Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
৬ বছরে বিলিয়নিয়ার পাক সেনাপ্রধানের পরিবার

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
21 November, 2022, 03:00 pm
Last modified: 21 November, 2022, 03:18 pm

Related News

  • ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ইরান যুদ্ধবিরতি চুক্তির ‘চূড়ান্ত ও সম্মত’ খসড়ায় পৌঁছানো গেছে: পাকিস্তান
  • পাকিস্তানের অনুরোধে ইরানে হামলা স্থগিত, ইসলামাবাদকে কৃতিত্ব দিলেন ট্রাম্প
  • আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় ১১ শিশুসহ অন্তত ১৩ জন নিহত, দাবি তালেবানের
  • নিখুঁত গোলকের খোঁজে: বিবর্তনের মাঠে ছুটছে ফুটবল

৬ বছরে বিলিয়নিয়ার পাক সেনাপ্রধানের পরিবার

জেনারেল বাজওয়ার পরিবারের সদস্যরা নতুন ব্যবসা শুরু করেছিলেন; এর মাধ্যমে পাকিস্তানের বিশিষ্ট শহরগুলোয় ফার্মহাউসের মালিক হয়েছেন তারা, বিদেশে কিনেছেন বিপুল সম্পত্তি, সেইসঙ্গে উপার্জন করেছেন কোটি কোটি নগদ অর্থ।
টিবিএস ডেস্ক
21 November, 2022, 03:00 pm
Last modified: 21 November, 2022, 03:18 pm
জেনারেল কামার জাভেদ বাজওয়া। ছবি: ডন নিউজ টিভি

বিগত ৬ বছরে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার পরিবারের সদস্যদের সম্পদ ব্যাপকভাবে বেড়েছে। এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ৬ বছরে জেনারেল বাজওয়ার ঘনিষ্ঠ পরিবারিক সদস্যরা বিলিয়নিয়ারের খাতায় নাম লিখিয়েছেন। সেনাপ্রধান হিসেবে তার মেয়াদ শেষ হওয়ার সপ্তাহ দুই আগে ফ্যাক্ট ফোকাসের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। খবর হিন্দুস্তান টাইমসের। 

ফ্যাক্ট ফোকাসের প্রতিবেদনটি লিখেছেন পাকিস্তানের সাংবাদিক আহমেদ নুরানি। প্রতিবেদনে তিনি লিখেছেন, জেনারেল বাজওয়ার পরিবারের সদস্যরা নতুন ব্যবসা শুরু করেছিলেন; এর মাধ্যমে পাকিস্তানের বিশিষ্ট শহরগুলোয় ফার্মহাউসের মালিক হয়েছেন তারা, বিদেশে কিনেছেন বিপুল সম্পত্তি, সেইসঙ্গে উপার্জন করেছেন কোটি কোটি নগদ অর্থ।

প্রতিবেদনটি বেশ শক্তিশালী তথ্যের ওপর ভিত্তি করেই তৈরি করেছেন সাংবাদিক আহমেদ নুরানি। জেনারেল বাজওয়ার স্ত্রী আয়েশা আমজাদ, তার পুত্রবধূ মাহনূর সাবির এবং পরিবারের অন্যান্য ঘনিষ্ঠ সদস্যদের আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য তথ্য রয়েছে প্রতিবেদনটিতে।

"ছয় বছরের মধ্যে, উভয় (কাছের এবং দূরের) পরিবারই বিলিয়নিয়ার হয়ে ওঠেছে; একটি আন্তর্জাতিক ব্যবসা শুরুর মাধ্যমে একাধিক জায়গায় বিদেশি সম্পত্তি কিনেছে, বিদেশে মূলধন স্থানান্তর করেছে, বাণিজ্যিক প্লাজা, বাণিজ্যিক প্লট, ইসলামাবাদ এবং করাচিতে বিশাল ফার্মহাউসের মালিক হয়েছে, লাহোরে একটি বিশাল রিয়েল এস্টেট পোর্টফোলিও এবং গত ছয় বছরে পাকিস্তানের ভেতরে এবং বাইরে বাজওয়া পরিবারের গড়ে তোলা সম্পদ এবং ব্যবসার বর্তমান বাজার মূল্য ১২.৭ বিলিয়ন রুপির বেশি," বলা হয়েছে প্রতিবেদনে।

এছাড়া, ২০১৩ থেকে ২০১৭ সালের মধ্যে ২০১৩ সালের সম্পদের বিবরণ তিনবার সংশোধন করেছেন জেনারেল বাজওয়া। 

প্রতিবেদন অনুযায়ী, "২০১৩ সালের সংশোধিত সম্পদ বিবরণীতে জেনারেল বাজওয়া লাহোরের ডিএইচএ এলাকায় একটি বাণিজ্যিক প্লট যুক্ত করেছিলেন। তার দাবি, আসলে তিনি ওই প্লটটি ২০১৩ সালেই কিনেছিলেন, কিন্তু সেটি তখন সম্পদ বিবরণীতে যুক্ত করতে ভুলে গিয়েছিলেন তিনি।"

৬ বছরের মেয়াদ সম্পূর্ণ করে চলতি মাসের শেষেই পদ ছাড়বেন জেনারেল কামার জাভেদ বাজওয়া। তার স্থলাভিষিক্ত কে হবেন, তা এখন পর্যন্ত চূড়ান্ত না হলেও এ নিয়ে পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিতে চলছে চাপা উত্তেজনা। 
 
Related Topics

টপ নিউজ

পাকিস্তান / পাকিস্তানের সেনাপ্রধান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

Related News

  • ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ইরান যুদ্ধবিরতি চুক্তির ‘চূড়ান্ত ও সম্মত’ খসড়ায় পৌঁছানো গেছে: পাকিস্তান
  • পাকিস্তানের অনুরোধে ইরানে হামলা স্থগিত, ইসলামাবাদকে কৃতিত্ব দিলেন ট্রাম্প
  • আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় ১১ শিশুসহ অন্তত ১৩ জন নিহত, দাবি তালেবানের
  • নিখুঁত গোলকের খোঁজে: বিবর্তনের মাঠে ছুটছে ফুটবল

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

6
ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net