Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 01, 2026
চ্যাটজিপিটি ইন্টারনেটের মতই বিরাট এক উদ্ভাবন: বিল গেটস  

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
13 February, 2023, 08:10 pm
Last modified: 13 February, 2023, 08:14 pm

Related News

  • এপস্টিন কেলেঙ্কারি নিয়ে সমালোচনার মুখে ভারতের এআই সম্মেলন থেকে সরে দাঁড়ালেন বিল গেটস
  • ‘দাম্পত্য জীবনের কষ্টের স্মৃতি ফিরে আসে’—এপস্টিন নথিতে বিল গেটসের নাম আসার পর সাবেক স্ত্রী মেলিন্ডা
  • এপস্টিন নথিতে দাবি: রুশ তরুণীদের সঙ্গে সম্পর্কের পর যৌনবাহিত রোগে আক্রান্ত হন বিল গেটস
  • যৌন অপরাধী এপস্টিন সম্পর্কিত লাখ লাখ নথি প্রকাশ, ট্রাম্পের নাম এসেছে বহুবার
  • বিবাহবিচ্ছেদে মেলিন্ডাকে ৮ বিলিয়ন ডলার দিতে হলো বিল গেটসের

চ্যাটজিপিটি ইন্টারনেটের মতই বিরাট এক উদ্ভাবন: বিল গেটস  

“এতদিন কৃত্রিম বুদ্ধিমত্তা শুধু পড়তে ও লিখতে পারতো। কিন্তু কন্টেন্ট বুঝতে পারত না। তবে বর্তমানে চ্যাটজিপিটির মত প্রোগ্রাম ইনভয়েস কিংবা চিঠি লিখতে পারবে। এতে করে অফিসের কার্যক্রম আরও বেশি সহজ হবে।”
টিবিএস ডেস্ক
13 February, 2023, 08:10 pm
Last modified: 13 February, 2023, 08:14 pm
ছবি: মার্কা

গত বছরের নভেম্বর থেকে প্রযুক্তি দুনিয়ায় আলোড়ন সৃষ্টি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত চ্যাটবট প্রযুক্তি চ্যাটজিপিটি। ইতিমধ্যেই পৃথিবীর বহু বিখ্যাত ব্যক্তি নতুন এ উদ্ভাবন নিয়ে নিজেদের মতামত ব্যক্ত করছেন। এবার চ্যাটজিপিটি নিয়ে নিজের ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস।

গত শুক্রবার জার্মান বিজনেস ডেইলি হ্যান্ডেলব্লাটে প্রকাশিত এক সাক্ষাৎকারে বিল গেটস চ্যাটজিপিটির ভূয়সী প্রশংসা করেছেন। এ ধনকুবের জানান, প্রযুক্তি জগতে চ্যাটজিপিটি ইন্টারনেটের মতই বিরাট এক উদ্ভাবন। এই ধরণের উদ্ভাবন বিশ্বে পরিবর্তন আনতে কার্যকরী ভূমিকা রাখবে।      

একইসাথে এআই প্রযুক্তি ব্যবহারে অফিস সংক্রান্ত কার্যক্রম আরও সহজ হওয়ার যে সম্ভবনা, সে সম্পর্কেও একমত হয়েছে বিল গেটস। তিনি বলেন, "এতদিন কৃত্রিম বুদ্ধিমত্তা শুধু পড়তে ও লিখতে পারতো। কিন্তু কন্টেন্ট বুঝতে পারত না। তবে বর্তমানে চ্যাটজিপিটির মত প্রোগ্রাম ইনভয়েস কিংবা চিঠি লিখতে পারবে। এতে করে অফিসের কার্যক্রম আরও বেশি সহজ হবে।"

চ্যাটজিপিটি সম্পর্কে বিল গেটসের এ মতামতের পেছনে অনেকেই আবার মাইক্রোসফটের প্রতিষ্ঠাতার ব্যবসায়িক স্বার্থকে বড় করে দেখছেন। কেননা ২০১৯ সালে এই এআই কোম্পানিতে এক বিলিয়ন ডলার বিনিয়োগ করেছিল মাইক্রোসফট। এছাড়াও চ্যাটজিপিটির জনপ্রিয়তা দেখে সম্প্রতি এর সঙ্গে বিদ্যমান অংশীদারত্বের পরিধি আরও বাড়ানোর নীতি গ্রহণ করেছে মাইক্রোসফট। 

সম্প্রতি ওপেনএআই প্ল্যাটফর্ম চ্যাটজিপিটিতে আরও প্রায় ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে প্রযুক্তি জায়ান্ট এ কোম্পানিটি। একইসাথে মাইক্রোসফট তাদের সার্চ ইঞ্জিন 'বিং'-এ এআই প্রযুক্তিটি সংযুক্ত করার বিষয়ে কাজ করছে।

অন্যদিকে চ্যাটজিপিটি ব্যবহারকে নোয়াম চমস্কি স্রেফ 'অত্যাধুনিক চৌর্যবৃত্তি' এবং 'না শিখতে চাওয়ার রাস্তা' হিসেবে মনে করেন। এ ওপেন এআই চ্যাটবট সম্পর্কে চমস্কি বলেন, "দীর্ঘদিন ধরে অধ্যাপকদের কাছে শিক্ষার্থীরা চুরি করছে কি-না তা পরীক্ষা করার প্রোগ্রাম ছিল। এখন এটা আরও কঠিন হয়ে পড়বে, কারণ চুরি করা এখন আরও সহজ হয়ে গিয়েছে। এটাই শিক্ষাক্ষেত্রে এই প্রোগ্রামের একমাত্র অবদান।"

মাইক্রোসফটের প্রতিদ্বন্দ্বী হিসেবে বসে নেই প্রযুক্তি জায়ান্ট গুগল ও বাইদু। ইতিমধ্যেই গুগল চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী হিসেবে বাজারে এআই চ্যাটবট 'বার্ড' আনার ঘোষণা দিয়েছে। এছাড়াও প্রতিষ্ঠানটির সিইও সুন্দর পিচাই জানান, গুগল সার্চ ইঞ্জিনেও খুব শিগগিরই এআই চালিত চ্যাটবট সুবিধা সংযুক্ত করা হবে।

অন্যদিকে চীনের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন বাইদু 'আর্নি বট' নামের নিজস্ব ওপেন এআই চ্যাটবট আনার ঘোষণা দিয়েছে। একইসাথে ধীরে ধীরে এ চ্যাটবটকে নিজেদের সার্চ ইঞ্জিনের সাথে সমন্বয় করার কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি। 

সূত্র: বেনজিঙ্গাডটকম

Related Topics

টপ নিউজ

চ্যাটজিপিটি / ওপেনএআই / বিল গেটস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    জুলাইয়ে ৬ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নে অর্থ ছাড় দেবে অর্থ মন্ত্রণালয়: গভর্নর
  • গ্রাফিকস: টিবিএস
    জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান
  • ছবি: সংগৃহীত
    তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির
  • জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
    জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
  • মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

Related News

  • এপস্টিন কেলেঙ্কারি নিয়ে সমালোচনার মুখে ভারতের এআই সম্মেলন থেকে সরে দাঁড়ালেন বিল গেটস
  • ‘দাম্পত্য জীবনের কষ্টের স্মৃতি ফিরে আসে’—এপস্টিন নথিতে বিল গেটসের নাম আসার পর সাবেক স্ত্রী মেলিন্ডা
  • এপস্টিন নথিতে দাবি: রুশ তরুণীদের সঙ্গে সম্পর্কের পর যৌনবাহিত রোগে আক্রান্ত হন বিল গেটস
  • যৌন অপরাধী এপস্টিন সম্পর্কিত লাখ লাখ নথি প্রকাশ, ট্রাম্পের নাম এসেছে বহুবার
  • বিবাহবিচ্ছেদে মেলিন্ডাকে ৮ বিলিয়ন ডলার দিতে হলো বিল গেটসের

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
অর্থনীতি

জুলাইয়ে ৬ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নে অর্থ ছাড় দেবে অর্থ মন্ত্রণালয়: গভর্নর

2
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

5
জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
অর্থনীতি

জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট

6
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net