Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 09, 2026
কংগ্রেসের পরবর্তী স্পিকার হওয়ার দৌড়ে এগিয়ে থাকা কে এই কেভিন ম্যাকার্থি?

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
16 November, 2022, 04:35 pm
Last modified: 17 November, 2022, 12:00 am

Related News

  • আমেরিকার তরুণদের কাছে ‘অপ্রিয়’ হয়ে উঠছে ইসরায়েল 
  • বাজারে কমছে ‘ট্রাম্প ট্রেড’-এর আকর্ষণ; ট্রাম্প-নির্ভর বিনিয়োগে ভাটা
  • ‘সুনির্দিষ্ট লক্ষ্য নেই’: ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের ওপর ক্ষুব্ধ ডেমোক্র্যাটরা, জনসমক্ষে শুনানির দাবি
  • এপস্টিন ফাইলে থাকা শত শত প্রভাবশালীর নাম কংগ্রেসে পাঠালো মার্কিন বিচার বিভাগ
  • আসামের ‘মিঞাঁ মুসলমানদের’ বাংলাদেশে গিয়ে ভোট দিতে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা

কংগ্রেসের পরবর্তী স্পিকার হওয়ার দৌড়ে এগিয়ে থাকা কে এই কেভিন ম্যাকার্থি?

এর আগে অক্টোবরের শুরুতে ম্যাকার্থি বলেন, কংগ্রেস রিপাবলিকানদের দখলে গেলে যুক্তরাষ্ট্র আর ইউক্রেনকে ‘খালি চেক’ লিখে পাঠাবে না।
টিবিএস ডেস্ক
16 November, 2022, 04:35 pm
Last modified: 17 November, 2022, 12:00 am
কেভিন ম্যাকার্থি। ছবি: গেটি ইমেজেস

মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর আনুষ্ঠানিকভাবে কংগ্রেসের নিম্নকক্ষ রিপাবলিকানদের দখলে যাওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। এরমধ্যেই কংগ্রেসের নতুন স্পিকার পদে লড়াইয়ে দল থেকে মনোনয়ন পেলেন রিপাবলিকান নেতা কেভিন ম্যাকার্থি। খবর বিবিসির।

মঙ্গলবার গোপনীয়তার সঙ্গে হয়ে যাওয়া এই ভোটে ১৮৮টি ভোট পান ম্যাকার্থি। অ্যারিজোনার ডানপন্থী পপুলিস্ট নেতা অ্যান্ডি বিগসকে বিশাল ব্যবধানে হারিয়ে দেন তিনি। ম্যাকার্থির বিপক্ষে ভোট যায় মাত্র ৩১টি।

তবে আগামী জানুয়ারিতে স্পিকার পদে আসতে হলে সমর্থকদের পাশাপাশি দলের বাকি সদস্যদেরও ভোটের প্রয়োজন পড়বে তার। হাউজের সংখ্যাগরিষ্ঠ ২১৮টি ভোট পেলে তবেই ন্যান্সি পেলোসিকে সরিয়ে স্পিকার হতে পারবেন কেভিন ম্যাকার্থি।

এর আগে অক্টোবরের শুরুতে ম্যাকার্থি বলেন, কংগ্রেস রিপাবলিকানদের দখলে গেলে যুক্তরাষ্ট্র আর ইউক্রেনকে 'খালি চেক' লিখে পাঠাবে না।

ক্যালিফোর্নিয়ার বেড়ে ওঠা ম্যাকার্থি ২০০৭ সাল থেকে দেশটির রিপাবলিকান অধ্যুষিত অংশ থেকে হাউজে প্রতিনিধিত্ব করছেন।

গত সপ্তাহে ম্যাকার্থি আনুষ্ঠানিকভাবে হাউজ রিপাবলিকানদের দেওয়া এক চিঠিতে স্পিকার পদের জন্য মনোনয়ন লাভের ইচ্ছা প্রকাশ করেন।

২০১৫ সালেও স্পিকার পদে দাঁড়ানোর সুযোগ পেলেও বিতর্কের কারণে তাকে সরে দাঁড়াতে হয়।

সেসময় ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাকার্থি বলেন, ২০১২ সালে লিবিয়ায় মার্কিন দূতাবাসে হামলার ঘটনার রিপাবলিকানদের দাবির মুখে পরিচালিত তদন্তের উদ্দেশ্য ছিল হিলারি ক্লিনটনের প্রেসিডেন্সিয়াল ক্যাম্পেইনের ক্ষতি করা।

২০১৮ সালে রিপাবলিকানরা হাউজে সংখ্যাগরিষ্ঠতা হারালে হাউজের সংখ্যালঘুদের নেতা হন ম্যাকার্থি। এ সময় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার ঘনিষ্ঠতা বাড়ে।

২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটাল হিল দাঙ্গার সময় ম্যাকার্থির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের উত্তপ্ত বাক্য বিনিময় হয়। আন্দোলনকারীদের তাৎক্ষণিকভাবে ঘরে ফেরার নির্দেশ দিতে বলেন তিনি ডোনাল্ড ট্রাম্পকে।

এর কিছুদিন পর অবশ্য সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের ফ্লোরিডার মার-এ-লাগো বাড়িতে গিয়ে নিজেদের সব ঠিকঠাক করে নেন তারা।

সিনেটেও রিপাবলিকান নেতৃত্বে পরিবর্তন আসতে পারে। মঙ্গলবার ফ্লোরিডার সিনেটর রিক স্কট জানান তিনি সংখ্যালঘু দলের বর্তমান নেতা মিচ ম্যাককানেলকে চ্যালেঞ্জ করতে চান।

এর মাধ্যমে গত ১৫ বছরের মধ্যে প্রথমবারের মতো ম্যাককনেলের নেতৃত্বের বিরোধিতা করল কেউ। ফলে রিপাবলিকান দলে মতবিরোধের আশঙ্কাও করছেন অনেকে।

রিপাবলিকানদের চেয়ে এক আসন বেশি পেয়ে মধ্যবর্তী নির্বাচনে ৫০টি আসন নিশ্চিত করে সিনেটের দখল অব্যাহত রাখবে ডেমোক্র্যাটরা। আগামী মাসে জর্জিয়ার নির্বাচনে এক[টি বাড়তি আসনও পেতে পারে তারা।

Related Topics

টপ নিউজ

কংগ্রেস / মধ্যবর্তী নির্বাচন / রিপাবলিকান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ‘ছোট্ট’ এক ভুলের জন্যই সরকার গঠন করতে পারছেন না থালাপতি বিজয়! কী সেই ভুল?
  • তামিল অভিনেতা ও রাজনীতিবিদ বিজয়। ছবি: এএনআই
    বিরোধীরা সরকার গড়লে পদত্যাগের হুঁশিয়ারি বিজয়ের দলের ১০৭ বিধায়কের
  • থালাপতি বিজয়। ছবি: এএনআই
    তামিলনাড়ুতে সরকার গঠনের অনুমতি পেলেন ‘থালাপতি’ বিজয়, কাল সকাল ১১টায় শপথ
  • যুক্তরাষ্ট্রের পাসপোর্ট। ছবি: রয়টার্স
    সন্তানের ভরণপোষণের বকেয়া খরচ শোধ না করলে বাবা-মায়ের পাসপোর্ট বাতিল করবে যুক্তরাষ্ট্র
  • সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
    সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    বিভিন্ন মন্ত্রণালয়ের অব্যবহৃত জমিতে সৌরবিদ্যুৎ প্রকল্প করার উদ্যোগ সরকারের

Related News

  • আমেরিকার তরুণদের কাছে ‘অপ্রিয়’ হয়ে উঠছে ইসরায়েল 
  • বাজারে কমছে ‘ট্রাম্প ট্রেড’-এর আকর্ষণ; ট্রাম্প-নির্ভর বিনিয়োগে ভাটা
  • ‘সুনির্দিষ্ট লক্ষ্য নেই’: ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের ওপর ক্ষুব্ধ ডেমোক্র্যাটরা, জনসমক্ষে শুনানির দাবি
  • এপস্টিন ফাইলে থাকা শত শত প্রভাবশালীর নাম কংগ্রেসে পাঠালো মার্কিন বিচার বিভাগ
  • আসামের ‘মিঞাঁ মুসলমানদের’ বাংলাদেশে গিয়ে ভোট দিতে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘ছোট্ট’ এক ভুলের জন্যই সরকার গঠন করতে পারছেন না থালাপতি বিজয়! কী সেই ভুল?

2
তামিল অভিনেতা ও রাজনীতিবিদ বিজয়। ছবি: এএনআই
আন্তর্জাতিক

বিরোধীরা সরকার গড়লে পদত্যাগের হুঁশিয়ারি বিজয়ের দলের ১০৭ বিধায়কের

3
থালাপতি বিজয়। ছবি: এএনআই
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে সরকার গঠনের অনুমতি পেলেন ‘থালাপতি’ বিজয়, কাল সকাল ১১টায় শপথ

4
যুক্তরাষ্ট্রের পাসপোর্ট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সন্তানের ভরণপোষণের বকেয়া খরচ শোধ না করলে বাবা-মায়ের পাসপোর্ট বাতিল করবে যুক্তরাষ্ট্র

5
সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
বাংলাদেশ

সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস

6
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

বিভিন্ন মন্ত্রণালয়ের অব্যবহৃত জমিতে সৌরবিদ্যুৎ প্রকল্প করার উদ্যোগ সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net