Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 30, 2026
নেপালে বিমান দুর্ঘটনা: জীবিত কাউকে উদ্ধারের সম্ভাবনা নেই, জানালো পুলিশ

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
16 January, 2023, 01:00 pm
Last modified: 17 January, 2023, 01:48 pm

Related News

  • জেন জি বিক্ষোভে নিহতের ঘটনায় নেপালের সাবেক প্রধানমন্ত্রী ওলি গ্রেপ্তার
  • সাবেক র‍্যাপশিল্পী মেয়র বালেন্দ্র শাহ কি নেপালের নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন?
  • নেপালের অনূঢ়া, রবি, বালেন শাহদের উত্থানের ধারায় বাংলাদেশ শামিল হতে পারলো না কেন?
  • নেপাল নির্বাচন: 'র‍্যাপার' বালেন শাহর দল আরএসপি ৪৫ আসনে এগিয়ে
  • নেপালের 'জেন জি' ভোটারদের স্বপ্ন এখন এক মিলেনিয়াল র‍্যাপারকে ঘিরে

নেপালে বিমান দুর্ঘটনা: জীবিত কাউকে উদ্ধারের সম্ভাবনা নেই, জানালো পুলিশ

ইতিমধ্যে বিমানটির ককপিট ভয়েস রেকর্ডার এবং ফ্লাইট ডেটা রেকর্ডার উভয়ই খুঁজে পাওয়া গেছে।
টিবিএস ডেস্ক
16 January, 2023, 01:00 pm
Last modified: 17 January, 2023, 01:48 pm

রোববার (১৫ জানুয়ারি) সকালে ৭২ জন যাত্রী নিয়ে কাঠমান্ডু থেকে পোখারা যাওয়ার পথে বিধ্বস্ত হয় নেপালের ইয়েতি এয়ারলাইন্সের একটি বিমান। এখন পর্যন্ত দুর্ঘটনাস্থল থেকে ৬৮টি মৃতদেহ উদ্ধার করা গিয়েছে। 

নেপালের পুলিশ প্রশাসন বলছে, দেশটির স্মরণকালের অন্যতম ভয়াবহ এই বিমান দুর্ঘটনায় জীবিত কাউকে উদ্ধারের আশা ক্রমশ ফিকে হয়ে আসছে।    

মুখপাত্র টেক প্রসাদ রাই বিবিসিকে বলেন, "কারও বেঁচে থাকার সম্ভাবনা নেই বললেই চলে।" 

কী কারণে বিমানটি বিধ্বস্ত হলো তা এখনও স্পষ্ট নয়। নিখোঁজ চারজনের জন্য আজ উদ্ধারকারীরা আবারও অনুসন্ধান শুরু করেছে।

তবে বিমানটির ককপিট ভয়েস রেকর্ডার এবং ফ্লাইট ডেটা রেকর্ডার উভয়ই খুঁজে পাওয়া গেছে বলে জানা গেছে।

কাঠমান্ডু বিমানবন্দরের কর্মকর্তা টেকনাথ সিতৌলা বলেছেন, ব্ল্যাক বক্সগুলো ভাল অবস্থায় রয়েছে। বাইরে থেকে সেগুলো অক্ষত রয়েছে।  

কাঠমান্ডু পোস্টের তথ্য থেকে জানা যায়, বিমানের মোট ৭২ আরোহীর মধ্যে দুই শিশু, চারজন ক্রু সদস্য, পাঁচজন ভারতীয়, চারজন রাশিয়ান, একজন আইরিশ, দুইজন দক্ষিণ কোরিয়ার, একজন অস্ট্রেলিয়ান, একজন ফরাসি এবং একজন আর্জেন্টিনার নাগরিক ছিলেন।

এদিকে সোমবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে নেপাল; দুর্ঘটনার তদন্তের জন্য একটি সরকারি প্যানেল গঠন করা হয়েছে।  

নিহতদের মরদেহগুলো শনাক্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বার্তাসংস্থা রয়টার্সকে স্থানীয় বাসিন্দা অরুণ তমু বলেন, বিমানের অর্ধেক পাহাড়ের ধারে এবং বাকি অর্ধেক গিয়ে পড়ে সেতি নদীর ঘাটে।

বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গেই বিমানটিতে আগুন ধরে যায়।

বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, স্থানীয় সময় সকাল ১০টা ৫০ মিনিটে সেতি অঞ্চল থেকে বিমানবন্দরের সঙ্গে যোগাযোগ করেছিল বিমানটি। এর পরপরই এটি বিধ্বস্ত হয়। উড্ডয়নের (টেক-অফ) প্রায় ২০ মিনিটের মাথায় দুর্ঘটনাটি ঘটে। ধারণা করা হচ্ছে, বিমানটি তখন অবতরণের প্রস্তুতি নিচ্ছিল। কাঠমান্ডু থেকে পোখারা, দুই শহরের মধ্যে ফ্লাইটের সময় দূরত্ব মাত্র ২৫ মিনিট। 

এভিয়েশন সেফটি নেটওয়ার্কের তথ্য অনুসারে, ২০১৮ সালের মার্চে ইউএস-বাংলার বিমান দুর্ঘটনার পর এটিই নেপালের সবচেয়ে বড় প্রাণঘাতী বিমান দুর্ঘটনা। ঢাকা থেকে উড়ে যাওয়া ফ্লাইটটি কাঠমান্ডুতে  অবতরণের সময় বিধ্বস্ত হয়; সেই দুর্ঘটনায় বিমানে থাকা ৭১ জনের মধ্যে ৫১ জনই নিহত হয়েছিলেন।

২০০০ সাল থেকে এ পর্যন্ত নেপালে বিমান বা হেলিকপ্টার দুর্ঘটনায় কমপক্ষে ৩০৯ জন মারা গেছেন। হিমালয়ের দেশ নেপালে বিমান দুর্ঘটনার ঝুঁকি অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি; এখানে হঠাৎই আবহাওয়া পরিবর্তন হয়ে বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পারে।নিরাপত্তা উদ্বেগজনিত কারণ দেখিয়ে তাই, ২০১৩ সাল থেকে নেপালি এয়ারলাইন্সকে নিজেদের আকাশসীমায় নিষিদ্ধ করেছে ইউরোপীয় ইউনিয়ন। 

Related Topics

টপ নিউজ

নেপাল / নেপালে বিমান দুর্ঘটনা / বিমান দুর্ঘটনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
    যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
  • ভিক্টোরিয়ায় ট্রাম-ট্রেন-বাসে লাগবে না ভাড়া। ছবি: এপি
    জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন
  • ছবি: সংগৃহীত
    মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • ছবি: সংগৃহীত
    স্বপ্নের ৪১০ জিবি তথ্য ফাঁস: ৭ মাস পর থানায় জিডি করল কর্তৃপক্ষ
  • ‘খারগ দ্বীপ’। ইরানে সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের একটি লক্ষ্য এটি দখল করা। ছবি: রয়টার্স
    ‘ইরানি ফাঁদ’: স্থল সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের জন্য আত্মঘাতী হতে পারে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

Related News

  • জেন জি বিক্ষোভে নিহতের ঘটনায় নেপালের সাবেক প্রধানমন্ত্রী ওলি গ্রেপ্তার
  • সাবেক র‍্যাপশিল্পী মেয়র বালেন্দ্র শাহ কি নেপালের নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন?
  • নেপালের অনূঢ়া, রবি, বালেন শাহদের উত্থানের ধারায় বাংলাদেশ শামিল হতে পারলো না কেন?
  • নেপাল নির্বাচন: 'র‍্যাপার' বালেন শাহর দল আরএসপি ৪৫ আসনে এগিয়ে
  • নেপালের 'জেন জি' ভোটারদের স্বপ্ন এখন এক মিলেনিয়াল র‍্যাপারকে ঘিরে

Most Read

1
ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার

3
ভিক্টোরিয়ায় ট্রাম-ট্রেন-বাসে লাগবে না ভাড়া। ছবি: এপি
আন্তর্জাতিক

জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

স্বপ্নের ৪১০ জিবি তথ্য ফাঁস: ৭ মাস পর থানায় জিডি করল কর্তৃপক্ষ

6
‘খারগ দ্বীপ’। ইরানে সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের একটি লক্ষ্য এটি দখল করা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘ইরানি ফাঁদ’: স্থল সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের জন্য আত্মঘাতী হতে পারে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net