Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 02, 2026
ছাঁটাইয়ের সিদ্ধান্ত ‘ভুল’, কর্মীদের আবারও কাজে ফিরতে টুইটারের অনুরোধ

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
07 November, 2022, 11:00 am
Last modified: 07 November, 2022, 11:37 am

Related News

  • ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক
  • ওয়াশিংটন পোস্টে বড় ধরনের কর্মী ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩০০-র বেশি সাংবাদিক
  • ‘আপনার দ্বীপের সবচেয়ে উদ্দাম পার্টি কবে?’—এপস্টিনের সঙ্গে মাস্কের ‘সখ্য’, প্রকাশ্যে নতুন নথি
  • মহাকাশে এআই ডেটা সেন্টার: কেন এই অদ্ভুত পরিকল্পনা ইলন মাস্কের?
  • ইরানে আন্দোলন দমনে কঠিন নিরাপত্তা পরীক্ষার মুখে মাস্কের স্টারলিংক

ছাঁটাইয়ের সিদ্ধান্ত ‘ভুল’, কর্মীদের আবারও কাজে ফিরতে টুইটারের অনুরোধ

টুইটারের নতুন কর্মপদ্ধতির জন্য কর্মীরা উপযোগী কিনা, তা যাচাই না করেই কিছু কর্মীকে বাদ দেওয়া হয়েছিল। তাদেরকে আবারও কাজে ফিরতে বলছেন মাস্ক।
টিবিএস ডেস্ক
07 November, 2022, 11:00 am
Last modified: 07 November, 2022, 11:37 am
ছবি: সংগৃহীত

ছাঁটাই করা কিছু কর্মীকে আবারও কাজে ফিরে আসার অনুরোধ করছে টুইটার। 

সম্প্রতি নতুন মালিক ইলন মাস্কের অধিগ্রহণের পরপরই গণছাঁটাইয়ের মুখোমুখি হন টুইটার কর্মীরা। কর্মীদের বড় একটি অংশকে অগ্রিম বেতন দিয়ে রাতারাতি ছাঁটাই করেন মাস্ক। কিন্তু এরমধ্যে কিছু কর্মীকে আবারও কাজে ফেরার অনুরোধ জানিয়ে ইমেইল দেওয়া হয়েছে। খবর ব্লুমবার্গের।

প্রতিবেদনে বলা হয়েছে, টুইটারের কিছু কর্মীকে 'ভুলবশত' ছাঁটাই করা হয়েছিল। তাদেরকে আবার ফিরে আসতে বলছেন মাস্ক। এছাড়া, যাদের ফিরে আসতে বলা হচ্ছে, তাদের মধ্যে এমন অনেকেই রয়েছেন, যাদের কর্মদক্ষতা ভালোভাবে যাচাই করা হয়নি। টুইটারের নতুন কর্মপদ্ধতির জন্য তারা উপযোগী কিনা, তা যাচাই না করেই তাদেরকে বাদ দেওয়া হয়েছিল। তাই তাদের আবারও ফিরতে অনুরোধ করা হচ্ছে।

চলতি সপ্তাহে টুইটারের প্রায় ৩ হাজার ৭০০ কর্মীকে ছাঁটাই করেন ইলন মাস্ক। ইমেইল বার্তার মাধ্যমে তাদের জানিয়ে দেওয়া হয়, সংস্থায় তাদের আর প্রয়োজন নেই। টুইটারের সার্বিক খরচ কমিয়ে আনতেই নতু  মালিক এই পদক্ষেপ নিয়েছেন বলে মত অনেকের। 

গণছাঁটাই প্রক্রিয়াতে কতটা তাড়াহুড়ো করা হয়েছিল, কিছু কর্মীকে ফিরে আসতে বলার মাধ্যমে তা স্পষ্ট হয়ে উঠেছে। শুক্রবার মাস্ক টুইট করে জানিয়েছিলেন, তার কাছে আর কোনো বিকল্প ছিলনা। কারণ টুইটারের প্রতিদিন প্রায় ৪ মিলিয়ন ডলার করে ক্ষতি হচ্ছে। সেই পরিস্থিতি সামাল দিতেই কর্মী ছাঁটাই প্রয়োজন ছিল।

এদিকে, কিছু কর্মীকে আবারও কাজে ফিরতে বলার ব্যাপারে কোনো মন্তব্য করেনি টুইটার। এ বিষয়ে সংস্থাটির একজন মুখপাত্রের কাছে জানতে চাইলে তিনি কোনো জবাব দেননি। 
 
Related Topics

টপ নিউজ

টুইটার / কর্মী ছাঁটাই / ইলন মাস্ক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোলাজ: টিবিএস
    একীভূত ৫ ব্যাংকে আটকে থাকা অর্থে প্রভিশন রাখার বাধ্যবাধকতা তুলে দিল বাংলাদেশ ব্যাংক 
  • সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
    বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?
  • শজনে গাছ। ছবি: সংগৃহীত
    খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা
  • ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান
  •  মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার (ডানে)। ছবি: এপি
    ইরানে সম্ভাব্য ‘চূড়ান্ত’ হামলার পরিকল্পনা, ট্রাম্পকে ব্রিফ করলেন সেন্টকম কমান্ডার
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু

Related News

  • ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক
  • ওয়াশিংটন পোস্টে বড় ধরনের কর্মী ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩০০-র বেশি সাংবাদিক
  • ‘আপনার দ্বীপের সবচেয়ে উদ্দাম পার্টি কবে?’—এপস্টিনের সঙ্গে মাস্কের ‘সখ্য’, প্রকাশ্যে নতুন নথি
  • মহাকাশে এআই ডেটা সেন্টার: কেন এই অদ্ভুত পরিকল্পনা ইলন মাস্কের?
  • ইরানে আন্দোলন দমনে কঠিন নিরাপত্তা পরীক্ষার মুখে মাস্কের স্টারলিংক

Most Read

1
কোলাজ: টিবিএস
অর্থনীতি

একীভূত ৫ ব্যাংকে আটকে থাকা অর্থে প্রভিশন রাখার বাধ্যবাধকতা তুলে দিল বাংলাদেশ ব্যাংক 

2
সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
বাংলাদেশ

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?

3
শজনে গাছ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা

4
ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান

5
 মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার (ডানে)। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানে সম্ভাব্য ‘চূড়ান্ত’ হামলার পরিকল্পনা, ট্রাম্পকে ব্রিফ করলেন সেন্টকম কমান্ডার

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net