Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
বিশ্বজুড়ে টয়লেট পেপারে বিষাক্ত ‘ফরেভার কেমিক্যালসের’ সন্ধান মিলল

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
15 March, 2023, 05:15 pm
Last modified: 15 March, 2023, 05:14 pm

Related News

  • কোটি কোটি টাকা খরচের পরও ঢাকার নদীগুলো মরছেই
  • বিরল খনিজের বৈশ্বিক চাহিদা, ধ্বংসের মুখে এশিয়ার অন্যতম নদী অববাহিকার পরিবেশ, জীবন-জীবিকা
  • প্লাস্টিক বর্জ্যে সমুদ্র দূষণ করা শীর্ষ দশ দেশের তালিকায় বাংলাদেশ: প্রতিবেদন
  • মেকআপ, শ্যাম্পু ও চুলের যত্নের পণ্যগুলিতে এখনও বিষাক্ত রাসায়নিক মিলছে
  • চট্টগ্রামের বাতাস ও পানিতে মাত্রাতিরিক্ত দূষণ, ঝুঁকিতে জনস্বাস্থ্য 

বিশ্বজুড়ে টয়লেট পেপারে বিষাক্ত ‘ফরেভার কেমিক্যালসের’ সন্ধান মিলল

টিবিএস ডেস্ক
15 March, 2023, 05:15 pm
Last modified: 15 March, 2023, 05:14 pm
ছবি: শাটারস্টক

নতুন এক গবেষণায় দেখা গেছে, টয়লেট পেপারে 'ফরেভার কেমিক্যালস' নামে পরিচিত বিষাক্ত পিএফএএস রাসায়নিক থাকে। টয়লেট ফ্ল্যাশ করলে টয়লেট পেপার পয়োনিষ্কাশন নালা দিয়ে বিভিন্ন পানির উৎসে পড়ে পানি দূষণের গুরুত্বপূর্ণ উৎস হতে পারে। খবর দ্য গার্ডিয়ান-এর।

একবার পানির সঙ্গে মিশে গেলে এ রাসায়নিক শেষে গিয়ে আবাদি জমিতে মেশে, অনেকসময় জলপথেও ছড়িয়ে পড়ে।

ওই গবেষণার লেখকরা লিখেছেন, টয়লেট পেপারকে পানি দূষণের অন্যতম সম্ভাব্য উৎস হিসেবে বিবেচনা করা উচিত।

পিএফএএস হলো প্রায় ১৪ হাজার রাসায়নিকের একটি শ্রেণি। যা অজস্র ভোক্তাপণ্য উৎপাদনে ব্যবহার করা হয়। এদেরকে 'ফরেভার কেমিক্যালস' বলার কারণ হলো, এরা সহজে ভাঙে না—এবং এরা ক্যানসার, লিভার ও কিডনির অসুখসহ অন্যান্য গুরুতর স্বাস্থ্য সমস্যার সঙ্গে যুক্ত।

গবেষণাটিতে উত্তর আমেরিকা, পশ্চিম ইউরোপ, আফ্রিকা, মধ্য আমেরিকা ও দক্ষিণ আমেরিকার ২১টি প্রধান ব্র্যান্ডের টয়লেট পেপার পরীক্ষা করা হয়। তবে ব্র্যান্ডগুলোর নাম জানানো হয়নি।

ইউনিভার্সিটি অভ ফ্লোরিডার পিয়ার-রিভিউড এই প্রতিবেদনে দূষিত টয়লেট পেপার ব্যবহার কীভাবে মানুষের স্বাস্থ্যে প্রভাব ফেলে, তা বিবেচনা করা হয়নি। ত্বকের মাধ্যমে শোষিত হয়ে পিএফএএফ শরীরে প্রবেশ করতে পারে। তবে টয়লেট পেপার দিয়ে মোছার সময়, পিএফএএফ কীভাবে দেহে প্রবেশ করে, তা নিয়ে কোনো গবেষণা হয়নি। 

তবে জ্যেষ্ঠ বিজ্ঞানী ডেভিড অ্যান্ড্রুজ বলেছেন, নতুন এই গবেষণায় পাওয়া তথ্য খতিয়ে দেখা উচিত।

যেসব ব্র্যান্ড রিসাইকেল করা কাগজ ব্যবহার করেছে, সেগুলোতে রিসাইকেল না করা কাগজ ব্যবহার করা ব্রান্ডগুলোর সমান পিএফএএস পাওয়া গেছে। ওই গবেষণার মূল লেখক জেক থম্পসন বলেন, টয়লেট পেপারে পিএফএএস এড়ানো সম্ভব না-ও হতে পারে। 

থম্পসন জানান, টয়লেট পেপার বানানোর সময় যন্ত্রপাতিতে লুব্রিক্যান্ট হিসেবে প্রায়ই পিএফএএস ব্যবহার করা হয়। 

গবেষকরা টয়লেট পেপারে ছয়টি পিএফএএস যৌগ পেয়েছেন। যৌগগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করা হয়নি। তবে অণ্ডকোষের সঙ্গে এসব যৌগের সংযোগ পাওয়া গেছে।

প্রতি বছর একজন আমেরিকান গড়ে ৫৭ পাউন্ড টয়লেট পেপার ব্যবহার করে। আর যুক্তরাষ্ট্রে প্রতি বছর ১৯ বিলিয়ন পাউন্ডের বেশি টয়লেট পেপার ফ্ল্যাশ করা হয়।

Related Topics

টপ নিউজ

টয়লেট পেপার / টয়লেট টিস্যু / টিস্যু পেপার / বিষাক্ত রাসায়নিক / দূষণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 
  • দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

Related News

  • কোটি কোটি টাকা খরচের পরও ঢাকার নদীগুলো মরছেই
  • বিরল খনিজের বৈশ্বিক চাহিদা, ধ্বংসের মুখে এশিয়ার অন্যতম নদী অববাহিকার পরিবেশ, জীবন-জীবিকা
  • প্লাস্টিক বর্জ্যে সমুদ্র দূষণ করা শীর্ষ দশ দেশের তালিকায় বাংলাদেশ: প্রতিবেদন
  • মেকআপ, শ্যাম্পু ও চুলের যত্নের পণ্যগুলিতে এখনও বিষাক্ত রাসায়নিক মিলছে
  • চট্টগ্রামের বাতাস ও পানিতে মাত্রাতিরিক্ত দূষণ, ঝুঁকিতে জনস্বাস্থ্য 

Most Read

1
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 

6
দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net