Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 19, 2026
বারাণসী-ঢাকা-আসাম: চালু হচ্ছে বিশ্বের দীর্ঘতম নদী ক্রুজ

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
07 January, 2023, 05:15 pm
Last modified: 07 January, 2023, 05:17 pm

Related News

  • পর্যটন খাতকে এগিয়ে নিতে ‘জাতীয় পর্যটন মহাপরিকল্পনা’ প্রণয়নের কাজ চলছে: প্রধানমন্ত্রী 
  • ঈদের ছুটিতে দেশীয় পর্যটনে প্রাণচাঞ্চল্য, হোটেল–মোটেলে ৫০–৭০ শতাংশ অগ্রিম বুকিং
  • ১৫ ট্রিলিয়ন ডলারের বৈশ্বিক পর্যটন অর্থনীতি: বাংলাদেশ কি সুযোগ গ্রহণে প্রস্তুত?
  • বড়দিন, দুই দিনের সরকারি ছুটিতে কুয়াকাটায় উপচে পড়া ভিড়
  • ভারতে পর্যটক গমনে শীর্ষ দেশের তালিকায় দ্বিতীয় স্থানে বাংলাদেশ

বারাণসী-ঢাকা-আসাম: চালু হচ্ছে বিশ্বের দীর্ঘতম নদী ক্রুজ

ক্রুজটি এই সফরে প্রায় ২৭টি নদী প্রণালির মধ্য দিয়ে যাবে এবং যাত্রাপথে ৫০টিরও বেশি স্টপেজে থামবে।
টিবিএস ডেস্ক
07 January, 2023, 05:15 pm
Last modified: 07 January, 2023, 05:17 pm
ছবি: টুইটার

ভারতে আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে একের পর এক উন্নয়ন প্রকল্প গ্রহণ করছে নরেদ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার। একইসাথে দেশটির একাধিক রাজ্যে হাজার হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করা হচ্ছে। তারই অংশ হিসেবে আগামী ১৩ জানুয়ারি বারাণসী থেকে আসাম পর্যন্ত বিশ্বের দীর্ঘতম নদী ক্রুজের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী। খবর হিন্দুস্তান টাইমস-এর। 

ক্রুজটি দীর্ঘ চার হাজার কিলোমিটার পথ অতিক্রম করবে। গোটা যাত্রাপথ সম্পন্ন করতে সময় লাগবে প্রায় ৫০ দিন। ক্রুজটি এই সফরে প্রায় ২৭টি নদী প্রণালির মধ্য দিয়ে যাবে এবং যাত্রাপথে ৫০টিরও বেশি স্টপেজে থামবে। স্টপেজগুলোর মধ্যে সুন্দরবন ডেল্টা, গঙ্গা আরতি, আসামের মায়ংয়ের কালো জাদু এবং কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের মতো পার্ক অন্যতম। 

নদী ক্রুজটি ১৩ জানুয়ারি যাত্রা শুরু করে গাজীপুর-বক্সার হয়ে ১৭ জানুয়ারি বিহারের পাটনায় পৌঁছবে। এরপর বৌদ্ধগয়া-নালন্দা-ফারাক্কা-মুর্শিদাবাদ হয়ে ২৯ জুন কলকাতায় পৌঁছবে। একদিন বিরতি নিয়ে পরদিনই ক্রুজটি পশ্চিমবঙ্গের সুন্দরবন অংশের নামখানা-সজনেখালি হয়ে তা সুন্দরবনের বাংলাদেশ অংশে প্রবেশ করবে। পরে সেটি মোংলা বন্দর-বাগেরহাট-মোড়েলগঞ্জ-বরিশাল-সোনারগাঁও হয়ে ৯ ফেব্রুয়ারি ঢাকায় পৌঁছবে।

এরপর আরিচা-টাঙ্গাইল-সিরাজগঞ্জ-চিলমারী-আসামের ধুবরি-গোয়ালপাড়া হয়ে ২০ ফেব্রুয়ারি গোয়াহাটিতে পৌঁছবে। পরে তা ২৬ ফেব্রুয়ারি মাজুলি আইল্যান্ড পৌঁছবে এবং ১ মার্চ আসামের ডিব্রুগড়ে গিয়ে তার যাত্রা শেষ করবে।

এ বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেদ্র মোদী বলেন, 'আগে জলপথ ব্যবহার করা হত বাণিজ্য ও পর্যটনের জন্য। সেজন্য নদীর ধারে জনবসতি গড়ে ওঠে। শিল্পও গড়ে ওঠে নদীর ধারে। সেই জলপথকে ব্যবহার করেই পর্যটকদের নতুন "উপহার" দিতে চলেছে কেন্দ্র সরকার।'

গঙ্গা বিলাস নামের এই ক্রুজের দৈর্ঘ্য ৬২.৫ মিটার ও প্রস্থ ১২.৮ মিটার। বিলাসবহুল এই ক্রুজটিতে মোট ৮০ জন যাত্রীর থাকার জন্য ১৮ টি কেবিন রয়েছে। নদীর বুকে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের জন্য ক্রুজটিতে আলাদা স্থান নির্দিষ্ট করে দিয়েছেন কর্তৃপক্ষ। ক্রুজটিতে এলইডি টিভি, স্মোক ডিটেক্টর, লাইফ জ্যাকেট, ফ্রেঞ্চ ব্যালকনি, স্পা ও ৪০ আসন বিশিষ্ট রেস্তোরাঁর মত সুযোগ সুবিধা রয়েছে। এছাড়াও পর্যটকদের বিনোদনের জন্য গানবাজনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। 

এ বিষয়ে ভারতের কেন্দ্রীয় জাহাজ ও নৌপরিবহন মন্ত্রী সর্বানন্দ সানোয়াল হিন্দুস্তান টাইমসকে বলেন, 'ক্রুজটি ভারত ও বাংলাদেশ উভয় দেশকেই বিশ্বের নদী ক্রুজ মানচিত্রে অন্তর্ভুক্ত করবে। ক্রুজ পরিষেবাসহ উপকূলীয় এবং নদী পরিবহনের উন্নয়ন সরকারের অন্যতম অগ্রাধিকার এবং দেশের বিপুল সম্ভাবনাকে কাজে লাগাতে এই অঞ্চলে এই জাতীয় আরও পরিষেবা চালু করা হবে।'

ক্রুজটি একটি বেসরকারি সংস্থা দ্বারা পরিচালিত হবে। ভ্রমণপথে ক্রুজটি বাংলাদেশ দিয়ে প্রায় ১,১০০ কিলোমিটার পথ পরিভ্রমণ করবে। মোট ৫০ দিনের যাত্রায় ক্রুজটি ১৫ দিন থাকবে বাংলাদেশে। ভারতের কেন্দ্র সরকার সম্প্রতি প্রায় ১০০টি জাতীয় জলপথ তৈরির পরিকল্পনা গ্রহণ করছে। এ জলপথগুলোতে কার্গো প্রবাহের পাশাপাশি বিশ্বমানের ক্রুজগুলি চালানো হবে।

Related Topics

টপ নিউজ

রিভার ক্রুজ / নদী ক্রুজ / পর্যটন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান
  • ছবি: টিবিএস
    চিফ হুইপকে নিয়ে ‘বিভ্রান্তিকর তথ্য’ প্রচার: কন্টেন্ট ক্রিয়েটর নাসিম কারাগারে
  • ফাইল ছবি/রয়টার্স
    হরমুজ আবার বন্ধ করে ইরান ‘একটু কিউট’ আচরণ করেছে, আলোচনা ‘খুব ভালো এগোচ্ছে’: ট্রাম্প
  • প্রতীকী ছবি: টিবিএস
    জ্বালানি তেলের দাম বাড়াল সরকার: ডিজেল ১১৫, পেট্রোল ১৩৫ ও অকটেন ১৪০ টাকা লিটার
  • তেহরানের রাস্তায় একজন ইরানি নারী হেঁটে যাচ্ছেন। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব পর্যালোচনা করছে ইরান, আপস না করার ঘোষণা; হরমুজে জাহাজে গুলি

Related News

  • পর্যটন খাতকে এগিয়ে নিতে ‘জাতীয় পর্যটন মহাপরিকল্পনা’ প্রণয়নের কাজ চলছে: প্রধানমন্ত্রী 
  • ঈদের ছুটিতে দেশীয় পর্যটনে প্রাণচাঞ্চল্য, হোটেল–মোটেলে ৫০–৭০ শতাংশ অগ্রিম বুকিং
  • ১৫ ট্রিলিয়ন ডলারের বৈশ্বিক পর্যটন অর্থনীতি: বাংলাদেশ কি সুযোগ গ্রহণে প্রস্তুত?
  • বড়দিন, দুই দিনের সরকারি ছুটিতে কুয়াকাটায় উপচে পড়া ভিড়
  • ভারতে পর্যটক গমনে শীর্ষ দেশের তালিকায় দ্বিতীয় স্থানে বাংলাদেশ

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু

2
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

চিফ হুইপকে নিয়ে ‘বিভ্রান্তিকর তথ্য’ প্রচার: কন্টেন্ট ক্রিয়েটর নাসিম কারাগারে

4
ফাইল ছবি/রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ আবার বন্ধ করে ইরান ‘একটু কিউট’ আচরণ করেছে, আলোচনা ‘খুব ভালো এগোচ্ছে’: ট্রাম্প

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

জ্বালানি তেলের দাম বাড়াল সরকার: ডিজেল ১১৫, পেট্রোল ১৩৫ ও অকটেন ১৪০ টাকা লিটার

6
তেহরানের রাস্তায় একজন ইরানি নারী হেঁটে যাচ্ছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব পর্যালোচনা করছে ইরান, আপস না করার ঘোষণা; হরমুজে জাহাজে গুলি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net