদনে মত প্রকাশ করেছেন ডব্লিউএফএইচ রিসার্চ-এর অর্থনীতিবিদেরা।

অন্যদিকে হার্ভার্ড বিজনেস স্কুল ও ইউনিভার্সিটি অভ ক্যালিফোর্নিয়া অ্যাট বার্কলির দুই গবেষকের আরেকটি গবেষণায় দেখা গেছে, যেসব কর্মীর সঙ্গে তাদের ম্যানেজারদের নিয়মিত দেখা হয়, তাদের পদোন্নতিও দ্রুত হয়। 'ম্যানেজারদের সঙ্গে কর্মীদের সামাজিক মিথস্ক্রিয়া কর্মীদের ক্যারিয়ারের জন্য সুবিধাজনক হতে পারে,' নিজেদের গবেষণায় লেখেন ওই দুই গবেষক।

Related Topics

টপ নিউজ

অফিস / হোম অফিস / কর্মক্ষেত্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
  • ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
    যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা
  • ছবি: সংগৃহীত
    মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
    ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
  • বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
    বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

Related News

  • কর্মক্ষেত্র ও শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ অধ্যাদেশ অনুমোদন
  • ‘বহুগামী পেশা’: বসের অগোচরেই একসঙ্গে একাধিক ফুলটাইম চাকরি!
  • অফিসে এআই ব্যবহার করছেন? ঝামেলা এড়াতে যেসব বিষয়ে খেয়াল রাখা জরুরি
  • রাসেল জায়েদীর হাতে তৈরি কাঠের চশমা যেভাবে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে
  • আমি যদি আরও বেশি পরিশ্রম করি, তুমি কি আমাকে ভালোবাসবে?

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার

2
ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

5
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

6
বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
অর্থনীতি

বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net