Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 27, 2026
জেরুজালেমের আল-আকসা মসজিদে ইসরায়েলি পুলিশের হামলা 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
05 April, 2023, 02:15 pm
Last modified: 05 April, 2023, 02:25 pm

Related News

  • ইরানের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের নতুন হামলা যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন: ইরান
  • সাংবাদিকদের ওপর হামলা: এবার সাভার থানার ওসি প্রত্যাহার
  • ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনায় মার্কিন হামলার পর ফের বেড়েছে তেলের দাম
  • ইরান যুদ্ধ শেষ হলে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে মুসলিম নেতাদের চাপ দিচ্ছেন ট্রাম্প, যোগ দিতে বলছেন আব্রাহাম অ্যাকর্ডে
  • কক্সবাজার আদালত প্রাঙ্গণে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, ২ জন গুলিবিদ্ধ

জেরুজালেমের আল-আকসা মসজিদে ইসরায়েলি পুলিশের হামলা 

বুধবার ভোরের আগে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা; যদিও ইসরায়েলি পুলিশ বলছে সেটি দাঙ্গার জবাব ছিল।
টিবিএস ডেস্ক
05 April, 2023, 02:15 pm
Last modified: 05 April, 2023, 02:25 pm
আল-আকসা মসজিদ প্রাঙ্গণে বসে আছেন জনৈক ফিলিস্তিনি নারী, পাশেই ইসরায়েলি বর্ডার পুলিশেরা; ২০২৩ সালের ৫ এপ্রিল তারিখের ছবি। ছবি: রয়টার্স

জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে কয়েক ডজন মুসলমানের ওপর হামলা চালিয়েছে ইসরায়েলি পুলিশ। বুধবার ভোরের আগে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা; যদিও ইসরায়েলি পুলিশ বলছে সেটি দাঙ্গার জবাব ছিল। খবর রয়টার্সের।

ইসরায়েলি পুলিশের এ হামলার প্রতিবাদে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরজুড়ে বিক্ষোভ শুরু হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহরগুলোতে সাইরেন বেজে ওঠার পর গাজা থেকে নয়টি রকেট ছোঁড়া হয়েছে।

গত বছরজুড়ে অধিকৃত পশ্চিম তীর ও জেরুজালেমে সহিংসতার মাত্রা বেড়েছে এবং চলতি মাসে উত্তেজনা আরও বেড়ে যেতে পারে উদ্বেগ বিরাজ করছে। কারণ মুসলিমদের পবিত্র রমজান মাস এবং ইহুদিদের নিস্তারপর্ব ও খ্রিস্টানদের ইস্টার একই সময়ে পড়েছে।

ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট জানিয়েছে, আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলি পুলিশের সঙ্গে সংঘর্ষে রাবার বুলেট ও লাঠিপেটায় সাত ফিলিস্তিনি আহত হয়েছেন।"আমি একটা চেয়ারে বসে কোরান

তেলাওয়াত করছিলাম। তারা সেখানে স্টান গ্রেনেড ছুঁড়ে মারে এবং একটা আমার বুকে এসে লাগে", মসজিদের বাইরে এক ফিলিস্তিনি বয়স্ক নারী কাঁদতে কাঁদতে রয়টার্সকে বলেন।

এক বিবৃতিতে ইসরায়েলি পুলিশ বলেছে, মুখোশধারী আন্দোলনকারীরা লাঠি, পটকা ও পাথর নিয়ে মসজিদের ভেতরে অবস্থান নিলে তারা প্রাঙ্গণটিতে প্রবেশ করতে বাধ্য হয়।

পুলিশ যখন প্রবেশ করে, আন্দোলনকারীদের একটি বড় দল মসজিদের ভেতর থেকে তাদের দিকে পাথর ও পটকা ছুঁড়ে মারে," বিবৃতিতে বলেছে ইসরায়েলি পুলিশ। এসময় এক ইসরায়েলি পুলিশ কর্মকর্তার পা জখম হয় বলেও দাবি করেছে তারা।

আল-আকসা মসজিদ নিয়ে বিরোধ সাম্প্রতিক বছরগুলোতে সহিংসতায় রূপ নিয়েছে। মুসুল্লিদের ওপর ইসরায়েলি পুলিশের এ হামলাকে অপরাধ হিসেবে আখ্যা দিয়ে এর নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি গোষ্ঠীগুলো।

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র নাবিল আবু রুদেইনেহ বলেন, "পবিত্র স্থানে রেড লাইন অতিক্রম না করার জন্য হুঁশিয়ারি দিচ্ছি আমরা। এটা বড় ধরনের বিস্ফোরণের দিকে নিয়ে যেতে পারে।"

পৃথক বিবৃতিতে জর্ডান ও মিশর আল আকসা মসজিদ প্রাঙ্গণে প্রার্থনারতদের ওপর ইসরায়েলি পুলিশের হামলার নিন্দা জানিয়েছে।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, পটকা ফাটানো হচ্ছে এবং পুলিশ মসজিদের ভেতরে লোকজনকে পেটাচ্ছে। যদিও এই ভিডিওগুলোর সত্যতা যাচাই করতে পারেনি রয়টার্স।

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, গাজা থেকে ইসরায়েলের দিকে ছোঁড়া নয়টি রকেটের মধ্যে চারটিকে বাধা দিয়ে ধ্বংস করা হয়েছে এবং অন্যগুলো খোলা জায়গায় পড়ে বিস্ফোরিত হয়েছে।  

Related Topics

টপ নিউজ

জেরুজালেম / আল-আকসা / মসজিদ / ইসরায়েল / পুলিশ / হামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি: রয়টার্স
    ‘এটা গ্রহণযোগ্য নয়’: ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান, আব্রাহাম অ্যাকর্ডসে সই করবে না পাকিস্তান
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অফশোর ঋণের সুদে আবারও ২০ শতাংশ কর আরোপের চিন্তা সরকারের
  • ইরানের বন্দর আব্বাস সৈকতের কাছে হরমুজ প্রণালিতে জাহাজ চলছে; ২২ মে,  ২০২৬। ছবি: রয়টার্স
    শান্তি চেষ্টার মাঝেই ইরানে নতুন করে হামলা চালাল যুক্তরাষ্ট্র
  • ২০২২ কাতার বিশ্বকাপে অংশ নেওয়া ইরানে জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র জায়গা না দিলেও মেক্সিকো থেকে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে ইরান: ক্লদিয়া শেনবাউম
  • এমকিউ-৯ রিপার ড্রোন। ফাইল ছবি: রয়টার্স
    আকাশসীমা লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রের ‘রিপার’ ড্রোন ভূপাতিত, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি—দাবি ইরানের
  • ছবি: ইউএনবি
    এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা, টার্গেটে গাড়িচালকরা

Related News

  • ইরানের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের নতুন হামলা যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন: ইরান
  • সাংবাদিকদের ওপর হামলা: এবার সাভার থানার ওসি প্রত্যাহার
  • ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনায় মার্কিন হামলার পর ফের বেড়েছে তেলের দাম
  • ইরান যুদ্ধ শেষ হলে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে মুসলিম নেতাদের চাপ দিচ্ছেন ট্রাম্প, যোগ দিতে বলছেন আব্রাহাম অ্যাকর্ডে
  • কক্সবাজার আদালত প্রাঙ্গণে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, ২ জন গুলিবিদ্ধ

Most Read

1
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘এটা গ্রহণযোগ্য নয়’: ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান, আব্রাহাম অ্যাকর্ডসে সই করবে না পাকিস্তান

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অফশোর ঋণের সুদে আবারও ২০ শতাংশ কর আরোপের চিন্তা সরকারের

3
ইরানের বন্দর আব্বাস সৈকতের কাছে হরমুজ প্রণালিতে জাহাজ চলছে; ২২ মে,  ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শান্তি চেষ্টার মাঝেই ইরানে নতুন করে হামলা চালাল যুক্তরাষ্ট্র

4
২০২২ কাতার বিশ্বকাপে অংশ নেওয়া ইরানে জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
খেলা

যুক্তরাষ্ট্র জায়গা না দিলেও মেক্সিকো থেকে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে ইরান: ক্লদিয়া শেনবাউম

5
এমকিউ-৯ রিপার ড্রোন। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আকাশসীমা লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রের ‘রিপার’ ড্রোন ভূপাতিত, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি—দাবি ইরানের

6
ছবি: ইউএনবি
বাংলাদেশ

এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা, টার্গেটে গাড়িচালকরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net