Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 25, 2026
৯৩ বছর বয়সে চতুর্থ বিয়ে করলেন চন্দ্রজয়ী অলড্রিন

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
22 January, 2023, 12:05 pm
Last modified: 22 January, 2023, 12:27 pm

Related News

  • পাগড়ি খুঁজছেন? আছে সঙ্গীতা শীলের ‘পাগড়ি বাঁধাই’
  • ব্রাহ্মণবাড়িয়ায় বিয়েতে দাওয়াত নিয়ে দুপক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত, আহত ১৫
  • ‘আমরা অনেক দিন ধরেই আলাদা আছি’: দ্বিতীয় স্ত্রী রোজার সঙ্গে বিচ্ছেদ নিয়ে তাহসান 
  • বিয়ে ও তালাক নিবন্ধন ডিজিটালাইজড করার নির্দেশ হাইকোর্টের
  • মাদার মেরি কামস টু মি—অরুন্ধতীর পালিয়ে ফেরা শৈশবের গল্প

৯৩ বছর বয়সে চতুর্থ বিয়ে করলেন চন্দ্রজয়ী অলড্রিন

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ঘনিষ্ঠ কয়েকজনকে নিয়ে ছোট্ট পরিসরে অ্যাঙ্কা ফোরের সাথে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন অলড্রিন।
টিবিএস ডেস্ক
22 January, 2023, 12:05 pm
Last modified: 22 January, 2023, 12:27 pm
ছবি-বিবিসি

১৯৬৯ সালের ২০ জুলাই চাঁদের বুকে অবতরণ করে ইতিহাস সৃষ্টি করেন নিল আর্মস্ট্রং। তার কিছুক্ষণ পরই মার্কিন মহাকাশ সংস্থা নাসার অ্যাপোলো-১১ চন্দ্রযান থেকে চাঁদে দ্বিতীয় ব্যক্তি হিসেবে পা রাখেন বাজ অলড্রিন। চন্দ্রপৃষ্ঠে হাঁটা এই অলড্রিন সম্প্রতি ৯৩ বছর বয়সে চতুর্থবারের মতো বিয়ের পিঁড়িতে বসেছেন। দীর্ঘদিনের প্রেমিকা ড. অ্যাঙ্কা ফোরকে (৬৩) বিয়ে করেছেন ইতিহাস সৃষ্টিকারী এ নভোচারী। খবর বিবিসির। 

গত শুক্রবার টুইটারে পোস্ট করে নিজেই এ তথ্য জানিয়েছেন অলড্রিন। চন্দ্রাভিযানের অন্যতম শরিক এ মহাকাশচারী টুইটারে লেখেন, "৯৩তম জন্মদিনে এবং যে দিনে আমি অ্যাভিয়েশনের জীবন্ত কিংবদন্তি হিসেবে সম্মানিত হলাম, সেদিনই দীর্ঘদিনের প্রেমিকা অ্যাঙ্কা ফোরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছি।" 

'পালিয়ে যাওয়া কিশোর-কিশোরীদের মতো' এ নবদম্পতি এখন রোমাঞ্চ অনুভব করছেন বলে জানিয়েছেন অলড্রিন। 

অ্যাঙ্কা ফোর বর্তমানে ‘বাজ অলড্রিন ভেঞ্চার্স’ এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট

টুইটারে অলড্রিনের শেয়ার করা পোস্টটি মিলিয়নেরও বেশি ভিউ হয়েছে। নেটিজেনরা অলড্রিন-ফোর দম্পতিকে জানিয়েছেন অভিনন্দন। অলড্রিনের করা পোস্টে এক নেটিজেন মন্তব্য করেছেন যে, "শুভ জন্মদিন বাজ। আপনার বিবাহের জন্য অভিনন্দন। আমি আপনার জন্য রোমাঞ্চিত। বরাবরের মতো আপনি নিজের ভিন্নধর্মী স্টাইলে এই কাজ করেছেন।" অন্য একজন লিখেছেন, "অভিনন্দন কর্নেল অলড্রিন! ৯৩-এ আপনার জীবন শুরু হল। এটাই সেরা ছিল।"

তবে প্রথমবার নয়; অলড্রিন এর আগেও তিনবার বিয়ে সেরেছেন। জোন আর্চারের সঙ্গে ১৯৫৪ সালে প্রথম বিয়ে করেন অলড্রিন। পোস্ট গ্র্যাজুয়েট স্তরে একসঙ্গে পড়াশোনা করেছেন তারা। বিয়ের ২০ বছর পর তাদের বিচ্ছেদ হয়। ১৯৭৫-এ অলড্রিন বিয়ে করেন বেভারলি ভ্যান জিলকে। বিয়ের মাত্র তিন বছর পর ১৯৭৮ সালে সম্পর্ক ভাঙে অলড্রিন-জিলের। এরপর তৃতীয় বার লোয়ি ড্রিগস ক্যাননের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অলড্রিন। তবে এ সম্পর্কও টেকেনি। ১৯৮৮ সালের বিয়ের সেই সম্পর্ক ভাঙে ২০১২-তে। এবার নিজের তৃতীয় বিয়ের দীর্ঘ ৩৪ বছর পর চতুর্থবারের মত বিয়ে করলেন চন্দ্রবিজয়ী এ নভোচারী।

১৯৬৯ সালের ২০ জুলাই চন্দ্রযান অ্যাপোলো-১১ তে বাজ অলড্রিন

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ঘনিষ্ঠ কয়েকজনকে নিয়ে ছোট্ট পরিসরে অ্যাঙ্কা ফোরের সাথে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন অলড্রিন। রোমানিয়ায় জন্ম নেওয়া ফোর বর্তমানে 'বাজ অলড্রিন ভেঞ্চার্স' এর নির্বাহী ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বরত আছেন। তিনি পিটর্সবুর্গ বিশ্ববিদ্যালয় থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি করেছেন।

একজন নভোচারী হিসাবে অলড্রিনের নিজের সাফল্যমণ্ডিত কর্মজীবনে তিনবার মহাকাশে হাঁটার অভিজ্ঞতা রয়েছে। শত শত উল্লেখযোগ্য অর্জনের পর ১৯৭১ সালে অবসরগ্রহণ করেন অলড্রিন। অ্যাপোলো ১১ মহাকাশযানে করে চন্দ্রাভিযানে যাওয়া তিন নভোচারীর মধ্যে বর্তমানে অলড্রিনই এখনও বেঁচে আছেন। 

 

Related Topics

টপ নিউজ

বাজ অলড্রিন / বিয়ে

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
    ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?
  • নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
    ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি
  • স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
    পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের
  • য়াপাও মুরুং। ছবি: সৌজন্যে প্রাপ্ত
    পাহাড়সম বাধা পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ম্রো শিক্ষার্থী য়াপাও মুরুং
  • ছবি: সংগৃহীত
    ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি

Related News

  • পাগড়ি খুঁজছেন? আছে সঙ্গীতা শীলের ‘পাগড়ি বাঁধাই’
  • ব্রাহ্মণবাড়িয়ায় বিয়েতে দাওয়াত নিয়ে দুপক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত, আহত ১৫
  • ‘আমরা অনেক দিন ধরেই আলাদা আছি’: দ্বিতীয় স্ত্রী রোজার সঙ্গে বিচ্ছেদ নিয়ে তাহসান 
  • বিয়ে ও তালাক নিবন্ধন ডিজিটালাইজড করার নির্দেশ হাইকোর্টের
  • মাদার মেরি কামস টু মি—অরুন্ধতীর পালিয়ে ফেরা শৈশবের গল্প

Most Read

1
পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?

2
নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি

3
স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

4
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের

5
য়াপাও মুরুং। ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

পাহাড়সম বাধা পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ম্রো শিক্ষার্থী য়াপাও মুরুং

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net