Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 10, 2026
ইতালির জনসংখ্যা আশঙ্কাজনক হারে কমছে, কিন্তু বাড়ছে প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যা

আন্তর্জাতিক

টিবিএস রিপোর্ট 
08 December, 2022, 06:25 pm
Last modified: 08 December, 2022, 06:27 pm

Related News

  • মার্কিন অভিযানে সহায়তায় আপত্তি ইউরোপের, ইরান যুদ্ধ ঘিরে ট্রাম্পের দুশ্চিন্তা বাড়ছে
  • ভালোবাসা দিবসেই ধসে পড়ল ইতালির বিখ্যাত ‘লাভারস আর্চ’
  • দেয়ালচিত্র থেকে মুছে ফেলা হলো ইতালীয় প্রধানমন্ত্রী মেলোনির দেবদূত সদৃশ মুখাবয়ব
  • রোমের গির্জায় চিত্র সংস্কারের পর দেবদূতের মুখের সঙ্গে প্রধানমন্ত্রী মেলোনির মিল,তদন্ত শুরু
  • ইতালির গ্রামে ৩০ বছর পর প্রথম শিশুর জন্ম; উৎসবের আবহ

ইতালির জনসংখ্যা আশঙ্কাজনক হারে কমছে, কিন্তু বাড়ছে প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যা

বর্তমানে ইতালির জনসংখ্যা পাঁচ কোটি ৯০ লাখেরও নিচে নেমে গেছে। ইস্তাত-এর হিসাব অনুযায়ী, ২০৫০ সালে ইতালির জনসংখ্যা পাঁচ কোটি ৪২ লাখে এবং ২০৭০ সাল নাগাদ চার কোটি ৭৭ লাখে নেমে আসতে পারে।
টিবিএস রিপোর্ট 
08 December, 2022, 06:25 pm
Last modified: 08 December, 2022, 06:27 pm
ছবি: এপি।

বর্তমানে ইতালির জনসংখ্যা পাঁচ কোটি ৯০ লাখেরও নিচে নেমে গেছে। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অন্যান্য দেশের তুলনায় দেশটিতে প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যা দ্রুত হারে বাড়ছে। দেশটির জাতীয় পরিসংখ্যান সংস্থা ইস্তাত সোমবার (৫ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে। খবর ইউরোনিউজ-এর। 

কয়েক দশক ধরে স্থবির থাকা ইতালির অর্থনীতির জন্য এমন সঙ্কুচিত ও বয়স্ক জনসংখ্যা বেশ বড়সড় উদ্বেগের বিষয়। এমনটা চলতে থাকলে উৎপাদনশীলতা হ্রাসসহ অপেক্ষাকৃত উদ্ভাবনের হার কমে যাওয়া ও উচ্চতর কল্যাণ তহবিলের মতো অন্যান্য বিষয়ে নেতিবাচক প্রভাব পড়বে।

ইস্তাত-এর সভাপতি জিয়ানকার্লো ব্লাঙ্গিয়ার্দো রাজধানী রোমে একটি সংসদীয় শুনানিতে বলেছেন, 'প্রাথমিক তথ্য অনুযায়ী, ২০২২ সালের পহেলা জানুয়ারি পর্যন্ত জনসংখ্যা (আবাসিক) পাঁচ কোটি ৮৯ লাখ নয় হাজার ৮৩ তে নেমে এসেছে।'

জাতীয় জনসংখ্যা ২০১৪ সাল থেকে ক্রমাগতভাবে কমছে বলে জানান দেশটির প্রখ্যাত জনসংখ্যা বিশেষজ্ঞ ব্লাঙ্গিয়ার্দো জানান। এই সাত বছরে ১৩ লাখ ৬০ হাজারেরও বেশি বাসিন্দা কমেছে।

তিনি বলেন, 'আমাদের দেশের মানুষের আয়ুষ্কাল উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। একইসাথে জন্মহার একই হারে হ্রাস পেয়েছে। যার ফলে ইউরোপের অন্যান্য দেশের তুলনায় বয়স্ক জনসংখ্যা দ্রুত বাড়ছে।'

ইস্তাত-এর হিসাব অনুযায়ী, ২০৫০ সালে ইতালির জনসংখ্যা পাঁচ কোটি ৪২ লাখে এবং ২০৭০ সাল নাগাদ চার কোটি ৭৭ লাখে নেমে আসতে পারে।

জনসংখ্যার এই দশাকে বেশ গুরুত্ব দিয়ে দেখছে দেশটির জর্জিয়া মেলোনির সরকার। এ সমস্যা মোকাবিলাকে সবার শীর্ষে রেখে আগামী বছর (২০২৩) শিশুর যত্ন সংক্রান্ত পণ্যের ওপর কর কমানোর পরিকল্পনা প্রকাশ করেছে এই নতুন ডানপন্থী সরকার। 
 
Related Topics

টপ নিউজ

জর্জিয়া মেলোনি / ইতালি / ইতালির জনসংখ্যা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম
  • মার্কিন বিমান বাহিনীর একটি এফ-১৫ই স্ট্রাইক ইগল (এখানে ছবিতে নেই) ভূপাতিত হওয়ার ঘটনাটি এই দুঃসাহসিক উদ্ধার অভিযানের সূত্রপাত ঘটায়।
    সিআইএর গোপন প্রযুক্তি ‘গোস্ট মার্মার’ দিয়ে হৃৎস্পন্দন শনাক্ত করে ইরানে নিখোঁজ মার্কিন সেনাকে উদ্ধার করা হয়
  • হরমুজ। ছবি: এপি
    ডলারের দাপট কমাতে হরমুজ প্রণালিতে একজোট হয়েছে ইরান ও চীন
  • ছবি: বাসস
    ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী
  • ইস্টার্ন রিফাইনারী লিমিটেড। ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে সামনে এলো তেল শোধনের দুর্বলতা, ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটে নতুন করে গুরুত্ব
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    হরমুজে মাইন এড়াতে জাহাজ চলাচলের নতুন রুট ঘোষণা ইরানের

Related News

  • মার্কিন অভিযানে সহায়তায় আপত্তি ইউরোপের, ইরান যুদ্ধ ঘিরে ট্রাম্পের দুশ্চিন্তা বাড়ছে
  • ভালোবাসা দিবসেই ধসে পড়ল ইতালির বিখ্যাত ‘লাভারস আর্চ’
  • দেয়ালচিত্র থেকে মুছে ফেলা হলো ইতালীয় প্রধানমন্ত্রী মেলোনির দেবদূত সদৃশ মুখাবয়ব
  • রোমের গির্জায় চিত্র সংস্কারের পর দেবদূতের মুখের সঙ্গে প্রধানমন্ত্রী মেলোনির মিল,তদন্ত শুরু
  • ইতালির গ্রামে ৩০ বছর পর প্রথম শিশুর জন্ম; উৎসবের আবহ

Most Read

1
হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম

2
মার্কিন বিমান বাহিনীর একটি এফ-১৫ই স্ট্রাইক ইগল (এখানে ছবিতে নেই) ভূপাতিত হওয়ার ঘটনাটি এই দুঃসাহসিক উদ্ধার অভিযানের সূত্রপাত ঘটায়।
আন্তর্জাতিক

সিআইএর গোপন প্রযুক্তি ‘গোস্ট মার্মার’ দিয়ে হৃৎস্পন্দন শনাক্ত করে ইরানে নিখোঁজ মার্কিন সেনাকে উদ্ধার করা হয়

3
হরমুজ। ছবি: এপি
আন্তর্জাতিক

ডলারের দাপট কমাতে হরমুজ প্রণালিতে একজোট হয়েছে ইরান ও চীন

4
ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী

5
ইস্টার্ন রিফাইনারী লিমিটেড। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইরান যুদ্ধে সামনে এলো তেল শোধনের দুর্বলতা, ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটে নতুন করে গুরুত্ব

6
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে মাইন এড়াতে জাহাজ চলাচলের নতুন রুট ঘোষণা ইরানের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net