Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 16, 2026
রাশিয়ার পতাকা উড়িয়ে বাখমুত দখলের ঘোষণা ওয়াগনার প্রধানের

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
03 April, 2023, 12:45 pm
Last modified: 03 April, 2023, 01:03 pm

Related News

  • ইউক্রেনের ড্রোনের গতি কমানোর পেছনে মার্কিন সরকারের হাত থাকতে পারে, ইঙ্গিত মাস্কের
  • রাশিয়ার জ্বালানি স্থাপনায় হামলা না থামালে ইউক্রেনকে গোয়েন্দা তথ্য, অস্ত্র সরবরাহ বন্ধের হুমকি যুক্তরাষ্ট্রের
  • রাশিয়া ও ইউক্রেন জ্বালানি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে: দাবি ট্রাম্পের
  • উত্তর কোরিয়ার দুই সৈন্যকে দক্ষিণ কোরিয়া পাঠাল ইউক্রেন
  • বৈশ্বিক ডিজেল সংকট উল্লেখ করে ইউক্রেনকে রুশ শোধনাগারে হামলা বন্ধ করতে বললেন ট্রাম্প

রাশিয়ার পতাকা উড়িয়ে বাখমুত দখলের ঘোষণা ওয়াগনার প্রধানের

ইউক্রেনীয় কর্মকর্তা কিংবা প্রেসিডেন্ট জেলেনস্কির কাছ থেকে এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।
টিবিএস ডেস্ক
03 April, 2023, 12:45 pm
Last modified: 03 April, 2023, 01:03 pm
পাখির চোখে ইউক্রেনের যুদ্ধবিধ্বস্ত বাখমু শহর; ছবি-রয়টার্স

রাশিয়ার ভাড়াটে সৈন্য বাহিনী (পিএমসি) ওয়াগনারের প্রতিষ্ঠাতা, ইয়েভগেনি প্রিগোঝিন যুদ্ধে নতুন মাইলফলক অর্জনের ঘোষণা দিয়েছেন। রোববার ইউক্রেনের বাখমুত শহরের প্রশাসনিক ভবনের সামনে ভিডিও নিয়েছেন জানিয়ে তিনি ঘোষণা দেন, বাখমুত এখন রাশিয়ার নিয়ন্ত্রণে।

বোমা বিধ্বস্ত শহরটিকে ঘেরা এবং মাসের পর মাস এর দখলের চেষ্টায় রত প্রিগোঝিনের সেনারা বাখমুতের সিটি হলে রাশিয়ার একটি পতাকাও উত্তোলন করেছে বলে জানান তিনি। 

টেলিগ্রামে পোস্ট করা এক অডিও বার্তায় ইয়েভগেনি প্রিগোঝিন বলেন, "আইনিভাবেই বাখমুতের দখল নেয়া হয়েছে।"

রোববার বিকেলে সেন্ট পিটার্সবার্গের একটি ক্যাফেতে বোমা বিস্ফোরণে রাশিয়ান মিলিটারি ব্লগার ভ্লাদলেন তাতারস্কি নিহতের কয়েক ঘণ্টার মধ্যেই প্রিগোঝিনের এ ঘোষণা এলো।

যদিও ইউক্রেনীয় সেনারা এখনও পশ্চিমাঞ্চল ছাড়েনি বলে উল্লেখ করেন ওয়াগনার প্রধান।

তাছাড়া ইউক্রেনীয় কর্মকর্তা কিংবা প্রেসিডেন্ট জেলেনস্কির কাছ থেকে এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।

ভিডিওটিকে একটি 'স্টান্ট' হিসাবে প্রত্যাখ্যান করে ইউক্রেন বলছে, তাদের সেনাবাহিনীর হাতেই এখনও বাখমুতের দখল।

ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ বলেন, "শত্রুরা বাখমুতের ওপর আগ্রাসন বন্ধ করেনি। তবে ইউক্রেনীয় যোদ্ধারা সাহসের সাথে শহরটিকে রক্ষা করে যাচ্ছে; এখন পর্যন্ত তারা প্রচুর আক্রমণ প্রতিহত করেছে।"

ভলোদিমির জেলেনস্কিও রোববার রাতে দেওয়া এক বিবৃতিতে বলেছেন, "আমাদের সেনাদের ধন্যবাদ যারা আভদিভকা, মারিইঙ্কা এবং বাখমুতে যুদ্ধ করছেন। বিশেষ করে বাখমুতে, কারণ সেখানে এখন প্রচন্ড উত্তাপ।"  

এক বছর আগে রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের সময় বাখমুতের জনসংখ্যা ছিল প্রায় ৭০ হাজার। এ শহরের দখল নেওয়া হবে রাশিয়ার জন্য অন্যতম বড় সাফল্য।

গত বছর আক্রমণের শুরুতেই সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র এই শহরটির দখল নেয় রাশিয়া। পরে সেপ্টেম্বরে ইউক্রেন আবার শহরটির নিয়ন্ত্রণ নেয়। 

Related Topics

টপ নিউজ

বাখমুত / ইউক্রেন / রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২০২৫-২৬ অর্থবছরে রেকর্ড ২৩,৯৪৩ কোটি টাকা রাজস্ব বিএসআরএম গ্রুপের দুই প্রতিষ্ঠানের
    ২০২৫-২৬ অর্থবছরে রেকর্ড ২৩,৯৪৩ কোটি টাকা রাজস্ব বিএসআরএম গ্রুপের দুই প্রতিষ্ঠানের
  • কেটি যাকারায়া। ছবি: সিএনপি
    ‘আমার প্রেসিডেন্ট, দুঃখিত আমার স্বামী’: প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব
  • প্রতীকি ছবি: সংগৃহীত
    বাংলাদেশ, পাকিস্তানসহ ২৯ দেশের বিমানকর্মীদের ওপর ইসরায়েলের নিষেধাজ্ঞা মেনে চলবে এয়ার ফ্রান্স
  • ছবি: টিবিএস
    ফায়ার সার্ভিসের ২১ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে টঙ্গীর ওষুধ কারখানার আগুন
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    কুতুবজোমে ১৩ হাজার কোটি টাকার ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের প্রস্তাবে সায় দেয়নি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি
  • বাংলাদেশের একটি গ্রামের মাঠে সোলার প্যানেল। ফাইল ছবি: রেহমান আসাদ/টিবিএস
    সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে অর্থবিভাগ ও পিকেএসএফের ৫০০ কোটি টাকার চুক্তি সই

Related News

  • ইউক্রেনের ড্রোনের গতি কমানোর পেছনে মার্কিন সরকারের হাত থাকতে পারে, ইঙ্গিত মাস্কের
  • রাশিয়ার জ্বালানি স্থাপনায় হামলা না থামালে ইউক্রেনকে গোয়েন্দা তথ্য, অস্ত্র সরবরাহ বন্ধের হুমকি যুক্তরাষ্ট্রের
  • রাশিয়া ও ইউক্রেন জ্বালানি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে: দাবি ট্রাম্পের
  • উত্তর কোরিয়ার দুই সৈন্যকে দক্ষিণ কোরিয়া পাঠাল ইউক্রেন
  • বৈশ্বিক ডিজেল সংকট উল্লেখ করে ইউক্রেনকে রুশ শোধনাগারে হামলা বন্ধ করতে বললেন ট্রাম্প

Most Read

1
২০২৫-২৬ অর্থবছরে রেকর্ড ২৩,৯৪৩ কোটি টাকা রাজস্ব বিএসআরএম গ্রুপের দুই প্রতিষ্ঠানের
অর্থনীতি

২০২৫-২৬ অর্থবছরে রেকর্ড ২৩,৯৪৩ কোটি টাকা রাজস্ব বিএসআরএম গ্রুপের দুই প্রতিষ্ঠানের

2
কেটি যাকারায়া। ছবি: সিএনপি
আন্তর্জাতিক

‘আমার প্রেসিডেন্ট, দুঃখিত আমার স্বামী’: প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

3
প্রতীকি ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশ, পাকিস্তানসহ ২৯ দেশের বিমানকর্মীদের ওপর ইসরায়েলের নিষেধাজ্ঞা মেনে চলবে এয়ার ফ্রান্স

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফায়ার সার্ভিসের ২১ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে টঙ্গীর ওষুধ কারখানার আগুন

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কুতুবজোমে ১৩ হাজার কোটি টাকার ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের প্রস্তাবে সায় দেয়নি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি

6
বাংলাদেশের একটি গ্রামের মাঠে সোলার প্যানেল। ফাইল ছবি: রেহমান আসাদ/টিবিএস
বাংলাদেশ

সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে অর্থবিভাগ ও পিকেএসএফের ৫০০ কোটি টাকার চুক্তি সই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net