Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 01, 2026
লাল নাকি সবুজ? চাকরি আছে কি নেই, যেভাবে বুঝলেন গুগল কর্মীরা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
25 January, 2023, 10:25 am
Last modified: 26 January, 2023, 09:42 am

Related News

  • শিশুদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি: যুক্তরাষ্ট্রে আইনি লড়াইয়ে হারল মেটা ও গুগল 
  • গুগল, মাইক্রোসফটসহ বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যপ্রাচ্য অবকাঠামো ইরানের ‘বৈধ লক্ষ্যবস্তু’ হতে পারে: আইআরজিসি
  • ওয়াশিংটন পোস্টে বড় ধরনের কর্মী ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩০০-র বেশি সাংবাদিক
  • ইউরোপ যেভাবে উদ্ভাবনের পথ আটকে দেয়
  • এআইয়ে বিনিয়োগ বাড়াতে ২০২৮ সালের মধ্যে ৬ হাজার কর্মী ছাঁটাই করবে এইচপি

লাল নাকি সবুজ? চাকরি আছে কি নেই, যেভাবে বুঝলেন গুগল কর্মীরা

লিঙ্কডইনের পোস্ট অনুসারে, নিউইয়র্কে কর্মরত গুগল কর্মীরা তাদের চাকরি আছে নাকি চলে গেছে, তা জানতে এক কঠিন পরীক্ষার মধ্য দিয়ে গিয়েছেন। গুগলের এই পরীক্ষাকে অনেকেই তুলনা করেছেন নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘স্কুইড গেম’-এর সঙ্গে।
টিবিএস ডেস্ক
25 January, 2023, 10:25 am
Last modified: 26 January, 2023, 09:42 am
ছবি / ইন্ডিয়া টুডে

কর্মস্থল থেকে ছাঁটাই হওয়ার অভিজ্ঞতা যে কারও জন্য বেদনাদায়ক। আর যখন সেই ছাঁটাই হয় একেবারেই হঠাৎ করে, তখন তা মেনে নেওয়া আরও বেশি কঠিন হয়ে ওঠে। যদিও কর্মী ছাঁটাইয়ের ভালো কোনো উপায় আদোতে নেই, তবে কিছু পদক্ষেপ ছাঁটাইয়ের সঙ্গে জড়িত অনিশ্চয়তাগুলোকে কিছুটা হলেও কমাতে পারে। এমনটিই হয়েছে মার্কিন টেকনোলোজি জায়ান্ট গুগলে। খবর ইন্ডিয়া টুডের। 

সম্প্রতি টুইটার, ফেসবুক, মাইক্রোসফটের পর কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছে গুগল। একসঙ্গে প্রায় ১২ হাজার কর্মী ছাঁটাই করেছে সংস্থাটি। তবে অন্যান্য সংস্থাগুলোর মতো করে নয়, এক অভিনব কায়দায় গুগল নিউইয়র্কের কর্মীরা জেনেছেন তাদের চাকরি আছে নাকি নেই। 

এক লিঙ্কডইন ব্যবহারকারীর পোস্ট অনুসারে, নিউইয়র্কে কর্মরত গুগল কর্মীরা তাদের চাকরি আছে নাকি চলে গেছে, তা জানতে এক কঠিন পরীক্ষার মধ্য দিয়ে গিয়েছেন। গুগলের এই পরীক্ষাকে অনেকেই তুলনা করেছেন নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ 'স্কুইড গেম'-এর সঙ্গে।

লিঙ্কডইনে পোস্টদাতা গুগলের সাবেক ওই কর্মী জানান, চাকরি আছে কিনা, তা বোঝার উপায় ছিল অফিসে ঢোকার 'অ্যাক্সেস পাস' পাঞ্চ করা। সেটি নিয়ে লাইনে দাঁড়াতে হয়েছিল। পাস পাঞ্চ করলে যদি সবুজ হয়, তাহলে চাকরি আছে; আর লাল হয়ে গেলে চাকরি নেই।

পোস্টটিতে তিনি লিখেছেন, "স্কুইড গেম নয়, এটিই বাস্তব। শুক্রবার সকালে নিউইয়র্ক অফিসে আসা গুগলের কর্মীরা তাদের পাস পরীক্ষার জন্য লাইনে দাঁড়িয়েছিলেন। পাঞ্চ করার পর যদি এটি সবুজ হয়, তাহলে আপনাকে প্রবেশের অনুমতি দেওয়া হবে; আর যদি লাল হয়ে যায়, তাহলে বুঝবেন আপনাকে ছাঁটাই করা হয়েছে।"

আগে থেকে কোনো নোটিশ না পাঠিয়েই অফিসের মেইল অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছিল বলে কর্মীরা নিজেদের চাকরির অবস্থা সম্পর্কে জানতেন না। এমনটিই উল্লেখ করেন ওই পোস্টদাতা।

এর আগে, এক বার্তায় নিউইয়র্ক অফিসের সমস্ত কর্মীকে ছাঁটাইয়ের ব্যাপারে জানিয়েছিলেন গুগলের সিইও সুন্দর পিচাই। ঘোষণা দিয়েছিলেন, ছাঁটাইয়ের পর ক্ষতিগ্রস্ত কর্মীদের 'সম্পূর্ণ দায়িত্ব' নেবে সংস্থা। যুক্তরাষ্ট্রে ছাঁটাই হওয়া কর্মীরা নোটিশ পর্ব চলাকালীন সম্পূর্ণ বেতন, ছাঁটাই সংক্রান্ত বিশেষ প্যাকেজ এবং তাদের নিজ নিজ চুক্তি অনুযায়ী বোনাস ও অন্যান্য সুবিধা পাবেন। আর যুক্তরাষ্ট্রের বাইরে ছাঁটাই হওয়া কর্মীদের সেসব দেশের আইন অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছিলেন সিইও। 
 
Related Topics

টপ নিউজ

গুগল / কর্মী ছাঁটাই / গুগলে কর্মী ছাঁটাই

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত
  • ছবি: টিবিএস
    আমি যেসব স্টুডেন্ট পড়াই তাদের ওপর কীভাবে গুলি চালাতে নির্দেশ দেব: আদালতে মামুন খালেদ
  • ছবি: সংগৃহীত
    অতি ধনীদের করহার বাড়িয়ে ৩৫% করার পরিকল্পনা এনবিআরের
  • ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
    ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না
  • ছবি: সংগৃহীত
    সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান
  • ছবি: সংগৃহীত
    তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

Related News

  • শিশুদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি: যুক্তরাষ্ট্রে আইনি লড়াইয়ে হারল মেটা ও গুগল 
  • গুগল, মাইক্রোসফটসহ বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যপ্রাচ্য অবকাঠামো ইরানের ‘বৈধ লক্ষ্যবস্তু’ হতে পারে: আইআরজিসি
  • ওয়াশিংটন পোস্টে বড় ধরনের কর্মী ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩০০-র বেশি সাংবাদিক
  • ইউরোপ যেভাবে উদ্ভাবনের পথ আটকে দেয়
  • এআইয়ে বিনিয়োগ বাড়াতে ২০২৮ সালের মধ্যে ৬ হাজার কর্মী ছাঁটাই করবে এইচপি

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি যেসব স্টুডেন্ট পড়াই তাদের ওপর কীভাবে গুলি চালাতে নির্দেশ দেব: আদালতে মামুন খালেদ

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

অতি ধনীদের করহার বাড়িয়ে ৩৫% করার পরিকল্পনা এনবিআরের

4
ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net