Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 15, 2026
দুর্নীতির দায়ে সু চির বিরুদ্ধে চূড়ান্ত রায় ঘোষণা, ৩৩ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক

ইউএনবি
30 December, 2022, 07:20 pm
Last modified: 30 December, 2022, 07:28 pm

Related News

  • অর্থ আত্মসাতের মামলা: ঢাকা ব্যাংকের সাবেক ৪ কর্মকর্তার ২০ বছরের কারাদণ্ড
  • আড়াই বছর পর প্রকাশ্যে অং সান সু চি, সামরিক সরকারের প্রকাশিত ছবিতে সুস্থ-স্বাভাবিক তিনি
  • জ্বালানি সংকট মোকাবিলায় মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আনতে চায় বাংলাদেশ
  • মালয়েশিয়া থেকে ৫ হাজার, বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
  • লন্ডন অচল করে দেওয়া সাইবার হামলায় জড়িত ব্রিটিশ-বাংলাদেশি হ্যাকারের কারাদণ্ড

দুর্নীতির দায়ে সু চির বিরুদ্ধে চূড়ান্ত রায় ঘোষণা, ৩৩ বছরের কারাদণ্ড

৭৭ বছর বয়সী সু চি অবৈধভাবে ওয়াকিটকি আমদানি ও নিজের কাছে রাখা, করোনাভাইরাস বিধিনিষেধ লঙ্ঘন, দেশের সরকারি গোপনীয়তা আইন লঙ্ঘন, রাষ্ট্রদ্রোহ ও নির্বাচনে জালিয়াতিসহ আরও কয়েকটি অপরাধের জন্য দোষী সাব্যস্ত হয়েছেন।
ইউএনবি
30 December, 2022, 07:20 pm
Last modified: 30 December, 2022, 07:28 pm
ছবি: ইউএনবি

সেনাশাসিত মিয়ানমারের একটি আদালত শুক্রবার দেশটির ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চিকে দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত করে চূড়ান্ত রায় ঘোষণা করেছেন। রাজনৈতিক বিভিন্ন মামলায় সু চিকে টানা ৩৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

একজন আইনি কর্মকর্তা বলেছেন, শুক্রবার শেষ হওয়া ফৌজদারি মামলাটি দুর্নীতিবিরোধী আইনের অধীনে পাঁচটি অপরাধের সঙ্গে জড়িত। মামলায় সু চিকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

তিনি জানান, এর আগেই সাতটি দুর্নীতির মামলায় তিনি দোষী সাব্যস্ত হয়েছেন। এগুলোতে সু চিকে মোট ২৬ বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল।

৭৭ বছর বয়সী সু চি অবৈধভাবে ওয়াকিটকি আমদানি ও নিজের কাছে রাখা, করোনাভাইরাস বিধিনিষেধ লঙ্ঘন, দেশের সরকারি গোপনীয়তা আইন লঙ্ঘন, রাষ্ট্রদ্রোহ ও নির্বাচনে জালিয়াতিসহ আরও কয়েকটি অপরাধের জন্য দোষী সাব্যস্ত হয়েছেন।

সু চির সমর্থক ও স্বাধীন বিশ্লেষকরা বলছেন, সু চি ও তার সহযোগীদের বিরুদ্ধে এসব অভিযোগ মূলত সামরিক বাহিনীর ক্ষমতা দখলকে বৈধতা দেয়ার একটি প্রচেষ্টা এবং ২০২৩ সালের নির্বাচনের আগে সু চিকে রাজনীতি থেকে সরানোর অপচেষ্টা।

তার সরকারের প্রধান ছিলেন সু চি। উইন মিন্ট, তার সরকারে প্রেসিডেন্ট ছিলেন, তিনিও একই মামলার অপর অভিযুক্ত।

ওই আইনী কর্মকর্তা বলেছেন, সু চিকে চারটি অভিযোগে তিন বছরের সাজা দেয়া হয়েছে এবং হেলিকপ্টার কেনার সঙ্গে সম্পর্কিত অভিযোগের জন্য চার বছরের সাজাসহ মোট সাত বছরের কারাদণ্ড দিয়েছেন। উইন মিন্টকেও একই কারাদণ্ড দেয়া হয়েছে।

যদিও আসামিরা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন এবং তার আইনজীবীরা আগামী দিনে আপিল করবেন বলে আশা করা হচ্ছে।

ওই কর্মকর্তা আরও বলেন, সু চি ও উইন মিন্ট দুজনেই সুস্থ আছেন বলে ধারণা করা হচ্ছে।

হিউম্যান রাইটস ওয়াচের ডেপুটি এশিয়া ডিরেক্টর ফিল রবার্টসন একটি ইমেলে দেয়া বিবৃতিতে বলেন, 'শুরু থেকে শেষ পর্যন্ত জান্তা তার (সু চির) বিরুদ্ধে মামলা সাজানোর জন্য যা কিছু প্রয়োজন তা পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে করে যাচ্ছে। আর সামরিক বাহিনী যা চাইবে, দেশটির ক্যাঙ্গারু আদালত শাস্তির সেই রায়ই দেবে।'

সামরিক সরকারের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, 'বিচার প্রক্রিয়া শেষ হওয়ার পর পরিস্থিতির ওপর নির্ভর করে, আমরা কীভাবে এগিয়ে যেতে হবে তা বিবেচনা করব।'

রবার্টসন বলেন, বয়সের কারণে সু চির ৩৩ বছরের কারাদণ্ড 'তার জন্য যাবজ্জীবন কারাদণ্ডের সমান'।

তিনি বলেন, 'মিয়ানমার জান্তার প্রহসনমূলক, সম্পূর্ণ অন্যায্য অভিযোগ এবং অং সান সুচির বিরুদ্ধে দোষী সাব্যস্ত করা রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত শাস্তির সমান। তাকে সারাজীবন কারাগারে আটকে রাখার জন্য এসব করা হয়েছে।'

মিয়ানমারের স্বাধীনতার নায়ক জেনারেল অং সানের মেয়ে সু চি ১৯৮৯ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত রাজনৈতিক বন্দী হিসেবে প্রায় ১৫ বছর কাটিয়েছেন।

মিয়ানমারে সামরিক শাসনের বিরুদ্ধে তার কঠোর অবস্থান তাকে গণতন্ত্রের জন্য অহিংস সংগ্রামের প্রতীকে পরিণত করে এবং ১৯৯১ সালে তিনি নোবেল শান্তি পুরস্কার পান।

তার ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি পার্টি ২০১৫ সালের সাধারণ নির্বাচনে সহজেই জয়লাভ করে ক্ষমতায় আসে এবং ১৯৬২ সালের সামরিক অভ্যুত্থানের পর প্রথমবারের মতো সত্যিকারের বেসামরিক সরকার গঠন করে।

কিন্তু ক্ষমতায় আসার পর মুসলিম রোহিঙ্গা সংখ্যালঘুদের ওপর ২০১৭ সালের দমন-পীড়নের নৃশংসতাকে উপেক্ষা করে, অবিশ্বাস্যভাবে সেনাবাহিনীর প্রতি সমর্থন জানানোর জন্য সু চি সমালোচিত হয়েছিলেন।

তার ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি ২০২০ সালের নির্বাচনে আবার ভূমিধস বিজয় লাভ করে। কিন্তু তিন মাসেরও কম সময়ের মধ্যে নির্বাচিত আইনপ্রণেতাদের সংসদে তাদের আসন গ্রহণ থেকে বিরত রাখা হয় এবং তার সরকার ও দলের শীর্ষ সদস্যদের আটক করা হয়।

সেনাবাহিনী অভিযোগ করেছে, ২০২০ সালের নির্বাচনে ব্যাপক ভোট জালিয়াতি হয়েছে, কিন্তু স্বাধীন নির্বাচন পর্যবেক্ষকরা কোনো বড় অনিয়ম খুঁজে পাননি।

২০২১ সালে সেনাবাহিনী ক্ষমতা দখল করে। সেসময় দেশব্যাপী ব্যাপক শান্তিপূর্ণ বিক্ষোভ শুরু হয়। দেশটির নিরাপত্তা বাহিনী সেসব বিক্ষোভ দমনের চেষ্টা করে এবং শিগগিরই এই আন্দোলন সশস্ত্র প্রতিরোধে পরিণত হয়।

সেনাবিরোধী বিক্ষোভকারীদের হত্যা ও গ্রেপ্তারের বিষয়ে তথ্য সংগ্রহ করা একটি বেসরকারি সংস্থা অ্যাসিসটেন্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনারসের তালিকা অনুসারে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী কমপক্ষে দুই হাজার ৬৮৫ জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে এবং ১৬ হাজার ৬৫১ জনকে গ্রেপ্তার করেছে।

Related Topics

টপ নিউজ

সু চি / মিয়ানমার / অং সান সু চি / কারাদণ্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
    আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
  • ছবি: সংগৃহীত
    যৌন নির্যাতনের অভিযোগ: তিন দশক ধরে যে বাংলাদেশি চিকিৎসককে খুঁজছে এফবিআই
  • মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
    উচ্চ দরপ্রস্তাব, দুর্বল প্রতিযোগিতায় মেট্রো লাইন-১ প্রকল্পে ব্যয় বাড়ছে ১৩০ শতাংশ
  • ছবি: টিবিএস
    যাত্রার ২ বছরেই লাভজনক চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ, আরও এক জোড়া ট্রেন চালুর পরিকল্পনা
  •  একটি উচ্চগতির ট্রেন। ছবি: সংগৃহীত
    চীনা বুলেট ট্রেনের বিশ্ব রেকর্ড, ৫ সেকেন্ডেই গতি ০ থেকে ৮০০ কিমি 
  • বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি: সংগৃহীত
    এফএসআরইউ মেরামত না হওয়া পর্যন্ত লোডশেডিং ব্যবস্থাপনা আর দিন গোনা ছাড়া কোনো উপায় নেই: জ্বালানিমন্ত্রী

Related News

  • অর্থ আত্মসাতের মামলা: ঢাকা ব্যাংকের সাবেক ৪ কর্মকর্তার ২০ বছরের কারাদণ্ড
  • আড়াই বছর পর প্রকাশ্যে অং সান সু চি, সামরিক সরকারের প্রকাশিত ছবিতে সুস্থ-স্বাভাবিক তিনি
  • জ্বালানি সংকট মোকাবিলায় মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আনতে চায় বাংলাদেশ
  • মালয়েশিয়া থেকে ৫ হাজার, বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
  • লন্ডন অচল করে দেওয়া সাইবার হামলায় জড়িত ব্রিটিশ-বাংলাদেশি হ্যাকারের কারাদণ্ড

Most Read

1
আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
বাংলাদেশ

আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যৌন নির্যাতনের অভিযোগ: তিন দশক ধরে যে বাংলাদেশি চিকিৎসককে খুঁজছে এফবিআই

3
মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

উচ্চ দরপ্রস্তাব, দুর্বল প্রতিযোগিতায় মেট্রো লাইন-১ প্রকল্পে ব্যয় বাড়ছে ১৩০ শতাংশ

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

যাত্রার ২ বছরেই লাভজনক চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ, আরও এক জোড়া ট্রেন চালুর পরিকল্পনা

5
 একটি উচ্চগতির ট্রেন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চীনা বুলেট ট্রেনের বিশ্ব রেকর্ড, ৫ সেকেন্ডেই গতি ০ থেকে ৮০০ কিমি 

6
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এফএসআরইউ মেরামত না হওয়া পর্যন্ত লোডশেডিং ব্যবস্থাপনা আর দিন গোনা ছাড়া কোনো উপায় নেই: জ্বালানিমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net