Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 12, 2026
রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ 

আন্তর্জাতিক

হিন্দুস্তান টাইমস
24 March, 2023, 03:35 pm
Last modified: 24 March, 2023, 03:40 pm

Related News

  • ‘কখনো সীমা, কখনো সুইটি’; হরিয়ানার ভোটার তালিকায় ২২ বার একই ব্রাজিলীয় মডেলের ছবি: রাহুল
  • মোদিকে নিয়ে কটূক্তি: পাটনায় কংগ্রেস-বিজেপি কর্মীদের সংঘর্ষ, কলকাতায় কংগ্রেস কার্যালয়ে হামলা
  • জয়শঙ্করকে প্রশ্ন রাহুলের, পাকিস্তানকে অপারেশন সিন্দুরের কথা আগেই জানিয়ে আমরা বিমান হারিয়েছি?
  • লোকসভায় বিরোধী দলনেতা হচ্ছেন রাহুল গান্ধী
  • নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সোনিয়া, রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর সাক্ষাৎ

রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ 

গতকালই গুজরাটের সুরাট জেলার দায়রা আদালত কংগ্রেস সাংসদকে দোষী সাব্যস্ত করে মানহানির মামলায় রাহুল গান্ধীকে দু'বছরের কারাদণ্ড এবং ১৫ হাজার টাকার জরিমানার সাজা শোনায়। তবে আপাতত এক মাসের জন্য রাহুলকে জামিন দেওয়া হয়েছে যাতে তিনি উচ্চ আদালতে এই নির্দেশের বিরুদ্ধে আবেদন জানাতে পারেন।
হিন্দুস্তান টাইমস
24 March, 2023, 03:35 pm
Last modified: 24 March, 2023, 03:40 pm
ফাইল ছবি

সাংসদ পদ খারিজ করা হলো ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধীর। গতকালই গুজরাটের আদালতের পক্ষ থেকে রাহুলকে দুই বছরের সাজা শোনানো হয়েছিল। এই আবহে আজ লোকসভার সচিবালয়ের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয় যে, রাহুল গান্ধীর সাংসদপদ খারিজ করা হয়েছে।

প্রসঙ্গত, গতকাল গুজরাটের সুরাট জেলার দায়রা আদালত কংগ্রেস সাংসদকে দোষী সাব্যস্ত করে মানহানির মামলায়। এই মামলায় রাহুল গান্ধীকে দু'বছরের কারাদণ্ড এবং ১৫ হাজার টাকার জরিমানার সাজা শোনায় আদালত। তবে আপাতত এক মাসের জন্য রাহুলকে জামিন দেওয়া হয়েছে যাতে তিনি উচ্চ আদালতে এই নির্দেশের বিরুদ্ধে আবেদন জানাতে পারেন। এই পরিস্থিতিতে রাহুল গান্ধীর সাংসদপদ নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। আজ সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বিজ্ঞপ্তি জারি করল ভারতীয় লোকসভার সচিবালয়।

উল্লেখ্য, আইন অনুযায়ী, কোনও জনপ্রতিনিধি যদি দুই বা তার অধিক বছরের জন্য কারাদণ্ডের সাজায় দণ্ডির হন, তবে তৎক্ষণাত তার পদ খারিজ হবে। এই আবহে রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ হয় আজ।

রাহুলের বিরুদ্ধে অপরাধমূলক মানহানির মামলা করেছিলেন গুজরাটের প্রাক্তন মন্ত্রী তথা বিজেপি বিধায়ক পূর্ণেন্দু মোদি। মামলাকারীর অভিযোগ ছিল, গোটা মোদি সম্প্রদায়কে অপমান করেছেন রাহুল। ভারতীয় দণ্ডবিধির ৪৯৯ এবং ৫০০ ধারায় রাহুলের বিরুদ্ধে মামলা হয়। গতকাল আদালত জানায়, রাহুল গান্ধীর বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত হয়েছে। তবে কারাদণ্ডের সাজার পরই রাহুল জামিন পেয়ে যান। আইন মেনে আজ সদস্যপদ খারিজ হলো রাহুলের।

এদিকে রাহুল দায়রা আদালতের এই নির্দেশিকার বিরুদ্ধে সরাসরি হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে যেতে পারবেন না, কারণ এটা ফৌজদারি মামলা ছিল।

উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের প্রচারের সময় এক জনসভায় ভারতের প্রধানমন্ত্রীকে আক্রমণ শানিয়ে রাহুল বলেছিলেন, 'সব মোদিরা কেন চোর হয়?' তিনি নরেন্দ্র মোদির সঙ্গে, নীরব মোদি, ললিত মোদিকে বোঝাতে এই মন্তব্য করেছিলেন। তবে এতে 'মোদি' পদবীর সকলের অপমান হয়েছে বলে অভিযোগ ওঠে। এই মর্মে সুরাটের এক আদালতে রাহুল গান্ধীর নামে মামলা হয়েছিল। সেই মামলারই রায় দান করে আদালতের তরফে জানানো হয়, রাহুল গান্ধী দোষী। 

Related Topics

টপ নিউজ

রাহুল গান্ধী / লোকসভা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আগে দেয়া থাকলে আবারও কি দিতে হবে হামের টিকা?
  • মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
    হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী
  • মহাখালীর ডিএনসিসি কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে হাম আক্রান্ত শিশুদের চিকিৎসা চলছে। ছবি: মেহেদি হাসান/ টিবিএস
    রোববার থেকে ৪ সিটি করপোরেশনে ১২ লাখ শিশুকে হামের টিকা দেয়া হবে
  • ছবি: সংগৃহীত
    নতুন ব্যাংকের লাইসেন্সের আবেদন সাহসিকতার সঙ্গে নাকচ করতে হবে: সালেহউদ্দিন আহমেদ
  • ফাইল ছবি: সংগৃহীত
    জিপিএ-৫ পাওয়া ৭২ শতাংশ শিক্ষার্থীই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ফেল

Related News

  • ‘কখনো সীমা, কখনো সুইটি’; হরিয়ানার ভোটার তালিকায় ২২ বার একই ব্রাজিলীয় মডেলের ছবি: রাহুল
  • মোদিকে নিয়ে কটূক্তি: পাটনায় কংগ্রেস-বিজেপি কর্মীদের সংঘর্ষ, কলকাতায় কংগ্রেস কার্যালয়ে হামলা
  • জয়শঙ্করকে প্রশ্ন রাহুলের, পাকিস্তানকে অপারেশন সিন্দুরের কথা আগেই জানিয়ে আমরা বিমান হারিয়েছি?
  • লোকসভায় বিরোধী দলনেতা হচ্ছেন রাহুল গান্ধী
  • নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সোনিয়া, রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর সাক্ষাৎ

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
মতামত

আগে দেয়া থাকলে আবারও কি দিতে হবে হামের টিকা?

2
মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের

3
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী

4
মহাখালীর ডিএনসিসি কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে হাম আক্রান্ত শিশুদের চিকিৎসা চলছে। ছবি: মেহেদি হাসান/ টিবিএস
বাংলাদেশ

রোববার থেকে ৪ সিটি করপোরেশনে ১২ লাখ শিশুকে হামের টিকা দেয়া হবে

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

নতুন ব্যাংকের লাইসেন্সের আবেদন সাহসিকতার সঙ্গে নাকচ করতে হবে: সালেহউদ্দিন আহমেদ

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জিপিএ-৫ পাওয়া ৭২ শতাংশ শিক্ষার্থীই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ফেল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net