Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 20, 2026
মলদোভার আকাশ হয়ে ইউক্রেনে হামলা চালাল রাশিয়ান মিসাইল

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
10 February, 2023, 09:50 pm
Last modified: 10 February, 2023, 09:53 pm

Related News

  • রাশিয়ার অনলাইন ব্যবসা প্রতিষ্ঠানের গুদামে ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা, নিহত ৮
  • ড্রোন যুদ্ধের রূপকার ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ফেদোরভকে বরখাস্ত করলেন জেলেনস্কি
  • ইউক্রেনকে ‘স্টর্ম শ্যাডো’ ক্ষেপণাস্ত্রের ব্লুপ্রিন্ট দিল ফ্রান্স
  • পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী সিভিরিদেনকো
  • ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

মলদোভার আকাশ হয়ে ইউক্রেনে হামলা চালাল রাশিয়ান মিসাইল

রোমানিয়া জোর দিয়ে জানিয়েছে, রাশিয়ার কোনো মিসাইল 'কখনোই' রোমানিয়ার আকাশসীমায় প্রবেশ করেনি। কিন্তু টেলিগ্রাম-এর এক পোস্টে জেলেনস্কি দাবি করেন, রোমানিয়ায় রাশিয়ার মিসাইলের কারণে অনেকে 'হতাহত' হয়েছেন। যদিও তিনি কোনো সংখ্যা জানাননি।
টিবিএস ডেস্ক
10 February, 2023, 09:50 pm
Last modified: 10 February, 2023, 09:53 pm
শুক্রবার রাশিয়ার মিসাইল হামলার সময় মেট্রো স্টেশনে আশ্রয় নেন কিয়েভের বাসিন্দারা। ছবি: সংগৃহীত

মলদোভার আকাশসীমার মধ্য দিয়ে মিসাইল নিক্ষেপ করে ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেন ও মলদোভা কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। খবর বিবিসি'র।

ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, শুক্রবারের (১০ ফেব্রুয়ারি) 'বড়' আক্রমণে ৭১টি মিসাইল নিক্ষেপ করেছে রাশিয়া, যার মধ্যে ৬১টি ভূপাতিত করেছে এটি।

কিয়েভের একজন শীর্ষ জেনারেল বলেছেন, কিছু মিসাইল রোমানিয়ার ওপর দিয়েও উড়ে গেছে। তবে এ দাবি প্রত্যাখ্যান করেছে রোমানিয়া। পরে একই দাবি করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

জেলেনস্কি বলেন, মিসাইলগুলো ন্যাটোর প্রতি একটি 'চ্যালেঞ্জ'কে প্রতিনিধিত্ব করে। রোমানিয়া ন্যাটোর একটি সদস্য দেশ।

বিবিসি রাশিয়ার একজন মুখপাত্রের সঙ্গে বিষয়টি নিয়ে যোগাযোগ করলে তিনি এটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ব্যাপার বলে এড়িয়ে যান।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।

মলদোভা এ মিসাইল উড্ডয়নকে 'লঙ্ঘন' হিসেবে বর্ণনা করে রাশিয়ার রাষ্ট্রদূতকে ব্যাখ্যার জন্য তলব করেছে। এর আগে অক্টোবরে একই ঘটনার পরও এ কাজ করেছিল দেশটি।

রুশ মিসাইল মলদোভার আকাশ এমন দিনেই অতিক্রম করল, যেদিন অর্থনৈতিক টালমাটালের মাঝে দেশটির সরকার একযোগে পদত্যাগ করেছে।

অন্যদিকে, রোমানিয়া জোর দিয়ে জানিয়েছে, রাশিয়ার কোনো মিসাইল 'কখনোই' রোমানিয়ার আকাশসীমায় প্রবেশ করেনি।

কিন্তু টেলিগ্রাম-এর এক পোস্টে জেলেনস্কি দাবি করেন, রোমানিয়ায় রাশিয়ার মিসাইলের কারণে অনেকে 'হতাহত' হয়েছেন। যদিও তিনি কোনো সংখ্যা জানাননি।

ছয়টি অঞ্চলে বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে রাশিয়ার হামলার পর বর্তমানে ব্ল্যাকআউট চলছে ইউক্রেনে।

কেবল খারকিভের পূর্বাঞ্চলেই ১৫০,০০০টি বাড়ি বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় সাতজন আহত হয়েছেন।

Related Topics

টপ নিউজ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ / মলদোভা / রোমানিয়া / মিসাইল হামলা / ইউক্রেন / জেলেনস্কি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • নতুন থার্ড টার্মিনাল ঘিরে দেশের এয়ারলাইনগুলোর শত কোটি ডলারের রেকর্ড সম্প্রসারণ পরিকল্পনা
    নতুন থার্ড টার্মিনাল ঘিরে দেশের এয়ারলাইনগুলোর শত কোটি ডলারের রেকর্ড সম্প্রসারণ পরিকল্পনা
  • মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
    মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
  • ছবি: এপি
    নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি ‘ইরানে নেই’—দাবি সৌদি সংবাদমাধ্যমের
  • ছবি: টিবিএস
    সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের গুলশানের ১৮ কোটি টাকার দুটি ফ্ল্যাট ক্রোক করল দুদক
  • লামিন ইয়ামাল (বামে) ও হুলিয়ান আলভারেজ (ডানে) দুজনেই লা লিগার ক্লাবে খেলেন। ছবি: গেটি ইমেজেস
    বিশ্বকাপ ফাইনালে ২৪ জন খেলোয়াড়ই লা লিগার—এই সাফল্যের রহস্য কী?
  • ছবি: টিবিএস
    ২০২২ সালের বিশ্বকাপ সম্প্রচারে লুটপাট হয়েছে, এবার ঘাটতি মাত্র ৪-৫ কোটি টাকা: তথ্যমন্ত্রী

Related News

  • রাশিয়ার অনলাইন ব্যবসা প্রতিষ্ঠানের গুদামে ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা, নিহত ৮
  • ড্রোন যুদ্ধের রূপকার ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ফেদোরভকে বরখাস্ত করলেন জেলেনস্কি
  • ইউক্রেনকে ‘স্টর্ম শ্যাডো’ ক্ষেপণাস্ত্রের ব্লুপ্রিন্ট দিল ফ্রান্স
  • পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী সিভিরিদেনকো
  • ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

Most Read

1
নতুন থার্ড টার্মিনাল ঘিরে দেশের এয়ারলাইনগুলোর শত কোটি ডলারের রেকর্ড সম্প্রসারণ পরিকল্পনা
অর্থনীতি

নতুন থার্ড টার্মিনাল ঘিরে দেশের এয়ারলাইনগুলোর শত কোটি ডলারের রেকর্ড সম্প্রসারণ পরিকল্পনা

2
মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
অর্থনীতি

মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের

3
ছবি: এপি
আন্তর্জাতিক

নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি ‘ইরানে নেই’—দাবি সৌদি সংবাদমাধ্যমের

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের গুলশানের ১৮ কোটি টাকার দুটি ফ্ল্যাট ক্রোক করল দুদক

5
লামিন ইয়ামাল (বামে) ও হুলিয়ান আলভারেজ (ডানে) দুজনেই লা লিগার ক্লাবে খেলেন। ছবি: গেটি ইমেজেস
খেলা

বিশ্বকাপ ফাইনালে ২৪ জন খেলোয়াড়ই লা লিগার—এই সাফল্যের রহস্য কী?

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

২০২২ সালের বিশ্বকাপ সম্প্রচারে লুটপাট হয়েছে, এবার ঘাটতি মাত্র ৪-৫ কোটি টাকা: তথ্যমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net